উত্তর: আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করার কারণে তওবা করার পাশাপাশি কাফফারা দিতে হবে। আল্লাহ্ বলেন, ‘তোমরা যখন আল্লাহর সাথে অঙ্গীকার করো, তখন তা পূর্ণ করো এবং শপথগুলো দৃঢ় করার পর তা ভঙ্গ করো না’ (নাহল ১৪/৯১)। ইবনু কুদামাহ (রহঃ) বলেন, ‘যদি কেউ চুক্তির কসম করে বা বলে আল্লাহর অঙ্গীকার ও যামিনদারীর শপথ, তবে এটি একটি শপথ হিসাবে গণ্য হবে। যদি সে এতে মিথ্যা বলে বা তা ভঙ্গ করে, তবে এর কাফফারা দিতে হবে (আল-মুগনী ৯/৫০৬)। উল্লেখ্য যে, কসম ভঙ্গের কাফফারা হচ্ছে- দশজন মিসকীনকে মধ্যমমানের খাদ্য খাওয়ানো, অথবা তাদের পোষাক দেওয়া, অথবা একটি দাস মুক্ত করা। যদি এর কোনটিতে সক্ষম না হয়, তাহ’লে তিন দিন ছিয়াম পালন করবে (মায়েদাহ ৫/৮৯)।

প্রশ্নকারী : রিপন* ইসলাম, ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।

[আরবীতে সুন্দর ইসলামী নাম রাখুন (স.স.)]







বিষয়সমূহ: পাপ
প্রশ্ন (৩৮/৪৭৮) : সিদরাতুল মুনতাহা সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (১৬/২১৬) : জনৈক তাবলীগী ভাই বললেন, সরাসরি মন্দকর্মের বিরোধিতা করা থেকে বিরত থেকে মানুষকে শুধু ভালো কাজের দাওয়াত দিতে হবে, তাহ’লে তারা এমনিতেই মন্দকাজ ছেড়ে দিবে। উক্ত বক্তব্য গ্রহণযোগ্য কি?
প্রশ্ন (৩১/১১১) : পানি পানের সময় গোফ পানিতে লাগলে সে পানি পান করা কি হারাম? জানিয়ে বাধিত করবেন? - -নাহিদুল ইসলাম, বগুড়া।
প্রশ্ন (৯/৩৬৯) : রাগান্বিত অবস্থায় ঋতুবতী স্ত্রীকে একত্রে তিন তালাক দিলে তালাক পতিত হবে কি?
প্রশ্ন (৩৩/৪৩৩) : সূরা ইখলাছ প্রতিদিন ২০০ বার ওযূ অবস্থায় পড়ার ১০টি উপকার- ১. আল্লাহ তা‘আলা তাঁর রাগের ৩০০ দরজা বন্ধ করে দিবেন। ২. রহমতের ৩০০ দরজা খুলে দিবেন। ৩. রিযিকের ৩০০ দরজা খুলে দিবেন। ৪. পরিশ্রম ছাড়া গায়েব থেকে রিযিক পৌঁছে দিবেন। ৫. আল্লাহ তা‘আলা নিজের জ্ঞান থেকে জ্ঞান দিবেন। আপন ধৈর্য থেকে ধৈর্য দিবেন। আপন বুঝ থেকে বুঝ দিবেন। ৬. ৬৬ বার কুরআন খতম করার ছওয়াব দিবেন। ৭. ৫০ বছরের গুনাহ মাফ করে দিবেন। ৮. জান্নাতের মধ্যে ২০টি মহল দিবেন, যেগুলো ইয়াকূত ও মারজানের তৈরী। প্রত্যেক মহলে ৭০ হাযার দরজা থাকবে। ৯. ২০০০ রাক‘আত নফল ছালাত পড়ার ছওয়াব দিবেন। ১০. যখন তিনি মারা যাবেন তখন ১,১০,০০০ ফেরেশতা তার জানাযায় শরীক হবেন। উক্ত বর্ণনার বিশুদ্ধতা জানতে চাই।
প্রশ্ন (১৮/৩৩৮) : ঈদের দিন খুৎবা চলাকালীন ঈদগাহের উন্নতিকল্পে কৌটা পাঠানো বা মুছল্লীরা টুপি কিংবা রুমাল ব্যবহার করে দান তুলতে পারবে কি?
প্রশ্ন (৩৮/২৩৮) : সোনা বা চাঁদির পাত্রে পানাহার করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৯/১৯৯) : আমি কিছু টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছি এই মর্মে যে, উক্ত ব্যাংক ও একটি মাদরাসার মধ্যে চুক্তি হবে যে, উক্ত অর্থের বার্ষিক লভ্যাংশ মাদ্রাসার শ্রেষ্ঠ ছাত্রকে স্কলারশীপ হিসাবে দেওয়া হবে। এভাবে আমার মৃত্যুর পরও উক্ত অর্থ দিয়ে স্কলারশীপ প্রদান চলমান থাকবে। এক্ষণে বিষয়টি শরী‘আত সম্মত হবে কি?
প্রশ্ন (২৪/৪২৪) : জমি বর্গা চাষ বা ইজারা দেওয়ার শরী‘আতসম্মত পন্থা কি কি?
প্রশ্ন (১৫/৩৭৫) : সন্তান প্রসবের পর নিফাসকালীন সময়ে স্ত্রী মিলন বৈধ কি?
প্রশ্ন (২৩/৩৮৩) : হারাম শরীফের এলাকার মধ্যে কোন মসজিদে ছালাত আদায় করলে হারামে আদায় করার নেকী পাওয়া যাবে কি?
প্রশ্ন (৭/৭) : কুরআনের আয়াত ও সূরাসমূহের বিন্যাস এবং নামকরণ সম্পর্কে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.