উত্তর : আল্লাহর সৃষ্টি নির্দশন দর্শনের ব্যাপারে কুরআন এবং সুন্নাহতে বর্ণনা এসেছে। আল্লাহ তা‘আলা বলেন, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ আল্লাহ্ কিভাবে সৃষ্টির সূচনা করেছেন’ (আনকাবূত ২৯/২০)। তিনি আরো বলেন, ‘তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ তোমাদের আগে যারা ছিল তাদের পরিণাম কেমন হয়েছিল (রূম ৩০/৪২)। তিনি আরো বলেন, ‘তারা কি উটের দিকে লক্ষ্য করে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? আর আসমানের দিকে কিভাবে তা উঁচু করা হয়েছে? আর পাহাড়সমূহের দিকে কিভাবে সেগুলো স্থাপন করা হয়েছে? আর যমীনের দিকে কিভাবে তা বিছানো হয়েছে? (গাশিয়া ৮৮/১৭-২০)। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা আল্লাহর সৃষ্টির ব্যাপারে চিন্তা কর, তবে আল্লাহর সত্তা নিয়ে চিন্তা কর না’ (ছহীহুল জামে‘ হা/২৯৭৬)।

এক্ষণে প্রাণের ঝুঁকি নিয়ে পাহাড় জয় করা অনর্থক কাজ। তবে কেউ নিরাপদ মনে করলে পাহাড়ে আরোহণ করতে পারে। কিন্তু এতে জীবনের ঝুঁকি থাকলে তা থেকে বিরত থাকবে। আল্লাহ বলেন, ‘আর তোমরা নিজেদেরকে হত্যা করো না’ (নিসা ৪/২৯)। তিনি আরো বলেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না (বাক্বারাহ ২/১৯৫)। অতএব প্রাণনাশের ঝুঁকি না থাকলে আল্লাহর প্রাকৃতিক নিদর্শন দেখার উদ্দেশ্যে পাহাড়ে আরোহণ করতে পারে। আর এতে দুর্ঘটনা ঘটে মারা গেলে শহীদের মর্যাদা পাওয়া যাবে না। কারণ রাসূল (ছাঃ) শহীদী মৃত্যুর জন্য যে সকল আমল ও কাজ উল্লেখ করেছেন তার মধ্যে এটি অন্তর্ভুক্ত নয়।

প্রশ্নকারী : আব্দুর রহমান, শাজাহানপুর, বগুড়া।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্নঃ (১০/১৩০) : মসজিদের মাইকে আযান ব্যতীত অন্য কোন ঘোষণা দেয়া যাবে কি? যেমন মৃত সংবাদ, হারানো বিজ্ঞপ্তি, সরকারী ঘোষণা, চিকিৎসার ঘোষণা ইত্যাদি।
প্রশ্ন (২১/৩৪১) : ঈদের ময়দানে জায়নামায ব্যবহারে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৭/২৩৭) : আমাদের মসজিদের মুতাওয়াল্লী ছাহেব নিজেকে ‘আমেলীন দাবী করে যাকাতের ৮ ভাগের ১ ভাগ গ্রহণ করেন। অথচ তাকে কেউ নিয়োগ দেয়নি। এক্ষণে আমেলীন কাকে বলে, তাকে নিয়োগ দিবে কে এবং তার কাজ কি?
প্রশ্ন (১২/১২) : মুসলিম, অমুসলিম বা ফাসেক শাসকের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করা জায়েয কি? বিশেষত গণতান্ত্রিক দেশে যেখানে রাষ্ট্রপ্রধানের সমালোচনা করা বিধিসম্মত। সেখানে করণীয় কি?
প্রশ্ন (৯/৩৬৯) : রাগান্বিত অবস্থায় ঋতুবতী স্ত্রীকে একত্রে তিন তালাক দিলে তালাক পতিত হবে কি?
প্রশ্ন (২/২০২) : দিগন্ত টেলিভিশনে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের জনৈক অধ্যাপক প্রশ্নোত্তর পর্বে বলেছেন, তিন রাক‘আত বিতর মাগরিবের ছালাতের ন্যায় পড়ারও ছহীহ হাদীছ আছে। সুতরাং এ নিয়ে ফেৎনা করা সমীচীন নয়। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৩২/২৭২) : স্বামীর মৃত্যুর পর স্ত্রী নাকফুল, কানের দুল, রঙিন শাড়ী ইত্যাদি খুলে ফেলে। এগুলি করা শরী‘আত সম্মত কি?
প্রশ্ন (৭/১৬৭) : জনৈক ব্যক্তির বয়স ৬৮ বছর। তিনি হজ্জে যেতে চান। কিন্তু সরকারী নিয়মানুযায়ী ষাটোর্ধ্ব ব্যক্তিরা হজ্জে যেতে পারবে না। এক্ষণে তিনি বদলী হজ্জ করাবেন? না সে পরিমাণ অর্থ ছাদাক্বা করে দিবে?
প্রশ্ন (২৯/১৮৯) : কুরবানীর সময় অনেকেই বলে থাকেন যে, কুরবানী কবুল না হ’লে পুলছিরাত পার হওয়া যাবে না। একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (৩০/১৫০) : মাযারে জমাকৃত অর্থ দিয়ে মসজিদ নির্মাণের জন্য জমি ক্রয় করা হয়েছে। এক্ষণে উক্ত মসজিদে ছালাত আদায় করা জায়েয হবে কি? - -নূরে আলম ছিদ্দীকী, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
প্রশ্ন (২৯/২৬৯) : আমরা অনেক সময় আদর করে বাচ্চাদের নাম সংক্ষিপ্ত করে ডাকি এতে কি নাম বিকৃতির গুনাহ হবে?
প্রশ্ন (২৫/৪২৫) : আমার স্ত্রী মনের দিক দিয়ে ভালো। কিন্তু রেগে গেলে অসহনীয় ভাষা ব্যবহার করে এবং আমাকে বাপ-মা তুলে গালি দেয়। সে চায় আমি বাপ-মা থেকে পৃথক থাকি। কিন্তু আমি তা চাই না। আমাদের একটা মেয়ে সন্তান আছে। এক্ষণে আমার করণীয় কি?
আরও
আরও
.