উত্তর : এ বিভক্তি আল্লাহর পরীক্ষা মাত্র। এর কারণ দু’টি। (১) দুনিয়া (২) আখেরাত। যেসব দলের উদ্দেশ্য দুনিয়া, তাদের নিকট দুনিয়া অর্জনের পথ যেহেতু ভিন্ন ভিন্ন, সে কারণ তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে দুনিয়া অর্জন করছে। এ কারণে তারা তাদের দলের শিরোনামে ইসলাম শব্দটি যোগ করে না। আর যাদের উদ্দেশ্য আখেরাত, তারা মূলতঃ দু’কারণে বিভক্ত হয়। ১- আক্বীদাগত মতভেদ এবং ২- ব্যাখ্যাগত মতভেদ। এসব মতভেদ দূর করার একটাই পথ হ’ল আল্লাহ ও তাঁর রাসূলের দিকে ফিরে যাওয়া (নিসা ৪/৫৯)। রাসূল (ছাঃ) ও খুলাফায়ে রাশেদীনের সুন্নাতকে হাতে-দাঁতে কামড়ে ধরা (আহমাদ, আবুদাঊদ, মিশকাত হা/১৬৫) এবং ছাহাবায়ে কেরাম ও সালাফে  ছালেহীনের বুঝ অনুযায়ী শরী‘আতের ব্যাখ্যা প্রদান করা। কিন্তু ইহুদী-নাছারা ধর্মনেতাদের ন্যায় মুসলিম ধর্মনেতাদের অনেকে উপরোক্ত নিয়মের বাইরে গিয়ে নিজেদের রায়কে অগ্রাধিকার দিয়ে থাকেন। সেজন্য বিভক্তি সৃষ্টি হয়। অতঃপর ‘জমঈয়তে আহলেহাদীস’ এবং ‘আহলেহাদীছ আন্দোলন’-এর মধ্যে পার্থক্য হ’ল আদর্শিক। আর তা হ’ল ‘আহলেহাদীছ আন্দোলন’ পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের উপর আমল করে এবং সালাফে ছালেহীনের বুঝ অনুযায়ী শরী‘আতের ব্যাখ্যা দেয়। তারা জাতীয় ও বিজাতীয় সকল প্রকার তাক্বলীদকে অস্বীকার করে এবং কোন অবস্থাতেই শিরক ও বিদ‘আতের সঙ্গে আপোষ করে না। কিন্তু অন্যেরা তা করেন না। আল্লাহ বলেন, আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক উম্মতভুক্ত করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। এই কারণে যে, যে দ্বীন তোমাদেরকে তিনি দান করেছেন, তাতে তোমাদের সকলকে পরীক্ষা করবেন। অতএব তোমরা কল্যাণসমূহের দিকে ধাবিত হও। আল্লাহর নিকটেই তোমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে। অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন, যেসব বিষয়ে তোমরা মতভেদ করতে (মায়েদাহ ৫/৪৮)। অতএব প্রত্যেক মুসলমানের কর্তব্য ৭৩টি মুসলিম ফেরকার মধ্য হ’তে নাজী ফেরকার অন্তুর্ভুক্ত হওয়ার জন্য সাধ্যমত চেষ্টা করা।






প্রশ্ন (১৪/১৪) : অমুসলিম নারী বা পুরুষকে বিবাহের ক্ষেত্রে শারঈ বিধান কি?
প্রশ্ন (১৯/১৯) : কিছু মানুষকে দেখা যায়, দো‘আ করার সময় ভুল করে। যেমন বলে, আল্লাহ তুমি অমুককে জাহান্নামের ভালো স্থান দান কর। এমন দো‘আ কবুল হবে কি?
প্রশ্ন (১৪/২১৪) : জনৈক ব্যক্তি বলেন, কুরবানীর ৩ দিন হাঁস-মুরগী যবেহ করা কিংবা গোশত কিনে খাওয়া হারাম। উক্ত বক্তব্যের সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১১/১৭১) : সূদ নেওয়া ও দেওয়া দু’টিই হারাম। কিন্তু দরিদ্র লোক কর্য চাইলে ধনীরা সূদ ব্যতীত দিতে চায় না। এক্ষণে দরিদ্র লোকদের উপায় কী? সংসার চালানোর জন্য সে সূদ দেওয়ার শর্তে ঋণ নিতে পারবে কি?
প্রশ্ন (৩৩/৪৩৩) : শরী‘আত সম্পর্কে মূর্খ ও অজ্ঞ লোকদের আমল আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয় কি? - -ডা. আযীয আলীবিরল, দিনাজপুর।
প্রশ্ন (১৬/৪১৬) : কবরে মৃত ব্যক্তির জন্য ক্বাতীফা বা মখমল/রেশমী কাপড় দেওয়া যাবে কি? ছহীহ মুসলিমে রাসূল (ছাঃ)-এর কবরে লাল ক্বাতীফা দেওয়ার ঘটনা এসেছে। এটি কি শুধু তাঁর জন্য খাছ ছিল, নাকি সাধারণ মুসলিমদের জন্য জায়েয?
প্রশ্ন (১৬/২১৬) : পানি, চা-কফি গরম হ’লে ঠান্ডা করার জন্য ফুঁক দেয়ার ব্যাপারে শারঈ কোন নিষেধাজ্ঞা আছে কি?
প্রশ্ন (১২/৪১২) : পিতা সন্তানদের কোন সম্পদ না দিয়ে সব কিছু মসজিদ-মাদ্রাসায় দান করতে চান। কিন্তু ছেলেরাও সবাই কষ্টের মধ্যে দিনাতিপাত করে। এমতাবস্থায় পিতার জন্য এরূপ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৪/৩৬৪) : রামাযানে ছিয়াম রাখতে না পারলে সারা মাসের ছিয়ামের ফিদ্ইয়াস্বরূপ হোটেলে এক বেলা ৩০ জন মিসকীনকে খাইয়ে দিলে যথেষ্ট হবে কি? ফিদ্ইয়া কি রামাযানের মধ্যে না রামাযানের পর আদায় করলেও চলবে?
প্রশ্ন (৩৪/৩১৪) : ছোটবেলায় পিতা-মাতার বিচ্ছেদের পর গত ২৬ বছর যাবৎ মায়ের সাথে আমার কোন যোগাযোগ নেই এবং আমি বাবার সাথেই থাকি। মা এখন অন্যের ঘরসংসার করছেন। এমতাবস্থায় জন্মদাত্রী হিসাবে তাঁর প্রতি আমার কোন শারঈ দায়িত্ব আছে কি?
প্রশ্ন (৪/৮৪) : একই ব্যক্তি ইমাম ও মুওয়াযযিনের দায়িত্ব পালন করতে পারবে কি?
প্রশ্ন (২/২০২) : কাপড়ে বা দেহের কোন অংশে সাদা স্রাব লেগে গেলে তা সহ ছালাত আদায় করা যাবে কি?
আরও
আরও
.