উত্তর : প্রথমে উক্ত ব্যক্তিকে সাধ্যমত নছীহত করতে হবে, যাতে সে সংশোধন হয়। আর অভিযোগ সম্পর্কে সুনিশ্চিত হ’লে দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে অভিযোগ পেশ করতে হবে। অন্যদিকে ছালাত আদায় করা আবশ্যক। কেননা কেউ ছালাতকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আর অলসতা করে ত্যাগ করলে কবীরা গুনাহগার হবে। এক্ষণে এরূপ পাপিষ্ঠ প্রতিবেশীর প্রতিও তাদের হক আদায় করা থেকে বিরত থাকা যাবে না। তবে তাদের খারাপ চরিত্রে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকলে দূরে থাকবে। রাসূল (ছাঃ) বলেন, ‘সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর দৃষ্টান্ত যথাক্রমে কস্ত্তরী বিক্রেতা আর কামারের হাপরে ফুঁকদানকারীর ন্যায়। কস্ত্তরী বিক্রেতা হয়ত তোমাকে এমনিতেই কিছু দিবে অথবা তুমি তার কাছ থেকে ক্রয় করবে অথবা তার কাছে থাকলে তার সুঘ্রান তো তুমি অবশ্যই পাবে। আর কামারের হাপরের ফুলকি তোমার পোশাক-পরিচ্ছেদ পুড়িয়ে দিবে অথবা তার নিকট থেকে দুর্গন্ধ তো অবশ্যই পাবে’ (বুঃ মুঃ মিশকাত হা/৫০১০)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, মোহনপুর, রাজশাহী।








বিষয়সমূহ: শিষ্টাচার
প্রশ্ন (৮/৪৮) : কোন মহিলা ঋতুস্রাবের ব্যথা কিংবা রক্ত আসছে অনুভব করলে এবং সূর্যাস্তের পূর্বে রক্ত দেখা না গেলে তার ছিয়াম শুদ্ধ হবে কি?
প্রশ্ন (৩০/২৭০) : জনৈক মহিলার স্বামী নয় বছর যাবৎ নিখোঁজ। এক্ষণে তাদের বিবাহ থাকবে কি? এমতাবস্থায় উক্ত মহিলার করণীয় কি?
প্রশ্ন (৮/৩২৮) : দাজ্জাল আসবে ক্বিয়ামতের পূর্বে। কিন্তু রাসূল (ছাঃ) কর্তৃক দাজ্জালের ফেৎনা থেকে পানাহ চাওয়ার কারণ কি ছিল?
প্রশ্ন (৫/৪০৫) : কোন কারণ ছাড়াই মাঝে মাঝে সাদা স্রাব বেরিয়ে কাপড়ে লাগে। অনেক সময় ছালাতের মধ্যেও বের হয়। উক্ত কাপড়ে ছালাত হবে কি?
প্রশ্ন (১৬/১৩৬) : সূরা তূরের ৭ম আয়াত (নিশ্চয় তোমার প্রতিপালকের শাস্তি অবশ্যই আসবে) পাঠ করার পরে ওমর (রাঃ) আল্লাহর ভয়ে অসুস্থ হয়ে পড়ে যান এবং পরবর্তীতে ১ মাস অসুস্থ থাকেন। এ ঘটনার সত্যতা আছে কি?
প্রশ্ন (৫/৩৬৫) : বিবাহে স্বর্ণ উপহার দিলে পুরুষের জন্য তা গ্রহণ করা বৈধ হবে কি?
প্রশ্ন (৩১/৪৩১) : ঘুমের মধ্যে মন্দ স্বপ্ন দেখি ও ভয় পাই। মাঝে মধ্যেই ঘুম ভেঙ্গে যায়। এসব থেকে বাঁচার জন্য করণীয় কি?
প্রশ্ন (১৪/১৩৪) : চন্দ্রগ্রহণ বা সূর্য গ্রহণের সময় সহবাস করলে কোন ক্ষতি হয় কি?
প্রশ্ন (২৮/২২৮) : অনেক সময় অলসতার কারণে পরবর্তী ওয়াক্তের ছালাতের জন্য পেশাব আটকে ওযূ ধরে রাখা হয়। এরূপ করায় শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (১৩/২৫৩) : ব্যাংকে ৫/১০ বছরের মেয়াদে যে টাকা রাখা হয় তার যাকাত দিতে হবে কি?
প্রশ্ন (১০/১৭০) : বসে ছালাত আদায় করলে রাফঊল ইয়াদায়েন করতে হবে কি? - -দুররুল হুদা, গোদাগাড়ী, রাজশাহী।
প্রশ্ন (১১/১৭১) : প্রচন্ড শীত বা কুয়াশার কারণে মসজিদে না গিয়ে বাড়িতে ছালাত আদায় করা যাবে কি?
আরও
আরও
.