উত্তর : রাসূলুল্লাহ (ছাঃ) সালাম ফিরানোর পরে প্রথমে আস্তাগফিরুল্লাহ তিন বার বলতেন। ছাওবান (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) ছালাতের সালাম ফিরানোর পর তিনবার আস্তাগফিরুল্লাহু বলতেন, তারপর দো‘আ পড়তেন, আল্ল-হুম্মা আন্তাস সালা-ম, ওয়া মিনকাস সালা-ম, তাবারাকতা ইয়া- যালজালা-লি ওয়াল ইকরাম ‘হে আল্লাহ! তুমিই শান্তির আধার। তোমার পক্ষ থেকেই শান্তি। তুমি বরকতময় হে মহামহিম ও মহা সম্মানিত’ (মুসলিম হা/৫৯১; মিশকাত হা/৯৬১)। সেজন্য মুহাদ্দিছগণ সালাম বা‘দ ইসস্তিগফার পাঠের বিষয়ে অধ্যায় রচনা করেছেন (মুসলিম ১/৪১৪; নাসাঈ ৩/৬৮; ইবনু খুযায়মাহ ১/৩৬৩)। কখনো কখনো তিনি ‘আল্ল-হুম্মা আন্তাস সালা-ম, ওয়া মিনকাস সালা-ম, তাবারাকতা ইয়া- যালজালা-লি ওয়াল ইকরাম’ বলে উঠে যেতেন (মুসলিম হা/৫৯২; মিশকাত হা/৯৬০)। এছাড়া ইবনু আববাস থেকে বর্ণিত হয়েছে যে, আমরা রাসূল (ছাঃ)-এর ছালাত শেষ হয়ে গেছে তা বুঝতে পারতাম তাঁর তাকবীর পাঠ শুনে (বুখারী হা/৮৪১; মুসলিম হা/৫৮৩; আহমাদ হা/৪৩৭৮)। উক্ত বর্ণনার ভিত্তিতে একদল বিদ্বান মনে করেন সালাম ফিরানোর পর মুছল্লী প্রথমে তিন বার কিংবা একবার তাকবীর বা আল্লহু আকবার বলবে, অতঃপর অন্যান্য যিকির করবে (ইবনু রজব, ফাৎহুল বারী ৭/৩৯৬-৩৯৭; মির‘আত ৩/৩১৫)। যদিও ইবনু হাজার আসক্বালানী, শায়খ উছায়মীন প্রমুখ বিদ্বানগণ বলেন, এই তাকবীর দ্বারা উদ্দেশ্য যিকির। অর্থাৎ এই তাকবীর হবে তাহমীদ, তাসবীহ ও তাহলীলের সাথে (ফাৎহুল বারী ২/৩২৬; ফাতাওয়া নূরুন ‘আলাদ-দারব ৮/২; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৫/৪২০)। সর্বোপরি উপরোক্ত সবগুলো যিকিরই হাদীছে বর্ণিত হয়েছে। মুছল্লী যে কোন যিকির দিয়ে শুরু করতে পারে।

প্রশ্নকারী : শামসুল আলম, নওদাপাড়া, রাজশাহী।







বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১৩/৫৩) : ভাই কি তার বোনকে আদব শিক্ষা দেওয়ার জন্য শাসন করতে পারবে?
প্রশ্ন (১৮/৪৫৮) : মহিলাদের জন্য বাড়িতে থাকা অবস্থায় ফরয ছালাত জামা‘আতে না একাকী পড়া উত্তম?
প্রশ্ন (১১/১৩১) : সিজদার সময় দুই হাত কনুই পর্যন্ত মাটির সাথে ঠেকিয়ে রাখা যাবে কি? - -রুস্তম আলী, সারদা, রাজশাহী।
প্রশ্ন (২/৩৬২) : ছালাতে সূরা ফাতিহার পর তিনবার আমীন বলা যাবে কি?
প্রশ্ন (১৩/১৩) : বছরের সর্বোত্তম দিন কোনটি, কুরবানীর দিন না-কি আরাফার দিন? - -আরীফুল ইসলাম, বদরগঞ্জ, রংপুর।
প্রশ্ন (৩৯/৩৯) : হাসান (রাঃ) কি মু‘আবিয়া (রাঃ) কর্তৃক বিষ প্রয়োগ করায় মৃত্যুবরণ করেছিলেন? এ ব্যাপারে সঠিক ইতিহাস জানতে চাই।
প্রশ্ন (৩৫/৩৫): একজন বিধবা নারী, যার দু’টি সন্তান রয়েছে, তিনি পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হ’তে চান। এই বিয়েতে তার মা সম্মতি দিলেও, তার ছোট দুই ভাই সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে অসম্মতি জানাচ্ছেন। এমতাবস্থায়, ইসলামী শরী‘আহ এবং আইন অনুযায়ী ঐ নারীর নিজের বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কতটুকু এবং তার করণীয় কী?
প্রশ্ন (১৭/৪৫৭) : মৃত ব্যক্তির পক্ষ থেকে মসজিদে শিরনী বা শিন্নী দেওয়া হ’লে তা খাওয়া যাবে কি?
প্রশ্ন (০২/৪০২) : বিবাহের মোহরানা হিসাবে কোন নারী যদি বিবাহের পর স্বামীর সাথে হজ্জে যেতে ইচ্ছা করে, তবে তা মোহরানা হিসাবে গ্রহণযোগ্য হবে কি? - আকলীমা খাতুন, বগুড়া।
প্রশ্ন (৩৫/৩৫) :আমি একটি জুতার কারখানায় কাজ করি। জুতা তৈরির সময় যথাসাধ্য চেষ্টা করা সত্ত্বেও অনেক সময় জুতা নষ্ট হয়ে যায়। এসব ক্ষতির কথা সবসময় মালিককে জানানো হয় না। এভাবে অনিচ্ছাকৃতভাবে মালামাল নষ্ট হ’লে ক্বিয়ামতের দিন কি এর জন্য জবাবদিহি করতে হবে?-
প্রশ্ন (৯/৮৯) : মসজিদের ক্বিবলা বরাবর টয়লেট বা পেশাবখানা থাকলে উক্ত মসজিদে ছালাত আদায়ে কোন বাধা আছে কি? উল্লেখ্য যে, উভয়ের মাঝে দেয়াল একটাই।
প্রশ্ন (২৭/৪২৭) : মসজিদে টাইলস ফিটিং, এসি সংযোজন সহ শ্রীবৃদ্ধিমূলক বিবিধ প্রয়োজনে দান করা অথবা গরীব-মিসকীনের জন্য ব্যয় করা উভয়টির মধ্যে কোনটি উত্তম?
আরও
আরও
.