উত্তর : দ্বীনী জ্ঞানার্জন ও তাহাজ্জুদের ছালাত উভয়টিই গুরুত্বপূর্ণ ইবাদত। তবে ক্ষেত্র বিশেষে জ্ঞানার্জন করাই অধিক ফযীলতপূর্ণ। রাসূলুল্লাহ (ছাঃ)-কে প্রশ্ন করা হ’ল বনু ইস্রাঈলের দুই ব্যক্তির ব্যাপারে তাদের একজন ছিলেন আলেম, যিনি ফরয ছালাত আদায় করার পর বসে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দিতেন। অন্যজন ছিলেন আবেদ, যিনি দিনের বেলা ছিয়াম রাখতেন এবং রাতভর ছালাত আদায় করতেন। এ দু’জনের মধ্যে কে উত্তম? রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, ‘এই আলেমের শ্রেষ্ঠত্ব (যে ফরয ছালাত আদায় করে তারপর বসে মানুষকে কল্যাণ শিক্ষা দেয়) ঐ আবেদ-এর উপর (যে ছিয়াম রাখে ও রাতভর ইবাদত করে) ঠিক তেমন যেমন আমার শ্রেষ্ঠত্ব তোমাদের মধ্যে সর্বনিম্নের উপর’ (দারেমী হা/৩৪০; মিশকাত হা/২৫০)। তবে ইলম অর্জনের পাশাপাশি রাতের ছালাতও আদায় করার চেষ্টা করবে। কারণ এতে অনেক উপকারিতা রয়েছে। যেমন- (১) এটি গুনাহকে ঝরিয়ে ফেলে, যেমন প্রবল বাতাস শুকনো পাতা গাছ থেকে ঝরিয়ে ফেলে। (২) এটি অন্তরকে আলোকিত করে। (৩) এটি আলস্য দূর করে এবং দেহকে সতেজ ও কর্মক্ষম করে। (৪) এটি দেহকে সুস্থ রাখে। (৫) রাতের ক্বিয়ামের স্থান ফেরেশতারা আসমান থেকে দেখতে পান, যেমন আমরা আকাশে উজ্জ্বল নক্ষত্র দেখতে পাই (ইবনুল হাজ্জ মাক্কী, আল-মাদখাল ২/১৩৭)।

প্রশ্নকারী : সিরাজুল ইসলাম, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।







বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১০/৫০) : রামাযান মাসে আমি গর্ভবতী থাকায় ছিয়াম পালন থেকে বিরত ছিলাম। এই সুবাদে আমার স্বামী আমার অনিচ্ছা সত্ত্বেও দিনের বেলা মিলন করে। আমরা এখন অনুতপ্ত আমাদের করণীয় কী?
প্রশ্ন (১৬/৩৭৬) : যে সকল স্ত্রী তাদের স্বামী ছেড়ে পালিয়ে গিয়ে অন্য পুরুষের সাথে বিয়ে করে, শরী‘আতে তাদের বিধান কি?
প্রশ্ন (৪০/১২০) : পোলট্রি মুরগী, মাছ, কোয়েল পাখি, হাঁস ইত্যাদি খামারের যাকাত কিভাবে দিতে হবে?
প্রশ্ন (৮/৩২৮) : মসজিদের মধ্যে জানাযার ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১২/১২) : কাদিয়ানীদের প্রতিষ্ঠানে চাকুরী করতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (১৪/১৭৪) : কোন বেকার ছেলে স্ত্রীর ব্যয় নির্বাহে অক্ষম হ’লে তার জন্য বিবাহ করা জায়েয হবে কি?
প্রশ্ন (২২/১৮২) : ইমাম আবু হানীফা সম্পর্কে বলা হয় যে, তিনি স্বপ্নে ৯৯ বার আল্লাহকে দেখেছেন। একথার কোন সত্যতা আছে কি? - -নাজমুল হুদাটিকরামপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্নঃ (৯/১৬৯): একাকী ফরয ছালাত আদায় করার সময় মহিলারা ইক্বামত দিতে পারবে কি?
প্রশ্ন (৩৮/৩৩৮) : শিশুদের অসুখ হয় কেন? তারা তো নিষ্পাপ। অসুখ হয় পাপ মোচনের জন্য। তাদের তো কোন পাপ নেই।
প্রশ্ন (১৪/২৯৪) : নাছেবী কারা? বর্তমান যুগে কি এদের অস্তিত্ব আছে? - -ড. শিহাবুদ্দীন, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৪০/৩৬০) : আমাদের পৈত্রিক আবাসস্থলের ব্যাপারে স্থানীয় কবিরাজের বক্তব্য হ’ল এ বাড়ী অশুভ, মন্দ আছর রয়েছে, এখানে ফেৎনা-ফাসাদ লেগেই থাকবে, এখানে থাকলে আমাদের কোন বোনের বিবাহ হবে না। তাই এ বাড়ী পরিত্যাগ করতে হবে ইত্যাদি। এক্ষণে আমাদের করণীয় কি?
প্রশ্ন (১৮/৪১৮) : আমি একটি ফ্যাক্টরিতে কাজ করি যেখানে মাছ, গরু ও শূকরের গোশত প্রসেস করে প্যাকেটজাত করা হয়। অনেক ক্ষেত্রেই আমাকে শূকরের গোশত প্যাকেট করতে হয়। এটা জায়েয হবে কি?
আরও
আরও
.