উত্তর : হযরত আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ) বলেন, কেউ তরকারী বা অন্য কিছুর স্বাদ পরীক্ষা করলে তাতে কোন দোষ নেই (বুখারী ৭/২৮৮)। ইমাম আহমাদ (রহঃ) বলেন, ছিয়াম অবস্থায় কোন কিছুর স্বাদ গ্রহণ না করাই উত্তম। তবে প্রয়োজনে করলে ক্ষতি নেই (মুগনী ৪/৩৫৯)। উল্লেখ্য যে, স্বাদ নিলেও ঢোক গেলা যাবে না। কারণ সেটি খাওয়ার শামিল হবে।

প্রশ্নকারী : আল-আমীন, ভুগরইল, রাজশাহী।








বিষয়সমূহ: ছিয়াম-রামাযান
প্রশ্ন (১৫/২১৫) : বর্তমান হারামাইন কর্তৃপক্ষের আইন অনুযায়ী ইহরামের কাপড় ছাড়া তথা ওমরাহকারী ছাড়া অন্য কেউ মাতাফে নেমে তওয়াফ করতে পারবে না। তাদেরকে কেবল উপরের তলাগুলো দিয়ে তওয়াফ করতে হবে। সেকারণে অনেক ওমরাহকারী ওমরাহ শেষ হওয়ার পরও কৌশল করে ইহরামের কাপড় পরে নীচে তওয়াফ করছেন। এরূপ করা সঠিক হবে কি?
প্রশ্ন (২১/২৬১) : আমাদের অফিসে সবগুলো টয়লেটে কমোড বসানো। তাই বসে পেশাব করার কোন উপায় নেই। এক্ষণে দাঁড়িয়ে পেশাব করা জায়েয হবে কি? - -আনোয়ারুল ইসলামপলাশবাড়ী, গাইবান্ধা।
প্রশ্ন (২৬/১০৬) : মুযদালিফায় অবস্থানের বিধান কি? কেউ যদি সেখানে অবস্থান না করে মিনায় চলে আসে তাহ’লে তার হজ্জের বিধান কি হবে?
প্রশ্ন (৩০/৩৯০) : কোন পুরুষ সন্তান জন্মদানে অক্ষম হ’লে তার কাছ থেকে ‘খোলা’ করে বিচ্ছিন্ন হওয়া যাবে কি?
প্রশ্ন (৩৫/২৭৫) : ছালাতের সময় জামার হাতা গুটিয়ে রাখায় কোন বাধা আছে কি? - -আরীফ, কোরপাই, বুড়িচং, কুমিল্লা।
প্রশ্ন (৩৯/৩১৯) : জনৈকা মহিলার মাথায় জট আছে। তা কেটে ফেললে তার ক্ষতি হবে বলে ধারণা করা হয়। শরী‘আতের দৃষ্টিকোণ থেকে এতে ক্ষতির কোন আশংকা আছে কি?
প্রশ্ন (১০/২১০) : আগুনে পোড়ানো গোশত খাওয়া যাবে কি? এতে শরী‘আতে কোন নিষেধাজ্ঞা আছে কি? - ইমামুল হোসাইন, দোহার, কাতার।
প্রশ্ন (২৯/২৬৯) : আমরা অনেক সময় আদর করে বাচ্চাদের নাম সংক্ষিপ্ত করে ডাকি এতে কি নাম বিকৃতির গুনাহ হবে?
প্রশ্ন (৩১/৩১) : পীর ধরা কি জায়েয? মানুষ কেন পীর ধরে? পীর ধরার ইতিহাস সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (৩৭/৩৭) : হজ্জ করতে গিয়ে সেখান থেকে ব্যবসার উদ্দেশ্যে কিছু আনা যাবে কি? - -আব্দুর রহমানগোদাগাড়ী, রাজশাহী।
প্রশ্ন (৩/১৬৩) : জনশ্রুতি আছে যে, রাতে কারো কারো স্বপ্নের মধ্যে খাৎনা হয়ে যায়। এর কোন সত্যতা আছে কি? - -মকবূল হোসাইন, নবাবগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (৩৮/২৩৮) : ফজর ছালাতের সুন্নাত আদায় না করে জামা‘আতে শরীক হওয়া যাবে কি? জনৈক ব্যক্তি বলেছেন সুন্নাত আদায় করে জামা‘আতে শরীক হ’তে হবে। অন্যথা সূর্যোদয়ের পরে সুন্নাত পড়তে হবে। এ বক্তব্য কি সঠিক?
আরও
আরও
.