উত্তর : ইসলামে সন্তানকে ত্যাজ্য করার কোন বিধান নেই। এরূপ করলে পিতা-মাতা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কবীরা গোনাহগার হিসাবে গণ্য হবেন। রাসূল (ছাঃ) বলেছেন, ‘আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না’ (বুখারী হা/৫৯৮৪; মুসলিম হা/ ২৫৫৬; মিশকাত হা/৪৯২২)। পক্ষান্তরে সন্তান পিতা-মাতার অবাধ্য হ’লে সেটি কবীরা গোনাহের অন্তর্ভুক্ত হবে। যতক্ষণ না পিতা-মাতা তাকে পাপকর্মে বাধ্য করেন (লোকমান ৩১/১৫)।

এক্ষণে পিতাকে কসম ভেঙ্গে সন্তান ফিরিয়ে নিতে হবে এবং কাফফারা আদায় করতে হবে। রাসূল (ছাঃ) বলেন, তোমাদের কেউ যদি নিজ পরিবারের ব্যাপারে (সদাচরণ করবে না বলে) কসম করে এবং আল্লাহ কর্তৃক ফরযকৃত কাফফারা আদায় না করে স্বীয় কসমের উপর অটল থাকে, তাহ’লে সে আল্লাহর নিকটে (কসম ভঙ্গের চাইতে) অধিক গুনাহগার হবে (বুখারী হা/৬৬২৫, মুসলিম হা/১৬৫০, মিশকাত হা/৩৪১৪)। কারণ পরিবারের ব্যাপারে এরূপ কসম করা অন্যের ব্যাপারে কসমের তুলনায় অধিকতর পাপ। রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি কোন বিষয়ে কসম করে, পরে অন্যটিকে তা থেকে উত্তম মনে করে, সে যেন তা করে এবং নিজের কসমের কাফফারা দেয় (মুসলিম হা/১৬৫০, মিশকাত হা/৩৪১৩)। আর কসম ভঙ্গের কাফফারা হ’ল দশজন মিসকীনকে মধ্যম মানের খাদ্য খাওয়ানো অথবা বস্ত্র দান করা অথবা একটি দাস মুক্ত করা। এতে অসমর্থ হ’লে তিন দিন ছিয়াম পালন করা (মায়েদাহ ৫/৮৯)।






প্রশ্ন (২১/৪৬১) : বিজিবিতে কর্মরত জনৈক ভাই ঘুষের মাধ্যমে চাকরি পেয়েছেন এবং চাকরিরত অবস্থায় বিভিন্ন শিরক ও বিদ‘আত যেমন- দিবস পালন, পতাকাকে সম্মান, মীলাদ ইত্যাদি কাজের সাথে আপোষ করতে বাধ্য হচ্ছেন। এছাড়া কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তিনি সময়মতো ছালাত আদায় করতে পারেন না। এমতাবস্থায় উক্ত চাকরী করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৮/১৩৮) : সরকারী প্রশাসনিক ক্যাডার পর্যায়ে চাকুরী করলে দেশের সার্বিক উন্নয়নে কিছু অবদান রাখা সহজ হয়। পুলিশ প্রশাসনে গেলে সামাজিক দায়িত্ব পালনের সুযোগ পাওয়া যায়। এসব ক্ষেত্রে দিন দিন ধার্মিক মানুষের সংখ্যা কমছেই। এ দৃষ্টিকোণ থেকে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের এদিকে এগিয়ে যাওয়া যরূরী কি? না কি দ্বীনী জ্ঞান বিতরণের পথেই থাকা যরূরী?
প্রশ্ন (১৭/৯৭) : আরশ সম্পর্কে উমাইয়া বিন আবী সালতের যে কবিতা রাসূল (ছাঃ) সত্যায়ন করেছেন (رجل وثور ....إلا معذبة وإلا تجلد) বলে হাদীছে বর্ণিত হয়েছে (আহমাদ হা/২৩১৪, আবু ইয়া‘লা হা/২৪৮২)। হাদীছটির বিশুদ্ধতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৮/৩৫৮) প্রচলিত রীতি অনুযায়ী সূরা তওবার প্রথমে বিসমিল্লাহ পড়তে হয় না। এর কোন দলীল আছে কি?
প্রশ্ন (৪০/২৮০) : মসজিদে জামা‘আত চলাকালে কেউ মাথা ঘুরে বা স্ট্রোক করে পড়ে গেলে পাশে থাকা মুছল্লীদের করণীয় কি?
প্রশ্ন (৩৪/৪৩৪) : ১৯৬৫ সালে একটি হিন্দু পরিবার অল্প কিছু অর্থ নিয়ে তাদের জমি আমাকে দিয়ে যায়। পরে তারা ফেরত না নেওয়ায় আমি নিজের নামে লিখে অদ্যাবধি তা ভোগ করছি। এক্ষণে এটা কি আমার সম্পদ হিসাবে গণ্য হবে?
প্রশ্ন (২৬/১৪৬) : মসজিদের সিঁড়ির নীচে অথবা মসজিদের কোন এক পাশে বা কোণায় ইমাম ও মুওয়াযযিনের জন্য ঘর করায় শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৬/১১৬) : আলেমগণের মাঝে মতভেদের কারণ কি এবং এক্ষেত্রে সাধারণ মানুষের করণীয় কি? কিরূপ মতপার্থক্যের ক্ষেত্রে গোনাহ হয় না? ব্যাখ্যাগত মতপার্থক্যের কারণে যে সামাজিক বিশৃংখলা সৃষ্টি হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষের করণীয় কি?
প্রশ্ন (১/৩৬১) : প্রচলিত হালখাতা প্রথা শরী‘আত সম্মত কি?
প্রশ্ন (৩২/৩৫২) : আমার ছোট বোন বুদ্ধি-জ্ঞান হওয়া থেকেই নিজেকে ছেলে হিসাবে মনে করে। বর্তমানে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তাররা তার অপারেশন করাতে বলছে। এক্ষণে এভাবে লিঙ্গান্তর করা জায়েয হবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক।
প্রশ্ন (২৮/২৮) : জনৈক নারীর ফোনে প্রবাসী ১ জনের সাথে বিবাহ হয়। কয়েক মাস পর তিনি দেশে এসে অনুষ্ঠানের মাধ্যমে স্ত্রীকে উঠিয়ে নেন। এক সপ্তাহ একত্রে থাকার পর স্ত্রীর ইচ্ছায় তাদের মধ্যে তালাক হয়ে যায়। তবে এর মধ্যে তাদের কোন শারীরিক সম্পর্ক হয়নি। এরপর এক সপ্তাহের মধ্যে পারিবারিকভাবে অন্যত্র তার বিবাহ হয়। এক্ষণে ইদ্দত পালন ব্যতীত এই বিবাহ জায়েয হয়েছে কি?
প্রশ্ন (১৬/৪৫৬) : কবরের কোন পদ্ধতিটি অধিক শুদ্ধ?
আরও
আরও
.