উত্তর : প্রয়োজনে নফল ছালাত সংক্ষিপ্ত করে কিংবা ত্যাগ করেই সাড়া দিবে। কেননা যাদের আহবানে নফল ইবাদত পরিত্যাগ করার অনুমতি আছে তারা হ’লেন পিতা-মাতা ও স্বামী (বুখারী হা/৩৪৩৬; মুসলিম হা/২৫৫০; উছায়মীন, আশ-শারহুল মুমতি‘ ৬/৪৮৭)। স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া স্ত্রীকে নফল ছিয়াম পালন করতে ও ফরয ছালাতে ক্বিরাআত লম্বা করতে রাসূল (ছাঃ) নিষেধ করেছেন (বুখারী হা/৫১৯৫; মিশকাত হা/২০৩১; আবুদাউদ হা/২৪৫৯; আহমাদ হা/১১৭৫৯; ছহীহাহ হা/২১৭২)। তবে একান্ত বাধ্যগত কারণ ব্যতীত ফরয ছালাত ছেড়ে দেওয়া জায়েয হবে না (উছায়মীন, শারহ রিয়াযুছ ছালেহীন, ৩০২ পৃ.)।

প্রশ্নকারী : নাজনীন আখতার, বরমী, শ্রীপুর, গাযীপুর।


 






বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১৯/৩৩৯) : ইমাম ফখরুদ্দীন রাযী কে ছিলেন? জনৈক বক্তা বলেন, ইবনু তায়মিয়াহ (রহঃ) তাকে কাফের ঘোষণা করেছিলেন। এ কথার সত্যতা আছে কি?
প্রশ্ন (১৩/১৭৩) : ফরয ছালাতে ইমাম দুই দিকে সালাম ফিরানোর পর মুক্তাদীগণ সালাম ফিরাবেন? নাকি ইমাম এক সালাম ফিরানোর পর মুক্তাদীগণ সালাম ফিরাবেন? - -আব্দুর রহমান, বংশাল, ঢাকা।
প্রশ্ন (১৩/১৩) : দাড়ি রাখা নিষেধ এরূপ প্রতিষ্ঠানে চাকুরী করা জায়েয হবে কি?
প্রশ্ন (৭/৭) : কুরআনে বর্ণিত ‘উসওয়াতুন হাসানাহ’ বলতে কি বুঝায়? - -আবু সাঈদ খান, ঢাকা।
প্রশ্ন (২০/৬০) : মসজিদে অনুদানের জন্য ডিসি অফিসে আবেদন করলে এক লক্ষ টাকা বরাদ্দ হয়। কিন্তু শর্ত হচ্ছে তারা এর এক তৃতীয়াংশ টাকা কেটে নিবে। তবে কাগজে এক লক্ষ টাকাই দেখাতে হবে। এমন অনুদান নেওয়া যাবে কি?
প্রশ্ন (৩২/৩১২) : বিবাহের আক্দ হওয়ার পর ছেলে-মেয়ে পরস্পরের সাথে সাক্ষাৎ বা পরস্পরে একান্তে সময় কাটাতে পারবে কি?
প্রশ্ন (২৫/১০৫) : আমি একজন ব্যবসায়ী। শারঈ বিধান অনুযায়ী আমি প্রতিটি পণ্যে কতভাগ লাভ করতে পারি? - -আহসানুল্লাহ, ফুলতলা, বগুড়া।
প্রশ্ন (৩৬/১৫৬) : আমার স্ত্রীর অতীত জীবন মন্দ ছিল। আমার সাথে বিবাহের কিছুদিন পর সে বিবাহের পূর্বে তার জোরপূর্বক ধর্ষিতা হওয়ার কাহিনী বলে। তখন থেকে আমি তাকে মেনে নিতে পারছি না। এক্ষণে আমার কি করা উচিৎ? - -আব্দুল্লাহ, নীলফামারী।
প্রশ্ন (২৩/১৮৩) : জনৈক আলেম বলেন, কেউ যখন রোগীর নিকট যাবে তখন সে তার কাছে দো‘আ চাইবে। কারণ তার দো‘আ ফেরেশতাগণের দো‘আর ন্যায়। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (১২/৪৫২) : পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর আক্বদ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত পাত্র-পাত্রীর পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখা বৈধ কি? বাস্তবে এ ধরনের যোগাযোগ অনেক সময় হালালের মোড়কে হারাম সম্পর্কের রূপ ধারণ করে। এ বিষয়ে শরী‘আতের বিধান কি?
প্রশ্ন (৩৪/৩১৪) : কোন মুক্তিযোদ্ধা বা সরকারী কর্মকর্তা মারা গেলে রাষ্ট্রীয় মর্যাদার নামে দাফনের পূর্বে রাইফেলের গুলি ফুটানো, বাঁশি বাজানো ইত্যাদি কর্মসূচী পালন করা হয়। এগুলো কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৪০/১২০) : সর্বপ্রথম জানাযার ছালাত শুরু করেন কে? মৃত ব্যক্তি ছিলেন কে?
আরও
আরও
.