উত্তর : অমুসলিম পিতা-মাতা, ভাই-বোনের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ তা‘আলা পিতা-মাতার সাথে সর্বাবস্থায় সদাচরণ করার নির্দেশ দিয়েছেন (লোকমান ৩১/১৫)। রাসূল (ছাঃ) আসমা (রাঃ)-কে তার অমুসলিম মায়ের সাথে সদাচরণের নির্দেশ দিয়েছিলেন (বুখারী হা/৩১৮৩, মুসলিম, মিশকাত হা/৪৯১৩)। এছাড়া আবু হুরায়রা (রাঃ) তার মুশরিক মাতার সাথেই বসবাস করতেন (মুসলিম হা/২৪৯১, মিশকাত হা/৫৮৯৫ ‘মু‘জেযাহ’ অনুচ্ছেদ)। তাদের রান্না করা খাবার খেতেও কোন বাধা নেই। কেননা রাসূল (ছাঃ) ইহূদী ও মুশরিক মহিলার বাড়ীতে খেয়েছেন ও পান করেছেন (বুখারী হা/৩৪৪, মিশকাত হা/৫৮৮৪, ৫৯৩১)। তবে তাদের যবেহকৃত প্রাণীর গোশত খাওয়া যাবে না (বাক্বারাহ ২/১৭৩; মায়েদাহ ৫/৩)। আর ভাই-বোনের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। একদা রাসূল (ছাঃ)-এর নিকটে একটি কারুকার্য খচিত রেশম মিশ্রিত পোষাক আসলে তিনি তা ওমর (রাঃ)-কে প্রদান করলে তিনি তা মক্কায় অবস্থানকারী তার মুশরিক ভাইয়ের পরিধানের জন্য পাঠিয়ে দেন (বুখারী হা/৫৯৮১)।






প্রশ্ন (৩৭/৩৯৭) : গ্রামাঞ্চলের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষার্থী নেই। আবার থাকলেও অনেক ছাত্র/ছাত্রী ক্লাসে উপস্থিত থাকে না। বিশেষ করে ফাযিল ও কামিল ক্লাসে উপস্থিত থাকে না বললেই চলে। এমতাবস্থায় একজন শিক্ষকের এ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী করে বেতন নেয়া কতটুকু শরী‘আত সিদ্ধ?
প্রশ্ন (৩১/২৩১) : মহিলারা জানাযার ছালাতে অংশ গ্রহণ করতে পারে কি? - -রফীকুল ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৪০/৪০) : আমার তিনজন বিবাহিতা মেয়ে রয়েছে। আমার একটি বাড়ি আছে এবং গ্রামে কিছু জমি আছে। আমি বিগত ২০১৮ সালে আমার বাড়িটা মেয়েদের লিখে দেই। বর্তমানে আমি অসুস্থ। আমার চিকিৎসার জন্য অনেক অর্থ প্রয়োজন। আমি বাড়িটা বিক্রয় করে চিকিৎসার খরচ নির্বাহ করতে চাই। এভাবে দান করার করার পর তা ফিরিয়ে নেয়া শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (২৭/৪২৭) : দাজ্জালের আকৃতি ও চেহারা কেমন? বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (২৫/২২৫) : প্রতি শুক্রবার ফজরের ছালাতে সূরা সাজদাহ ও দাহর তিলাওয়াতের কোন গুরুত্ব আছে কি?
প্রশ্ন (১৩/৩৭৩) : বিবাহের পূর্বে আমাদের প্রেমের সম্পর্ক ছিল এবং কয়েকবার শারীরিক সম্পর্কও হয়েছিল। পরে আমরা বিবাহ করি এবং বর্তমানে নিজেদের ভুল বুঝতে পারি ও তওবা করি। এমন পাপের কাফফারা স্বরূপ শুধু কি তওবা করাই যথেষ্ট হবে? না অন্য কোন শাস্তির হুকুম আমাদের উপর বর্তাবে?
প্রশ্ন (৩/১৬৩) : ছালাতের ভিতরে রাক‘আত সংখ্যা নিয়ে সন্দেহ হ’লে যেমন একবার মনে হচ্ছে পূর্ণ হয়েছে, আরেকবার মনে হচ্ছে এক রাক‘আত কম হয়েছে। পরক্ষণেই পূর্ণ হয়েছে মনে হ’লে করণীয় কি?
প্রশ্ন (৩৯/৪৭৯) : জিনদের নিকট যাওয়ার পথে রাসূল (ছাঃ) কাকে সাথে নেন? তিনি ছাহাবীকে রেখে যাওয়ার সময় চারটি দাগ টেনে তার মধ্যে থাকতে বলেন। এসময় তিনি কোন দো‘আ পাঠ করেছিলেন?
প্রশ্ন (১৫/২৫৫) : যে ব্যক্তি ফজরের ছালাত ছেড়ে দিবে, তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। যোহরের ছালাত ছাড়লে বরকত কমে যাবে। আছরের ছালাত ছাড়লে শক্তি কমে যাবে। মাগরিব ছাড়লে সন্তান কাজে আসবে না। এশা ছাড়লে নিদ্রা হবে না। এ মর্মে বর্ণিত হাদীছটির সত্যতা জানতে চাই। - -মুরাদ, পঞ্চগড়।
প্রশ্নঃ (১৫/২৯৫) : নবী করীম (ছাঃ) ওযূ ও গোসলে সাধারণত কতটুকু পানি খরচ করতেন? ফরয গোসলে তিনি কতটুকু পানি ব্যবহার করতেন?
প্রশ্ন (১৫/৪১৫) : আমার পিতা নিয়মিত ছালাত আদায় করেন না এবং আমার পরিবারের প্রায় সকলেই কবিরাজ বা হিন্দু তান্ত্রিকের কাছে গিয়ে জাদু-টোনা করান। কিছুদিন আগে আমার জন্য একজন দ্বীনদার পাত্রের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসে। আমি ঐ পাত্রকেই বিয়ে করতে আগ্রহী। কিন্তু পিতা এতে রাযী নন। এমতাবস্থায় আমি আমার কোন নিকটাত্মীয়কে সাক্ষী রেখে নিজের সিদ্ধান্তে ঐ ছেলেকে বিয়ে করতে পারব কি?
প্রশ্ন (২০/৩৮০) : বিনোদনের উদ্দেশ্যে অমুসলিম দেশের পর্যটন স্থলে ভ্রমণ করা শরী‘আতসম্মত কি? বিশেষতঃ যেসব স্থানে অমুসলিম কৃষ্টি-কালচার এবং অশ্লীলতার সম্মুখীন হওয়ার প্রকট সম্ভাবনা রয়েছে?
আরও
আরও
.