উত্তর : প্রতি শেষ রাতে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন, যা বহু ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত (বুখারী হা/১১৪৫, মুসলিম হা/৭৫৮ প্রভৃতি; মিশকাত হা/১২২৩)। কিন্ত তিনি কিভাবে নেমে আসেন তা অজ্ঞাত। এগুলি অদৃশ্য বিষয়ক জ্ঞানের অন্তর্ভুক্ত। যা স্রেফ আল্লাহর ইলমে রয়েছে। অতএব হাদীছে যেভাবে এসেছে সেভাবেই বিশ্বাস করতে হবে। প্রখ্যাত তাবেঈ হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারককে এ বিষয়ে প্রশ্ন করা হ’লে তিনি বলেন, তিনি প্রতি রাতেই অবতরণ করেন। তখন জিজ্ঞেস করা হ’ল, অবতরণের ফলে কি আরশ খালি হয়ে যায় না? জবাবে ইবনুল মুবারাক বললেন, ‘রে যঈফ! তিনি যেভাবে ইচ্ছা অবতরণ করেন’ (আক্বীদাতুস সালাফ, পৃঃ ২৯)। সুতরাং হাদীছের ভাষ্য মেনে নিতে হবে। এ বিষয়ে বিতর্ক উত্থাপন করা ছহীহ হাদীছে সন্দেহ করার শামিল। যা নেহায়েতই অন্যায় এবং অযৌক্তিক (বি. দ্র. থিসিস ১১৬-১১৭ পৃঃ)






প্রশ্ন (৩৭/৩৯৭) : গর্ভবতী বা দুর্বল দরিদ্র মহিলারা ছিয়াম পালন করতে এবং ফিদইয়া দিতে সক্ষম না হ’লে করণীয় কি?
প্রশ্ন (৮/৩৬৮) : জুম‘আর ফরয ছালাতের পর সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত রাক‘আত ছালাত পড়া যায়?
প্রশ্ন (১৫/২১৫) : বর্তমান হারামাইন কর্তৃপক্ষের আইন অনুযায়ী ইহরামের কাপড় ছাড়া তথা ওমরাহকারী ছাড়া অন্য কেউ মাতাফে নেমে তওয়াফ করতে পারবে না। তাদেরকে কেবল উপরের তলাগুলো দিয়ে তওয়াফ করতে হবে। সেকারণে অনেক ওমরাহকারী ওমরাহ শেষ হওয়ার পরও কৌশল করে ইহরামের কাপড় পরে নীচে তওয়াফ করছেন। এরূপ করা সঠিক হবে কি?
প্রশ্ন (৪/৩২৪) : আসমাউল হুসনা বা আল্লাহুর গুণবাচক নামসমূহ মুখস্থ করা কি আবশ্যিক?
প্রশ্ন (১৯/৯৯) : ফরয ছালাতের জন্য ওযূ করে মসজিদে গেলে হজ্জের ছওয়াব পাওয়া যায় মর্মে কোন হাদীছ আছে কি? - -মুরাদ হোসাইন, বাঘা, রাজশাহী।
প্রশ্ন (৩৩/১৫৩) : তা‘লীমী বৈঠকের নামে কিছু সংখ্যক মহিলা বাড়ীতে বাড়ীতে গিয়ে মেয়েদেরকে বলে, পেশাব-পায়খানা করার পর ঢিলা-কুলুখ না নিলে পবিত্র হওয়া যাবে না এবং ছালাতও হবে না? পানি থাকা অবস্থায় কুলুখ নেওয়া যাবে কি?
প্রশ্ন (২৪/৩০৪) : জনৈক ইমাম সঠিক পথে ফিরে আসায় চাকুরী হারানোর ফলে পুনরায় হক ছেড়ে দিয়ে মাযহাবী আমল শুরু করে চাকুরী ফিরে পেয়েছেন এবং বলছেন, ধীরে ধীরে মানুষকে হকের পথে আনতে হবে। এক সময় সবাই ছহীহ হাদীছের অনুসারী হয়ে গেলে আমিও ছহীহ হাদীছ অনুযায়ী আমল শুরু করব। দাওয়াতের এ পদ্ধতি কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (২৬/১৪৬) : প্রয়োজন বোধে ঔষধ খেয়ে মাসিক বন্ধ রাখা জায়েয হবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, পুঠিয়া, রাজশাহী।
প্রশ্ন (৩৪/৩৪) : এক ব্যক্তির উপর হজ্জ ফরয হয়েছে। আর তার আরেকজনকে হজ্জ করানোর সামর্থ্য রয়েছে। এক্ষণে সে প্রথমে স্ত্রীকে না মাকে হজ্জ করাবে? - -আহমাদুল্লাহনওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (১/১৬১): দরিদ্র ও বিধবা হওয়ার কারণে সহোদর বোনকে যাকাতের অর্থ প্রদান করা যাবে কি?
প্রশ্ন (৩৬/১৫৬): বর্তমানে একদল লোক বলছে, আমাদের পরিচয় হবে কেবল ‘মুসলিম’। আহলেহাদীছ বলাটা বিদ‘আত। এ সম্পর্কে সঠিক বক্তব্য জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৮/১৭৮) : কোন নিঃসন্তান দম্পতি কোন শিশুকে দত্তক নেওয়ার পর তাকে কৃত্রিম উপায়ে দুধ পান করালে উক্ত সন্তান কি তাদের দুধ সন্তান হিসাবে গণ্য হবে?
আরও
আরও
.