প্রযুক্তির উৎকর্ষতা মানুষের কল্পনাকে ছুঁতে শুরু করেছে বহু আগে থেকেই। আকাশে উড়ে বেড়ানো যেমন এখন বাস্তব, তেমনি পানির নীচে গাড়ি চালানোও আর নিছক কল্পনা নয়। তবে এই ধারণা পুরোপুরি বাস্তবে রূপ নিয়েছে কি না, তা নিয়ে রয়েছে বিস্ময় আর প্রশ্ন- সমুদ্রের নীচে গাড়ি চালানো কি আদৌ সম্ভব?

হ্যাঁ! বিশ্বের প্রথম পানির নীচে চলতে সক্ষম গাড়ির মতো যান তৈরি করেছে সুইজারল্যান্ডের কোম্পানি রিনস্পীড। তারা তৈরি করেছে এমন গাড়ি, যা পানির নীচে ১০ মিটার পর্যন্ত ডুবতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে পানির ওপর ও নীচে চলতে সক্ষম। এতে বৈদ্যুতিক প্রপেলারের মাধ্যমে চালনা করা হয় এবং চালক ও যাত্রী অক্সিজেন মাস্ক ব্যবহার করে শ্বাস নিতে পারে।

সমুদ্রের নীচে সাধারণ গাড়ি চালানো সহজ নয়। কারণ, পানির প্রচন্ড চাপ গাড়ির কাঠামো ধ্বংস করতে পারে, ইঞ্জিন, ব্যাটারি ও যান্ত্রিক অংশে পানি ঢুকলে গাড়ি বিকল হ’তে পারে, গাড়ির ভাসমান ক্ষমতা নিয়ন্ত্রণ কঠিন, দৃষ্টিসীমা সীমিত হওয়ায় চালনা কঠিন হয়।

সমুদ্রের নীচে গাড়ি চালানো এক সময় ছিল কল্পনা, এখন তা পরীক্ষামূলক বাস্তবতা। ভবিষ্যতে, প্রযুক্তি আরও উন্নত হ’লে হয়তো এ ধরনের যান সাধারণ মানুষও ব্যবহার করতে পারবে। তবে আপাতত এটি রয়ে গেছে বিশেষজ্ঞদের হাতে পরীক্ষার পর্যায়ে।







মোবাইল ফোনের আরেক কুফল
হৃদরোগ ঠেকানোর ঔষধ আবিষ্কার : হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ২০ শতাংশ কমে যাবে
চাঁদের বুকে বেরিয়ে এলো পানি
স্বশিক্ষিত সোলেমানের ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্রের উদ্ভাবন
একসময়ে বসবাসের যোগ্য ছিল মঙ্গল : নাসা
আকাশে হাইড্রোজেন-চালিত উড়ন্ত ট্যাক্সি
বিজ্ঞান ও বিস্ময়
অ্যান্টার্কটিকার ছয় কোটি মাছের আবাসস্থলের সন্ধান লাভ
সেলফি ক্যামেরা দিয়ে টাইপ করা যাবে স্যামসাংয়ের স্মার্টফোনে
ব্যাপক ক্ষমতাসম্পন্ন চোখ ‘বায়োনিক আই’ তৈরীর পথে হংকংয়ের গবেষকেরা
বাংলাদেশী বিজ্ঞানীর সাফল্য : এক ওষুধেই বহু ভাইরাস দমন!
জমিতে সেচ দেয় শিমুর ‘জাদুর বাক্স’, ৭০ শতাংশ জ্বালানী সাশ্রয়
আরও
আরও
.