শর্করা বা কার্বোহাইড্রেট এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, যা জীবদেহের শক্তির প্রধান উৎস হিসাবে কাজ করে। যদিও বাড়তি ওযনের ঝামেলা কমাতে অনেকেই শর্করা জাতীয় খাবার পরিহার করার পরামর্শ দিয়ে থাকেন। তবে জাপানের ওকিনওয়া দ্বীপের বাসিন্দারা শর্করা খেয়েই লাভ করেছেন দীর্ঘ জীবন! এক গবেষণার ফলাফলে বলা হয়েছে, তাদের দীর্ঘজীবী হওয়ার পেছনে মুখ্য ভূমিকা রাখছে শর্করা! পূর্ব চীনা সমুদ্রের তীরবর্তী দ্বীপ ওকিনওয়ার বাসিন্দারা পৃথিবীর অন্য যে কোন জায়গার মানুষের থেকে বেশী দিন বাঁচে। বেশী দিন বাঁচার পাশাপাশি সেখানকার মানুষের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হ’ল সেখানকার অধিকাংশ বাসিন্দা সুস্বাস্থ্যের অধিকারী। পৃথিবীর যে কোন প্রান্তের মানুষের তুলনায় জাপানের বাসিন্দাদের গড় আয়ু বেশী। আর ওকিনওয়া দ্বীপে শতবর্ষীর সংখ্যা জাপানের অন্যান্য প্রান্তের মানুষের তুলনায় গড়ে ৪০ শতাংশ বেশী। ওকিনওয়া দ্বীপে শতবর্ষী মানুষের সংখ্যা এক হাযারের বেশী। ৯৭ বছর বয়সীদের দুই-তৃতীয়াংশই অন্য কারো সাহায্য ছাড়াই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করেন। ওকিনওয়া দ্বীপবাসীর এই বেশিদিন বাঁচার রহস্য জানতে ঐ দ্বীপবাসীর জীবনধারা গবেষণা করে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, সেখানকার মানুষের খাদ্য তালিকায় উচ্চ মাত্রার শর্করা থাকে। উল্লেখ্য, শর্করা জাতীয় খাবারের মধ্যে উল্লেখযোগ্য খাবার মিষ্টি আলু।






জাপানের সেরা তরুণ বিজ্ঞানী নির্বাচিত হ’লেন ডা. আরিফ হোসাইন
পৃথিবীর সর্ববৃহৎ রেডিও টেলিস্কোপ নির্মাণ করলো চীন
ব্যাপক ক্ষমতাসম্পন্ন চোখ ‘বায়োনিক আই’ তৈরীর পথে হংকংয়ের গবেষকেরা
মেইলের জবাব দেবে গুগলের কৃত্রিম বুদ্ধিমান সফটওয়্যার
মাত্র এক লিটার পানিতে বাইক চলবে ৫০০ কিলোমিটার!
আসছে এসি লাগানো টি-শার্ট
দাঁতের সুরক্ষায় স্মার্ট টুথব্রাশ ‘প্রোফিক্স’
এক দশকের মধ্যে স্মার্টফোন বিলুপ্ত হবে, দাবী গবেষকদের
একসময়ে বসবাসের যোগ্য ছিল মঙ্গল : নাসা
বাংলাদেশের বিজ্ঞানীদের আবিষ্কার (জীবাণু-প্রতিরোধী কাগজ উদ্ভাবন)
সৌরজগতের বাইরে ২৪টি বাসযোগ্য গ্রহের সন্ধান
অগ্নিদগ্ধ ব্যক্তিদের জন্য ‘কৃত্রিম ত্বক’ তৈরির উদ্যোগ
আরও
আরও
.