নওগাঁ ও মেহেরপুরের পর এবার চুয়াডাঙ্গার দামুড়হুদায় পরিত্যক্ত পলিথিন থেকে উৎপাদন করা হচ্ছে পেট্রোল, ডিজেল ও গ্যাস। দামুড়হুদা উপযেলার হেমায়েতপুর গ্রামের মানছূর আলীর ছেলে শ্যালো ইঞ্জিনের মিস্ত্রী ছামাদুল ইসলাম তার নিজ বাড়িতে পলিথিন থেকে পেট্রোল, ডিজেল ও গ্যাস উৎপাদন করছেন। তিনি জানান, ফেসবুকে পলিথিন গলিয়ে তেল উৎপাদনের পদ্ধতি দেখে আগ্রহী হয়ে ওঠেন। পরে পাঁচ হাযার টাকা খরচ করে টিনের ড্রাম, প্লাস্টিকের কন্টেইনার ও কিছু স্টিলের পাইপ দিয়ে রিফাইন মেশিন তৈরি করেন। এরপর প্রথম দিন ৬০ টাকার ৫ কেজি পরিত্যক্ত পলিথিন ও ১৫০ টাকার খড়িসহ মোট ২১০ টাকা খরচ করে কাজ শুরু করেন। ৫ কেজি পলিথিন জ্বালিয়ে দেড় লিটার পেট্রোল ও আড়াই লিটার ডিজেল উৎপাদন করেন। এতে গ্যাস উৎপাদন হ’লেও তা আটকে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। তবে তিনি এই গ্যাস জ্বালানী হিসাবে ব্যবহার করছেন।

এ পদ্ধতিতে এক লিটার পেট্রোল উৎপাদন খরচ হচ্ছে ৭০ টাকা ও প্রতিলিটার ডিজেলের পেছনে খরচ হচ্ছে ৪২ টাকা। এই উদ্ভাবনে একদিকে যেমন যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিত্যক্ত পলিথিন রিসাইকেল হয়ে সম্পদে পরিণত হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও রক্ষা পাচ্ছে। অপেক্ষাকৃত কম দামে পেট্রোল ও ডিজেল পেয়ে ব্যবহার করছেন এলাকাবাসীও।

সরকার যদি এদের পাশে দাঁড়ায় তাহ’লে আরো বড় পরিসরে কাজ করে সহজেই পলিথিন বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা এবং তা থেকে তেল উৎপাদনের মাধ্যমে জ্বালানীর চাহিদা মেটানো সম্ভব হবে।

[গ্রামের সামান্য এক শ্যালো মিস্ত্রী যদি এত বড় কাজ করতে পারে, তাহ’লে দেশের বাঘা বাঘা বিজ্ঞানীরা সরকারের আশীর্বাদপুষ্ট হয়েও জাতির জন্য কি করছেন? সরকার এইসব গ্রাম্য প্রতিভাগুলিকে যথাযথভাবে মূল্যায়ন করবে বলে আমরা আশা করি (স.স.)]






ইটভাটার জন্য নতুন পরিবেশবান্ধব কৌশল উদ্ভাবন
সবচেয়ে দূরবর্তী ছায়াপথ জিএন-জেড ১১
বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের কার্যক্রম শুরু
লিভারপুলে তৈরী হচ্ছে বিশ্বের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র
স্মার্ট থার্মোমিটার ২ সেকেন্ডে জানাবে দেহের তাপমাত্রা
স্মার্টফোন আমাদের বোকা বানাচ্ছে?
কৃত্রিম সূর্য নয়, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোমা তৈরির চেষ্টায় চীন!
মাছ চাষের নতুন প্রযুক্তি বায়োফ্লক
বিশ্বে প্রথমবারের মতো ফুসফুস প্রতিস্থাপনে সফলতা লাভ করল জাপান
থ্রি-ডি প্রিন্টেড পাঁজরের সফল প্রতিস্থাপন
দুবাইয়ের আকাশে উড়বে চালকবিহীন যাত্রীবাহী ড্রোন
প্রাণীর চেয়ে দ্বিগুণ গতিতে বিলুপ্ত হচ্ছে উদ্ভিদ প্রজাতি
আরও
আরও
.