প্রায় দেড় শ’ কোটি জনসংখ্যার দেশ চীন ভয়াবহ ট্রাফিক জ্যামের শিকার। তাই প্রাত্যহিক যানজটের সমস্যা থেকে জনগণকে মুক্তি দিতে এবার ‘ট্রানজিট এলিভেটেড বাস’ নামে এক অভিনব বাস সার্ভিস চালু করতে যাচ্ছে দেশটি। যা অন্য গাড়ির ওপর দিয়ে অনায়াসে চলতে পারে। সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক হাই-টেক এক্সপোতে এই বাসের মডেল প্রদর্শন করা হয়। যা সাড়া ফেলেছে চীনের জনসাধারণের মধ্যে। চীনের প্রযুক্তিবিদরা জানিয়েছেন, ট্রানজিট এলিভেটেড বাস বা সংক্ষেপে টিইবি নামে বাসটি দেখতে হবে একটি সাবওয়ের মতো। এই চলন্ত বাসের তলা দিয়ে অনায়াসে অন্যান্য গাড়ি যেতে পারবে। এটিও চাইলে অন্য গাড়ির ওপর দিয়ে যেতে পারবে গাড়ির কোন ক্ষতি না করে। এলিভেটেড বাসটি সাবওয়ের মতো দেখতে হ’লেও সাবওয়ে নির্মাণের থেকে এর খরচ অনেক কম, মাত্র এক-পঞ্চমাংশ। এলিভেটেড বাসটিতে ১২০০ জন যাত্রী ধরবে। চলতি বছরের শেষ দিকে হেবেই প্রদেশের কিনহুয়াংডাও শহরে এই বাসটিকে প্রথম চালানোর পরিকল্পনা নিয়েছে চীন প্রশাসন।






জিকা ভাইরাস থেকে দূরে রাখবে আব্দুল হামীদের মশকনিধন যন্ত্র
আকাশে হাইড্রোজেন-চালিত উড়ন্ত ট্যাক্সি
বিশ্বের প্রথম থ্রি-ডি প্রিন্টেড অফিস তৈরী হবে দুবাইতে
ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ টাইফুনে জাপান পাবে ৫০ বছর চলার মত জ্বালানী শক্তি!
মানবভ্রূণ থেকে ত্রুটিপূর্ণ ডিএনএ অপসারণ
বিমানের বিকল্প ইঞ্জিনের থিওরী আবিষ্কার করলেন নারায়ণগঞ্জের রায়হান
প্রথমবারের মতো পরীক্ষাগারে তৈরী রক্ত মানবদেহে প্রদান শুরু
পৃথিবীর ৯৯.৯৯ শতাংশ প্রজাতি এখনো অনাবিষ্কৃত
উড়ে উড়ে ডাক্তার পৌঁছে যাবেন রোগীর কাছে!
ক্যান্সার সারবে হলুদে!
বাংলাদেশেই আবিষ্কার হ’ল ইলিশের পূর্ণাঙ্গ জীবন রহস্য
২০২০ সালেই মিলবে উড়ন্ত গাড়ি
আরও
আরও
.