ওমরাহ পালনের জন্য বিদ্যমান নিয়মে পরিবর্তনের ঘোষণা দিয়েছে সঊদী সরকার। এখন থেকে ওমরাহ পালন করার জন্য যে কেউ ব্যক্তিগতভাবে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিজিট ভিসা দেয়া হবে। সঊদী আরবের হজ্জ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফীক আল-রাবিয়াহ এ খবর নিশ্চিত করেছেন। মন্ত্রী আরও বলেন, ‘এখন থেকে ওমরা ভিসার জন্য আবেদনপত্র যে কেউ ব্যক্তিগতভাবে সাবমিট করতে পারবেন। তিনি বলেন, সঊদী আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্য হচ্ছে, অধিক সংখ্যক মুছল্লীর ওমরাহ পালনকে সহজতর করা। এছাড়া ওমরাহ পালনের জন্য ভিজিট ভিসার মেয়াদ হবে ৩ মাস এবং ওমরাকারী সকল মুছল্লী কোন বাধা ছাড়াই সঊদী আরবের যেকোন অঞ্চলে যাতায়াত বা ভ্রমণ করতে পারবেন।

[আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশী। সেই সাথে যাত্রীদের আবাসন সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানাচ্ছি। সাথে সাথে বিমানে যাতে মীক্বাতের আধা ঘন্টা পূর্বে সংকেত দেওয়া হয়। সে বিষয়টি নিশ্চিত করা হয়, তার আবেদন জানাচ্ছি (স.স.)]






ইস্রাঈলী অবৈধ বসতকারীরা যুদ্ধাপরাধ করছে
সঊদী আরবে এক বছরে সাড়ে তিন লাখের অধিক ডিভোর্স
ডা. যাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ আবেদন তৃতীয়বারের মত প্রত্যাখ্যান করল ইন্টারপোল
ক্যাপ্টেন ইব্রাহীম ত্রাওরে : আফ্রিকান নবজাগরণের অগ্রসেনানী
নতুনভাবে জেগে উঠছে মুসলিম স্বায়ত্তশাসিত অঞ্চল বাংসামোরো
পবিত্র কা‘বা ও মসজিদে নববীতে ছবি তোলার উপর নিষেধাজ্ঞা আরোপ
চলমান পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় ইসলামী অর্থনীতি : এরদোগান
কাশ্মীরীরা স্বাধীনতাকে বেছে নিতে পারেন
গাযায় ইস্রাঈলী হামলায় ইয়াতীম ২৪ হাযার শিশু
প্রখ্যাত সালাফী বিদ্বান শায়খ ছালেহ বিন মুহাম্মাদ আল-লুহাইদান-এর মৃত্যু
কাতারে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশী হাফেযদের জয়জয়কার
আফিম চাষ বন্ধের উদ্যোগ নিচ্ছে তালেবান
আরও
আরও
.