উন্নত জীবনের আশায় বাংলাদেশে আসতে চান পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের মানুষ। কাজের সন্ধান বা উন্নত জীবনের আশায় বাংলাদেশে আসার পক্ষে মত দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অনেকেই। সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ভারতজুড়ে জরিপটি চালায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সাইন্স (আইএএনএস)। বিভিন্ন বয়সের মোট ২ হাযার ৩৩৯ জনের ওপর চালানো হয় এই জরিপ।

জরিপে বলা হয়, চাকরীর সন্ধানে কিংবা আরো উন্নত জীবনের আশায় অনেকেই বাংলাদেশে পাড়ি দিতে পারেন বা বাধ্য হতে পারেন- এই মত দিয়েছেন ২৮.৩ শতাংশ ভারতীয় নাগরিক।

বাকি ৩৭.৫ শতাংশ মানুষ এর বিপক্ষে মত দিয়েছেন। আর ৩৪.২ শতাংশ মানুষ এ বিষয়ে তাদের কোন স্বচ্ছ ধারণা নেই বলে জানিয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানায়, জিডিপিতে ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ। আইএমএফএর পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের জিডিপি হবে ২১৩৮.৭৯৪ মার্কিন ডলার। একই সময় ভারতের জিডিপি হবে ২১১৬.৪৪৪ মার্কিন ডলার।






আবহাওয়া পরিবর্তনে প্লেনে ঝাঁকুনি আরো বাড়বে - -অর্থমন্ত্রী
পায়রার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাড়াবে বায়ু দূষণ ও মৃত্যুঝুঁকি
ইসলাম প্রচারে এগিয়ে নিউজিল্যান্ডের মুসলিমরা
বাংলাদেশী বিজ্ঞানীদের সাফল্য : ঘরে বসেই ক্যান্সার শনাক্ত করা যাবে
স্বদেশ-বিদেশ
হজ্জ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ
প্রিন্ট মিডিয়ার সময় ফুরিয়ে এসেছে - -সিইও, নিউ ইয়র্ক টাইমস
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দেয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা আছে : আইনমন্ত্রী
সঊদী আরবে ১০৫ জন বাংলাদেশী হজ্জ পালনকারীর মৃত্যু
সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ৬৫ শিশু-কিশোরসহ শতাধিক আসামীকে ছালাত আদায়, মাদক থেকে বিরত থাকা প্রভৃতি শর্তে মুক্তি দিলেন বিচারক
বিশ্বের গভীরতম ও স্বচ্ছতম বরফ জমাট বৈকাল হ্রদ
রামপাল ও রূপপুর প্রকল্প বাতিল করুন (পরিবেশ ধ্বংস করে উন্নয়ন বিপর্যয় ডেকে আনবে)
আরও
আরও
.