উত্তর : ছালাতে খুশূ‘-খুযূ তথা একাগ্রতা থাকা যরূরী। কারো ছালাতে খুশূ‘-খুযূ তথা একাগ্রতার ঘাটতি থাকলে ছালাত হয়ে গেলেও ছওয়াব কমে যাবে। রাসূল (ছাঃ) বলেন, এমন লোকও আছে যারা ছালাত শেষ করে ফিরে যায়, অথচ তার ছালাতের পূর্ণ ছওয়াব তার জন্য লেখা হয় না (অর্থাৎ ছালাতের রুকন ও শর্তগুলো পূরণ না করায় এবং খুশূ‘-খুযূ না থাকায় পূর্ণ ছওয়াব পায় না)। বরং কেউ পায় এক দশমাংশ, কেউ নবমাংশ, কেউ অষ্টমাংশ, কেউ সপ্তমাংশ, কেউ ষষ্ঠাংশ, কেউ পঞ্চমাংশ, কেউ চতুর্থাংশ, কেউ তৃতীয়াংশ, আবার কেউ পায় অর্ধেক (আবুদাউদ হা/৭৯৬; ছহীহুত তারগীব হা/৫৩৭)। উল্লেখ্য যে, লোকেরা ছালাতে দাঁড়ালে শয়তান মনোযোগ নষ্ট করে ছওয়াব থেকে বঞ্চিত করার চেষ্টা করে। ওছমান ইবনু আবূল ‘আছ (রাঃ) নবী করীম (ছাঃ)-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল (ছাঃ)! শয়তান আমার, আমার ছালাত ও ক্বিরাআতের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় এবং সব কিছুতে গোলমাল বাধিয়ে দেয়। তখন রাসূলুল্লাহ বললেন, এটা এক (প্রকারের) শয়তান যার নাম খিনযাব। যে সময় তুমি তার উপস্থিতি বুঝতে পারবে তখন (আউযুবিল্লাহ পড়ে) তার অনিষ্ট হ’তে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে তোমার বাম পাশে তিনবার থুক মারবে। তিনি বলেন, তারপরে আমি তা করলাম। ফলে আল্লাহ আমার হ’তে তা দূর করে দিলেন (মুসলিম হা/২২০৩; মিশকাত হা/৭৭)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২২/২৬২) : জনৈক ব্যক্তি যৌতুকের অর্থ দিয়ে বৌভাতের আয়োজন করে দাওয়াত দিয়েছে। সেখানে যাওয়া জায়েয হবে কি? - -আবুল হাশেমপাকেরহাট, দিনাজপুর।
প্রশ্ন (২৬/৪২৬) : আমি একটি গরু কুরবানীর জন্য রেখেছি। সেটি ২ বছর অতিক্রম করেছে এবং যথেষ্ট হৃষ্টপুষ্টও হয়েছে। কিন্তু এখনো দাঁত ওঠেনি। গরুটি কি কুরবানী করা যাবে? - -আলহাজ্জ আব্দুর রহমান, রাজপুর, সাতক্ষীরা।
প্রশ্ন (৩৪/৪৩৪) : ইউরোপ-আমেরিকার অনেক এলাকায় নাগালের মধ্যে গরীব মানুষ পাওয়া কঠিন হয়ে যায়। আর পেলেও চাউল দিয়ে ফিৎরা আদায় করে তা বণ্টন করা অতীব কষ্টকর। সেক্ষেত্রে টাকা দিয়ে ফেৎরা আদায় করলে কি জায়েয হবে? - -আজমাল হোসাইন, সাকাস্ত্তয়ান, কানাডা।
প্রশ্ন (৪০/৪০০) : জনৈক মাওলানা বলেন, আল্লাহ তা‘আলা নবী (ছাঃ)-কে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতেন না। নবীকে সৃষ্টি করে ময়ূররূপে গাছে রাখা হয়। তার শরীরের ৭ ফোটা ঘাম হতে পৃথিবী সৃষ্টি করা হয়। আর তাওরাতে আছে আল্লাহ পৃথিবী ৭ ধাপে সৃষ্টি করেছেন। কোন্টি সঠিক?
প্রশ্ন (৩০/১৯০) : মসজিদে মহিলারা যেন জুম‘আর খুৎবা দেখতে পায় সেজন্য মনিটর বা প্রজেক্টর ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (৩৩/৭৩) : ঈদের তাকবীর হিসাবে যে দো‘আগুলি পাঠ করা হয় তার কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (৯/৪৪৯) : কোন কিছু চুরি হয়ে গেলে আল্লাহর কাছে তার প্রতিদান পাওয়া যাবে কি? চোরের বিচার আল্লাহ কখন করবেন?
প্রশ্ন (১৭/৫৭) : যাকাত আদায়ের জন্য অধিক নেকীর আশায় রামাযান মাসকে নির্দিষ্ট করা যাবে কি? এছাড়া ব্যবসার সম্পদ একবছর পূর্ণ হওয়া সত্ত্বেও তার যাকাত আদায় রামাযান মাস পর্যন্ত বিলম্বিত করা যাবে কি?
প্রশ্ন (২৯/৬৯) : আমার পিতা ১০ বছর আগে এক ব্যক্তির নিকট এক লক্ষ টাকার বিনিময়ে ১ বিঘা জমি বিক্রয় করেছিলেন। এটা আমি জানি। কিন্তু জমি রেজিষ্ট্রি করা হয়নি। ইতিমধ্যে আমার পিতা মারা গেছেন। আমার এখন করণীয় কী?
প্রশ্ন (৫/৩২৫) : আত্মহত্যাকারী জানাযা পড়া যাবে কি?
প্রশ্ন (১৪/২১৪) : কোন মুছল্লী জেহরী ছালাতের কিছু অংশ পাওয়ার পর বাকী অংশে সরবে না নীরবে ক্বিরাআত করবে? - একরামুল হক, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
প্রশ্ন (৩২/৪৩২) : পুরাতন মসজিদ ভেঙ্গে বহুতল ভবন তৈরী করে সেখানে মসজিদ, বইয়ের মার্কেট, গাড়ির গ্যারেজ, গবেষণাগার, মাদ্রাসা ইত্যাদি করতে চাই। এটা শরী‘আত সম্মত হবে কি?
আরও
আরও
.