উত্তর : উক্ত বক্তব্য ভিত্তিহীন। কারণ মৃত্যুর পরে তার আমল বন্ধ হয়ে গেলেও তার জন্য কিছু নেক আমল আছে, যেগুলির ছওয়াব মাইয়েত পেতে থাকেন। জনৈকা মহিলা বলল, হে আল্লাহর রাসূল! আমার মা হঠাৎ মারা গেছেন। তিনি এভাবে মারা না গেলে ছাদাক্বা ও দান করে যেতেন। এখন আমি যদি তার পক্ষ থেকে ছাদাক্বা করি, তবে তিনি কি এর ছওয়াব পাবেন? নবী করীম (ছাঃ) বললেন, হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে ছাদাক্বা কর’ (বুখারী হা/১৩৮৮; মিশকাত হা/১৯৫০)। অন্য বর্ণনায় এসেছে, ইবনু আববাস (রাঃ) বলেন, সা‘দ ইবনু ওবাদাহ (রাঃ)-এর মা মারা গেলে তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমার মা আমার অনুপস্থিতিতে মারা যান।  আমি  যদি  তাঁর পক্ষ থেকে কিছু ছাদাক্বা করি, তাহ’লে কি তাঁর কোন উপকারে আসবে? তিনি বললেন, হ্যাঁ। সা‘দ (রাঃ) বললেন, তাহ’লে আমি আপনাকে সাক্ষী করছি আমার মিখরাফ নামক বাগানটি তাঁর জন্য ছাদাক্বা করলাম’ (বুখারী হা/২৭৫৬, ২৭৬২; আহমাদ হা/৩০৮০)।

অন্য বর্ণনায় এসেছে, সা‘দ বিন ওবাদাহ (রাঃ) বললেন, আমি রাসূল (ছাঃ)-কে বললাম, হে আল্লাহর রাসূল! ‘উম্মে সা‘দ (আমার মা) মারা গেছেন। অতএব তার জন্য কোন ছাদাক্বা সবচেয়ে উত্তম হবে? তিনি বললেন, পানি পান করানো। বর্ণনাকারী বলেন, সা‘দ (রাঃ) একটি কুয়া খনন করে বললেন, এটি সা‘দের মায়ের জন্য ছাদাক্বা (আবুদাউদ হা/১৬৮১; নাসাঈ হা/৩৬৬৪; মিশকাত হা/১৯১২)। অতএব মৃত্যুর পরে তার নিজস্ব ছাদাক্বার আমল বন্ধ হয়ে গেলেও তার পক্ষ থেকে কৃত ছাদাক্বার ছওয়াব পেয়ে যাবে। এছাড়া অন্যেরা দো‘আ করলেও তিনি পাবেন। আর সেজন্যই জানাযায় মাইয়েতের জন্য দো‘আ করা হয় (আহমাদ হা/১০৬১৮; মিশকাত হা/২৩৪৫)।

প্রশ্নকারী : জাহানারা বিলকীস, মিরপুর, ঢাকা।






বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (১৬/৪১৬) : সুন্নাতে খাৎনার অনুষ্ঠান করা কি শরী‘আত সম্মত? অনেক আলেম ও ইসলামী ব্যক্তিত্বও এই অনুষ্ঠানের আয়োজন করছেন।
প্রশ্ন (২৮/৩৪৮) : ডাক্তারের নিকটে কোন রোগের চিকিৎসা নেওয়ার পাশাপাশি শারঈ ঝাড়-ফুঁকের চিকিৎসা নেওয়া যাবে কি?
প্রশ্ন (১১/৫১) : বেলাল (রাঃ) আযান দেওয়ার সময় ‘শীন’-কে ‘সীন’ উচ্চারণ করায় কারু আপত্তির জবাবে রাসূল (ছাঃ) বলেন, إن سين بلال عند الله شين ‘বেলালের সীন উচ্চারণই আল্লাহর নিকটে শীন। এ ঘটনার সত্যতা জানতে চাই। - -আব্দুর রহমান, রাজশাহী।
প্রশ্ন (১২/৯২) : মসজিদে কোন একটি স্থানকে নিজের জন্য নির্ধারণ করে নেওয়া শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৩২/৩১২) : ঈদুল আযহার দিন ছিয়াম পালনে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (১০/৪৫০) : যদি কোন মৃত ব্যক্তির পোস্ট মর্টেম করার কারণে বা পুড়ে যাওয়ার কারণে লাশের অবস্থা ভয়াবহ হয়ে যায় তাহ’লে উক্ত লাশকে গোসল দেওয়ার বিধান কি? - .
প্রশ্ন (৩৫/১৫৫) : রাসূল (ছাঃ) বলেন, ছোঁয়াচে কোন রোগ নেই। কিন্তু বিজ্ঞান বলছে, বসন্ত, চোখ ওঠা ইত্যাদি ছোঁয়াচে রোগ। উভয়ের মধ্যে সমন্বয় কি? - -তানভীর, উত্তরা, ঢাকা।
প্রশ্ন (৩/২৪৩) : সূরা ইখলাছ তিনবার তেলাওয়াত করলে একবার পুরো কুরআন তেলাওয়াতের নেকী পাওয়া যায়। সেকারণ আমি নিয়মিতভাবে ফজরের ছালাতের পর এ আমলটি করি। এটা বিদ‘আত হবে কি?
প্রশ্ন (৮/৪৮) : হাজীগণ কখন হালাল হয়ে যান? - -রফীকুল ইসলাম, বর্ষাপাড়া, গোপালগঞ্জ।
প্রশ্ন (২৬/৪৬৬) : গত ৪ বছর পূর্বে আমার জানা না থাকার কারণে ১ জন পুরুষ ও ১ জন নারী সাক্ষীর মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়েছে। উক্ত বিবাহ সঠিক হয়েছে কি? সঠিক না হ’লে করণীয় কি? - -আব্দুর রহমান, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (৩২/৪৭২) : আল্লাহর কাছে সন্তান চাওয়ার শ্রেষ্ঠ দো‘আ কি? যে মহিলার সন্তান হবে না সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না? উক্ত কথা কি ঠিক?
প্রশ্ন (১৫/১৩৫) : হানাফী মসজিদে ফজরের ছালাত কিছুটা বিলম্বে আদায় করা হয়। এক্ষণে আমি উক্ত ছালাত বাড়িতে আদায় করব কি?
আরও
আরও
.