উত্তর : জায়েয হবে না। কারণ কারু কোন লক্ষ্য বাস্তবায়ন আল্লাহর রহমত ব্যতীত সম্ভব নয়। বরং অধিক সন্তানই ইসলামী সমাজে কাম্য। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তোমরা প্রেমময়ী ও অধিক সন্তানদায়িনী নারীকে বিবাহ কর। কারণ কিয়ামতের দিন আমি আমার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে গর্ব করব’ (আবুদাঊদ, নাসাঈ, মিশকাত হা/৩০৯১)। তবে স্ত্রী ও সন্তানের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে স্ত্রীর সম্মতিক্রমে আযল বা সাময়িক জন্ম নিয়ন্ত্রণ করা যায় (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩১৮৪)।






প্রশ্ন (১৭/১৭) : কোন ব্যক্তির নামের আগে শহীদ যুক্ত করে ডাকা যায় কি?
প্রশ্ন (২৭/৪২৭) : ঘুমানোর সময় সূরা মারিয়াম পাঠ করার ব্যাপারে শরী‘আতে কোন নির্দেশনা আছে কি? - -আতীকা, নতুনহাট, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৫/৩৪৫) : কোন কোন শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন?
প্রশ্ন (৩৮/১৫৮) : সূদ গ্রহণ না করে কেবল হেফাযতের উদ্দেশ্যে ব্যাংকে টাকা রাখা যাবে কি?
প্রশ্ন (১২/৫২) : রাসূল (ছাঃ) কি একদিন তাহাজ্জুদের পুরো ছালাতে সূরা মায়েদার ১১৮ নং আয়াতটি বার বার তেলাওয়াত করেছিলেন?
প্রশ্ন (৩/১৬৩) : একাধিক সন্তান প্রতিপালনরত মা মাঝে মধ্যে প্রয়োজনবশত ছালাত জমা‘ করতে পারবেন কি? বিশেষত আছরের ছালাত অধিকাংশ সময় মাগরিবের কিছু আগে পড়তে হয়। সেক্ষেত্রে উক্ত ছালাত যোহরের সাথে জমা‘ করা যাবে কি?
প্রশ্ন (১৩/২১৩) : ছালাতের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে নিয়মিত আযান ও ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৫/১০৫) : ৭ বছর আগে আমার তালাকপ্রাপ্তা বোন অন্য কোথাও বিবাহ করেনি। তার ২ সন্তান আছে। তবে তার প্রাক্তন স্বামী ৫ বছর আগে বিবাহ করেছে এবং ঐ ঘরে তার একটি কন্য সন্তান আছে। এখন ঐ স্বামী আমার বোনকে পুনরায় বিবাহ করতে চায়। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (৯/৪৪৯) : যে ব্যক্তি ঈমানের সাথে, ছওয়াবের আশায় রামাযানের ছিয়াম পালন করবে এবং তারাবীহর ছালাত আদায় করবে, সে ব্যক্তি পাপ থেকে মুক্ত হয়ে যাবে, যেন সে তার মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ট হয়েছে। উক্ত হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৩৮/৭৮) : আমার অবিবাহিত মামা ১ বিঘা জমি রেখে মারা গিয়েছেন। তার দাদা ও বোন জীবিত রয়েছে এবং আরেক বোন মারা গেছে। দাদার ৩ ছেলে ও ১ মেয়ে, জীবিত বোনের ১ ছেলে এবং মৃত বোনের ৪ ছেলে রয়েছে। এক্ষণে উক্ত জমি কিভাবে ভাগ হবে? - -মুনীরুল শেখমালদহ, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (৮/২০৮) : চোখ-মুখ ঢেকে ছালাত আদায়ে কোন বাধা আছে কি? - -আব্দুল করীম, ঝিনাইদহ।
প্রশ্ন (২২/১৪২) : আমার পরিচিত জনৈকা মহিলার বাসায় প্রত্যেক জুম‘আর দিন ৭০ বছর বয়স্ক একজন মসজিদের ইমাম ছাহেব এসে কুরআনের আলোচনা পেশ করেন। এরূপ আলোচনা শরী‘আত সম্মত কি? - -নূরে আখতার, শঠিবাড়ি, রংপুর।
আরও
আরও
.