এসো মুসলিম দাওয়াত দেই

আল্লাহ ছাড়া মা‘বূদ নেই,

নবীর দেখানো পথ ছাড়া

অন্য কোন সুপথ নেই।

এক কুরআন এক হাদীছ মানি

এক কা‘বা এক রাসূল জানি,

সব ভেদাভেদ ভুলে এসো

ছহীহ আক্বীদায় ঈমান আনি।

মোদের যাহা দিলেন রব

দ্বীনের জন্য যাক সেসব,

দ্বীনকে সদা রক্ষা করব

তাতেই শান্তি অনুভব।

জীবন যদি বিলিয়ে দেই

এর মত তো শান্তি নেই,

শহীদ হব মুক্তি পাবো

চিরদিন রব জান্নাতেই।

এই চাওয়াটাই রবের দারে

তুষ্টি দাও গো মনের ঘরে,

দুনিয়া আমার হোক না অাঁধার

আলো জ্বলুক মাটির গোরে।

-মুনাওয়ার হোসাইন

ঈশ্বরদী, পাবনা।







আরও
আরও
.