ইলমে দ্বীন তো বাঁচার পথ জীবন-ইমতিহানে,

এই জ্ঞান ছাড়া চলবে না গাড়ি কভু সফলতার পানে।

ছালাতের মাঝে খুশূ-খুযূ চাই, কুরআন বুঝি না,

খাঁটি দ্বীনের সন্ধান চাই, হাদীছ শিখি না।

যুক্তি দিয়েই সব বুঝি মোরা জ্ঞান তো আগে না,

ফৎওয়াবাজী করতে মোদের ইলম লাগে না।

তাইতো মোরা দিনে দিনে হচ্ছি বিপথগামী,

ছওয়াব তাতেই, যার শুরুতে রয়েছে দলীল ‘ইসলামী’।

এটা তো এক অন্ধের কাজ, মোরা তো অন্ধ নই,

জ্ঞান-বিজ্ঞান শাসন করেছি, সেই দিন গেল কই!

শোন ভাই! আর দেরী নয় এসো ইলম শিখি,

ইলমে দ্বীনের আলো দিয়ে দুনিয়াটাকে দেখি।

দুনিয়ার মাল-সম্পদ যত, সবই তো যাবে রয়ে,

উপকারী জ্ঞান চিরদিন রবে নেকীর পশরা হয়ে।

ছোট হোক আর বড় হোক, সবার জন্য জ্ঞান,

কুরআন-হাদীছ শিক্ষা করা সবার হোক ধ্যান।

খায়রুল ইসলাম

ফেনী সদর, ফেনী।






আরও
আরও
.