পশুর গলে চালিয়ে অসি ঝরায় যে খুন ভূবন পর

তার চেয়ে তো শ্রেষ্ঠ তিনি দানে জীবন সবার তর।

তেমনি জীবন গঠন করে দেয় যদি কেউ কুরবানী,

ভব মাঝে তার চেয়ে গো কে হবে বল সম্মানী?

প্রতিহিংসার পুষ্পটারে চরণ তলে ছিন্ন কর,

ভালবাসার মালা দিয়ে বিলাও জীবন আপন পর।

গোশত ভোজে নয়কো মজি আসলে তো স্মরণ তাঁর,

কেউ কি কভু দুনিয়া জুড়ে এই নীতিতে হয় বিভোর?

নীতিহীন ঐ নেতার করে যিম্মি হ’ল ভুবন মন,

তার করেতে কুরবানীটা দেখলে ব্যথা হয় দারুন।

কুরবানী নয় অর্থ দিয়ে ক্রয় পশুর আস্ফালন,

আত্মত্যাগের শ্রেষ্ঠ বিধান এর মাঝে হয় সঞ্চারণ।

কুরবানীতো অহি-র বিধান সব বিধানের গোর কাফন,

আয়রে সবে ঝান্ডা উড়াই শিরক-বিদ‘আতের হোক মরণ।

-ডাঃ আব্দুল খালেক

খান হোমিও হল, পাটকেলঘাটা, সাতক্ষীরা।







ধর্মের নামে - এফ.এম. নাছরুল্লাহকাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
কবিতা
প্রার্থনা - মীযান নাকীব, মিরপুর, ঢাকা।
কুরবানী; কিসের ঈদ করব বল; কেন অবশেষে?; ঈদের খুশী
তোমার পথে - ইউসুফ আল-আযাদপ্রভাষক, হালবা টেংগুরিয়াপাড়া ফাযিল মাদরাসাবাসাইল টাংগাইল।
সব বলে দিব - আবুল কাসেমগোভীপুর, মেহেরপুর।
মাযহাব ও ফিরক্বা - আমীরুল ইসলাম (মাষ্টার)ভায়া লক্ষ্মীপুর, চারঘাট-বাঁকড়া, রাজশাহী।
আপন ভেবে - এফ,এম, নাছরুল্লাহকাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
তবু বলি নিজেকে - মুহাম্মাদ মাযহারুল আবেদীনরামনগর, গাজোল, মালদহপশ্চিমবঙ্গ, ভারত।
আল-‘আওন - মাক্বছূদ আলীপশ্চিম ইটাগাছা, সাতক্ষীরা।
এপ্রিল ফুল উৎসব - শফীকুল ইসলামসুজানগর, সপুরা, রাজশাহী।
কুরআনে সাম্যের বিধান - রোমান ইসলাম নো‘মাননয়াকান্দি কাশিমপুর, রাজৈর, মাদারীপুর।
আরও
আরও
.