উত্তর : সম্বোধিত ব্যক্তি বা ব্যক্তিবর্গ দূরে থাকায় মুখে সালাম উচ্চারণের পাশাপাশি হাতের ইশারায় সালাম দেয়া জায়েয। যেমন বিভিন্ন জনসভা বা বড় মজলিসে করা হয়ে থাকে। হাদীছে এসেছে, কোন এক সময় রাসূলুল্লাহ (ছাঃ) মসজিদের দিকে যাচ্ছিলেন। সেখানে একদল মহিলা বসা ছিল। তিনি হাত উঠিয়ে তাদেরকে সালাম দিলেন (তিরমিযী হা/২৬৯৭; আহমাদ হা/২৭৬৩০)। তবে সালাম মুখে উচ্চারণ না করে কেবল ইশারা করে সালাম আদান-প্রদান করা নাজায়েয (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৬/৪৪৪)। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, যে ব্যক্তি আমাদের ছাড়া অন্য জাতির সাথে সাদৃশ্য করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তোমরা ইহূদী ও খ্রিষ্টানদের সাথে সাদৃশ্য করো না। কেননা ইহূদীরা অঙগুলির ইশারায় সালাম দেয়, আর খ্রিষ্টানরা হাতের তালু দ্বারা সালাম করে (তিরমিযী হা/২৬৯৫; মিশকাত হা/৪৬৪৯; ছহীহাহ হা/২১৯৪)।

প্রশ্নকারী : মুমিন, ঢাকা।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৪/৪) : ঠিকাদারী পেশা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (১৬/২৫৬) : মুক্তাদী ছালাতের মধ্যে কোন সূরা, দো‘আ কিংবা কোন কিছু সরবে বলতে পারবে কি?
প্রশ্ন (১০/৪৫০) : আম পরিপক্ব হওয়ার পর তা না নামিয়ে ঠিকায় সম্পূর্ণ বাগান বিক্রি করা যাবে কি? - -আব্দুল লতীফ, কলারোয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (১৯/১৭৯) : জামা‘আতের সাথে ছালাতরত অবস্থায় মুক্তাদীগণকে ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ’ বলতে হবে কি? - -শহীদুর রহমান শহীদ, ঢাকা।
প্রশ্ন (১৯/১৭৯) : সরকারী খরচে হজ্জ করলে তার ফরযিয়াত আদায় হবে কি?
প্রশ্ন (১২/৩৩২) : আমি সদ্য বিবাহিত। আমার স্ত্রীর বয়স ১৬ বছর। বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা কয়েক বছর পর সন্তান নিতে চাই। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (২৩/২৩) : ঋতুবতী মহিলা মাইয়েতকে গোসল দিতে পারবে কি? বিশেষতঃ মাইয়েত যদি তার ব্যাপারে অছিয়ত করে যায়। - -হাবীবুর রহমান, খড়িবাড়ি, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৩৩/৭৩) : ইরি মৌসুমে আমার ধান হয় ২০ বস্তা, যার মূল্য প্রায় ২০ হাযার টাকা। আমার ঋণ আছে ৪০ হাযার টাকা। এক্ষণে ওশর দেওয়া উত্তম, না ঋণ পরিশোধ করা উত্তম?
প্রশ্ন (১/২০১) : সর্দিজনিত রোগ থেকে বাঁচার জন্য ফেন্সিডিল বা কোন মাদক গ্রহণ করা যাবে?
প্রশ্ন (২১/৪২১) : পায়ের ব্যথার কারণে মসজিদের টাইলসের উপর ছালাত আদায় কষ্টকর হ’লে পৃথক জায়নামাযে (মুছাল্লায়) ছালাত আদায় করায় বাধা আছে কি?
প্রশ্ন (৮/৪৪৮) : কোন নারীর জন্য গায়ের মাহরাম পুরুষদের সাথে ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করা করা বা দাওয়াতী কাজ করা জায়েয হবে কি? - -সাইফুল ইসলাম, ময়মনসিংহ।
প্রশ্ন (৩৪/৩৫৪) : গর্ভবতী ও বাচ্চাওয়ালা প্রাণীকে শিকার করা যাবে কি?
আরও
আরও
.