উত্তর : লুঙ্গি ও পায়জামা দু’টোই পরা জায়েয। তবে শর্ত হ’ল তা ঢিলাঢালা ও সতর আবৃতকারী হ’তে হবে (ফাৎহুল বারী ১০/২৭২)। আর রাসূল (ছাঃ) নিজের জন্য পায়জামা ক্রয় করেছেন এবং ছাহাবীদের ক্রয়-বিক্রয়ের নির্দেশনা দিয়েছেন (নাসাঈ হা/৪৫৯২; ইবনু মাজাহ হা/২২২০)। একবার ছাহাবীগণ আহলে কিতাবদের পায়জামা পরিধান করার কথা উল্লেখ করলে রাসূল (ছাঃ) বলেন, তোমরা পায়জামা পর এবং লুঙ্গি পর। আর আহলে কিতাবদের বিরোধিতা কর (আহমাদ হা/২২৩৩৭, সনদ ছহীহ)। ইমাম আহমাদ (রহঃ) বলেন, আমার নিকট পায়জামা অধিকতর পসন্দনীয়। কারণ এটি পর্দার জন্য অধিক সহায়ক। যদিও লুঙ্গি অধিকাংশ লোকের পোষাক (ইবনু রজব, ফাৎহুল বারী ২/৩৮৯)। উল্লেখ্য, ‘আমি সফরে, বাড়িতে, দিনে-রাতে পায়জামা পরিধান করি। আল্লাহ আমাকে পর্দা করতে নির্দেশ দিয়েছেন। আর পায়জামায় অধিক পর্দা রয়েছে’- মর্মে রাসূল (ছাঃ) থেকে বর্ণিত হাদীছটি জাল ও মুনকার (ত্বাবারাণী আওসাত্ব হা/৬৫৯৪; আলবানী, যঈফাহ হা/৮৯)।

রাসূল (ছাঃ)-এর নির্দেশনা অনুযায়ী ইহূদী-নাছারাদের ও মুশরিকদের বিপরীত পোষাক পরা আবশ্যক। দ্বিতীয়তঃ যে অঞ্চলে যে পোষাকটি সুন্দর হিসাবে বিবেচিত, সেটাই পরিধান করা উত্তম। তিনি বলেন, আল্লাহ সুন্দর। তিনি সৌন্দর্যকে পসন্দ করেন (মুসলিম হা/৯১)। আল্লাহ বলেন, ‘তোমরা ছালাতের সময় সর্বোত্তম পোষাক পরিধান কর’ (আ‘রাফ ৭/৩১)। বাংলাদেশে পায়জামা উত্তম পোষাক হিসাবে বিবেচিত এবং লুঙ্গি সাধারণ পোষাক হিসাবে গণ্য। অতএব এদেশে পায়জামা পরাই উত্তম।






প্রশ্ন (৪/৩২৪) : ইরওয়াউল গালীল গ্রন্থের ৭৪ এবং ১১৬ নং হাদীছের অনুবাদ জানতে চাই।
প্রশ্ন (১৮/২৫৮) : আমি যে এলাকায় ব্যবসা করি, সেখানকার মানুষ কুকুর ও শূকর কেটে খায়। এমনকি আমি যে বাসায় থাকি তারাও খায়। তারা যে টিউবওয়েল-বাথরুম ব্যবহার করে আমিও সেগুলি ব্যবহার করি। এমনকি যখন ব্যবসা করি তখন তারা রক্ত মাখা হাতেই টাকা বের করে দেয়। এখন আমার প্রশ্ন, এরূপ পরিবেশে ব্যবসা করা জায়েয হবে কি? - -সোহেল রানা, ধুলিয়ান, ভারত।
প্রশ্ন (১৪/২৯৪) : জুম‘আর পূর্বক্ষণে ইমাম ছাহেবের কাছে দাঁড়িয়ে মসজিদের আম, কাঁঠাল, কদু ইত্যাদির নিলাম করা যাবে কি? - আব্দুল হালীম, রাজশাহী।
প্রশ্ন (১৮/৩৭৮) : আমার মামা সাধারণভাবে স্বচ্ছল। কিন্তু চিকিৎসার জন্য তার অনেক অর্থের প্রয়োজন। এক্ষণে আমি আমার যাকাত থেকে তাকে সাহায্য করতে পারব কি?
প্রশ্ন (৪০/২৮০) : কোন ডায়াগনস্টিক সেন্টারে রেফার করার জন্য ডাক্তারকে যদি কমিশন দেওয়া হয়, তবে তা ঘুষের অন্তর্ভুক্ত হবে কি?
প্রশ্ন (২৫/৪৬৫) : নমরূদ মশার কামড়ে মারা গিয়েছিল বলে সমাজে যে ঘটনা প্রসিদ্ধ আছে তা কতটুকু নির্ভরযোগ্য?
প্রশ্ন (৩০/১৫০) : মাযারে জমাকৃত অর্থ দিয়ে মসজিদ নির্মাণের জন্য জমি ক্রয় করা হয়েছে। এক্ষণে উক্ত মসজিদে ছালাত আদায় করা জায়েয হবে কি? - -নূরে আলম ছিদ্দীকী, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
প্রশ্ন (১৬/৪১৬) : কালেমা মোট কয়টি ও কী কী? ৪ কালেমা না জানলে মানুষ মুসলমান থাকে না, একথা কি সঠিক?
প্রশ্ন (২/৮২) : মাসবূক অবশিষ্ট ছালাত আদায় করার সময় ইমামের অনুসরণের জন্য সালাম ফিরিয়ে তারপর তা আদায় করবে কি?
প্রশ্ন (৩৬/৪৩৬) : ওমরার সময় তালবিয়া পাঠ কখন শুরু করবে এবং কখন শেষ করবে? - -আবুবকর, হড়গ্রাম, রাজশাহী।
প্রশ্ন (২১/৪২১) : জনৈক ব্যক্তি বলেন, হযরত নূহ (আঃ) ঈদুল ফিতর ও ঈদুল আযহা ব্যতীত সারা বছর ছিয়াম পালন করতেন। এক্ষণে এভাবে ছিয়াম পালন করা যাবে কি?
প্রশ্ন (৩৩/২৩৩) : চাকুরী বা অন্য কোন কাজে সুফারিশকারী ব্যক্তিকে গিফ্ট বা উপঢৌকন দেওয়া যাবে কি? পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জানিয়ে বাধিত করবেন। - নাম প্রকাশে অনিচ্ছুক, সিঙ্গাপুর।
আরও
আরও
.