নওদাপাড়া, রাজশাহী ২রা ও ৩রা এপ্রিল বৃহস্পতি ও শুক্রবার : ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে দু’দিন ব্যাপী ৩৬তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৬ নওদাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনালের দক্ষিণ-পশ্চিম পার্শ্বস্থ ময়দান সহ ২টি ময়দানে সফলভাবে সম্পন্ন হয়েছে। ফালিল্ল­া-হিল হাম্দ

উদ্বোধনী অনুষ্ঠান : ১ম দিন বাদ আছর অর্থসহ কুরআন তেলাওয়াত করেন মারকাযের হিফয বিভাগের শিক্ষক হাফেয ওবায়দুল্ল­াহ। অতঃপর স্বাগত ভাষণ দেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম (মেহেরপুর)। অতঃপর উদ্বোধনী ভাষণ পেশ করেন ইজতেমার সভাপতি মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব। তিনি সূরা মায়েদাহ ৬৭ আয়াত পেশ করে তাবলীগী ইজতেমার গুরুত্ব তুলে ধরেন এবং শেষনবী মুহাম্মাদ (ছাঃ)-এর রেখে যাওয়া পূর্ণাঙ্গ ইসলামের প্রতি সকলকে আহবান জানান। তিনি বিরামহীন ধ্বংসযজ্ঞ বন্ধ করে নবী-রাসূলদের রেখে যাওয়া সরল পথের দিকে বিশ্ব নেতৃবৃন্দকে আহবান জানান। অতঃপর তিনি ইজতেমায় উপস্থিত সর্বস্তরের নেতা-কর্মী ও শুভাকাংখীদের প্রতি ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে দু’দিনব্যাপী তাবলীগী ইজতেমায় অবস্থানের আহবান জানিয়ে আল্ল­াহর নামে ইজতেমা ২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উল্লে­খ্য যে, প্রতি বারের ন্যায় এবারও ইজতেমার দু’দিন আগ থেকেই কর্মীরা মারকাযে আসতে থাকেন। ফলে আনুষ্ঠানিক উদ্বোধনের পূর্বেই মারকাযের দুই মসজিদে ও ময়দানে দরস ও বিষয় ভিত্তিক বক্তব্য শুরু হয়ে যায়। যা ইজতেমার দিন যোহর পর্যন্ত চলে।

নির্ধারিত বক্তৃতা পর্ব :

অতঃপর রাত দেড়টা পর্যন্ত ধারাবাহিকভাবে বক্তব্য পেশ করেন যথাক্রমে (১) ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক হাফেয আব্দুল্ল­াহ আল-মা‘রূফ (বিষয় : তাক্বওয়া মুমিনের প্রকৃত শক্তি)। (২) ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম (নারী ও পুরুষের পারস্পরিক পর্দা : সমাজ উন্নয়নের পূর্বশর্ত)। (৩) ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুন নূর (সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধে যুবসমাজের ভূমিকা)। (৪) মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (শী‘আ ও আহলে বায়ত সম্পর্কে বিভ্রান্তি নিরসন)। (৫) ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্ল­াহ ছাকিব (ভারত উপমহাদেশে আহলেহাদীছ আন্দোলন ও বর্তমান বাস্তবতায় আমাদের করণীয়)। (৬) ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’-এর কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান (নৈতিক ও সামাজিক সংস্কারে আহলেহাদীছ পেশজীবীদের কর্তব্য)। (৭) ‘আন্দোলন’ সঊদী আরব শাখার সহ-সভাপতি হাফেয মুহাম্মাদ আখতার (রাজনৈতিক ফিৎনা ও বিশৃংখলা : রাসূল (ছা.)-এর ভবিষ্যদ্বাণীর আলোকে মুসলমানের করণীয়)। (৮) জাতীয় বিশ্ববিদ্যালয়, গাযীপুরের সহযোগী অধ্যাপক ড. ইমাম হোসাইন (ঢাকা) (সুন্নাতের গুরুত্ব ও আহলে কুরআনের সংশয়ের জবাব)। (৯) ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ (মাল ও মর্যাদার লোভ আদর্শিক সমাজ গঠনের মূল বাধা)। (১০) মুফতী মা‘রূফ কাসেমী (ঢাকা) (ছহীহ হাদীছ অনুসরণের গুরুত্ব ও ভুল ধারণার জবাব)। (১১) ঢাকা-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল ওয়াদূদ (বিদ‘আত ও তার কুপ্রভাব)।







আব্দুল মান্নান-এর মৃত্যু সংবাদ
সোনামণি প্রশিক্ষণ
‘ইসলামী সমাজ ও রাষ্ট্র সংস্কারে আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনার (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড
আন্দোলন-এর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মহাপরিচালক
হিফয সমাপনী অনুষ্ঠান ২০২৫ (মারকায সংবাদ)
সংগঠন সংবাদ
চলে গেলেন মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তানের সিনিয়র নায়েবে আমীর
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (গত সংখ্যার পর)
নির্যাতিত রোহিঙ্গাদের জন্য পৃথক ‘আরাকান রাষ্ট্র’ ঘোষণা করুন! - -মুহতারাম আমীরে জামা‘আত
মহিলা সমাবেশ
নির্ভেজাল তাওহীদ ও ছহীহ সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করুন! (যেলা সম্মেলন ২০২৫ : কিশোরগঞ্জ)
আরও
আরও
.