শাসনগাছা, কুমিল্লা ৩রা নভেম্বর শনিবার : অদ্য বাদ আছর যেলা সদরের শাসনগাছা আল-মারকাযুল ইসলামী কমপ্লেক্সে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক মুহাম্মাদ বেলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অত্র মারকাযের শিক্ষক হাফেয তোফায়েল মাহমূদ ও হাফীযুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ ওয়ালীউল্ল­াহ।

চাঁদপুর, রূপসা, খুলনা ১৭ই নভেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার রূপসা উপযেলাধীন চাঁদপুর-পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘সোনামণি’ খুলানা যেলার উদ্যোগে রূপসা ও তেরখাদা উপযেলা দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রূপসা উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র প্রথম কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আযীযুর রহমান ও বর্তমান কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ও অত্র মসজিদের খতীব মাওলানা নাজমুল হুদা।

নশিরারপাড়া, সাঘাটা, গাইবান্ধা ৪ঠা ডিসেম্বর রবিবার : অদ্য সকাল সাড়ে ৭-টায় যেলার সাধাটা থানাধীন নশিরারপাড়া হাফেযিয়া মাদ্রাসা ও ইয়াতীমখানায় ‘সোনামণি’ গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইনের সভাপতিত্বেব অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক আশরাফুল ইসলাম, যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি মুহাম্মাদ মশীউর রহমান ও ঢাকা বায়তুল মা‘মূর আহলেহাদীছ জামে মসজিদের খত্বীব মাওলানা শামসুর রহমান আযাদী। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ ইউনুস।







যেলা সম্মেলন \ লালমণিরহাট
ঈদুল আযহা পরবর্তী সাতক্ষীরা সফরে আমীরে জামা‘আত
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)

যেলা সম্মেলন : রাজশাহী-পশ্চিম

রাসূলুল্লাহ (ছাঃ)-এর আনুগত্যের মধ্যেই মানবজাতির মুক্তি নিহিত - -আমীরে জামা‘আত
‘শিক্ষার মৌলিক লক্ষ্য’ শীর্ষক সেমিনার (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
প্রবাসী সংবাদ
আমীরে জামা‘আতের ১ম রাতের ভাষণ
নির্যাতিত রোহিঙ্গা ভাই-বোনদের মাঝে ত্রাণ বিতরণ
আলোচনা সভা
মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স উদ্বোধন
দায়িত্বশীল প্রশিক্ষণ
সার্বিক জীবনে অহি-র বিধান মেনে চলুন! (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, বার্ষিক কর্মী সম্মেলন ২০২৬) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.