ইতালী সরকার ও ইউনিয়ন অব ইসলামিক কমিটিজ অ্যান্ড অরগানাইজেশন ইন ইতালী (ইউসিওআইআই)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তির অধীনে ইমামরা এখন থেকে কারাগারের মুসলিম বন্দীদের ধর্মীয় শিক্ষা-দীক্ষা দেওয়া ও ছালাতের ইমামতি করার সুযোগ পাবেন।

কারা প্রশাসনের সাথে উক্ত সংগঠনের সভাপতি ইয়াসীন লাফরাম এ চুক্তি সম্পন্ন করেন। এর আগে দেশটির মসজিদ ও প্রার্থনা কক্ষগুলো খুলে দেওয়ার ব্যাপার ইতালীর প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে ও ঐ সংগঠনের প্রতিনিধি দলের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

ইতালীর বিচার মন্ত্রণালয়ের তথ্য মতে, ইতালীর ৬০ হাযার বন্দীর মধ্যে ১০ হাযারই বিদেশী এবং ৭ হাযার ২০০ জন মুসলিম। বর্তমানে তাদের জন্য ৯৭ জন ধর্মীয় শিক্ষক রয়েছেন।

ইতালীর বিচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইতালীর সংবিধানে সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতার বিধান রয়েছে। এই চুক্তি তা প্রয়োগে সহায়তা করবে। চুক্তি অনুযায়ী ইউসিওআইআই ইতালীতে ইমামের দায়িত্ব পালনকারীদের একটি তালিকা দেবে, যারা সারা দেশের কারাগারের মুসলিম বন্দীদের ধর্মীয় দিকনির্দেশনা দেবে এবং তাদের ছালাতে ইমামতি করবে।

সংগঠনের প্রধান লাফরাম বলেন, নতুন সমঝোতা চুক্তির আলোকে ইতালীর সব কারাগারে জামা‘আতের সঙ্গে ছালাত আদায় করা সম্ভব হবে। এটি মূলত পাঁচ বছর আগের একটি প্রজেক্টের সুফল, যার অধীনে ইতালীর আটটি কারাগারে এটি শুরু হয়েছিল।






নতুন ঘরে ১৬৪২ জন, পর্যায়ক্রমে সবাইকে স্থানান্তরের আশা (ভাসানচরে নতুন ঠিকানায় রোহিঙ্গারা)
শ্যামনগরে স্বামীহারা ১১৬০ জন নারী
বড় অর্থনীতির দেশ হবে বাংলাদেশ
স্বদেশ-বিদেশ
উগান্ডায় নতুন স্বর্ণখনি আবিষ্কার : মওজূদ প্রায় ১২ লাখ কোটি ডলারের স্বর্ণ!
আল্লাহ উচ্চারণ করায় বিমান থেকে নামিয়ে দেয়া হ’ল দম্পতিকে
স্বদেশ-বিদেশ
পাশ্চাত্য ১০০ প্রকার রাসায়নিক গ্যাস তৈরী করেছে
ভারতের অন্ধ্র প্রদেশে আইন পাস : ধর্ষণের ২১ দিনের মধ্যেই ফাঁসি
মুসলিম নয়, কেবল শিখরা দাড়ি রাখতে পারবে ভারতীয় সেনাবাহিনীতে!
ভারতে প্রতিদিন গড়ে ৪শ’ লোক নিহত হয় সড়ক দুর্ঘটনায়
করোনা সন্দেহে স্বামীকে বাড়িছাড়া করল স্ত্রী, আশ্রয় দিল পুলিশ
আরও
আরও
.