শীতকালে বরফাচ্ছাদিত লেকের অবস্থা কি রকম হ’তে পারে, সে অনুভূতি কেউ নিতে চাইলে তাকে চলে যেতে হবে রাশিয়ার বৈকাল হরদ দেখতে। প্রতিবছর প্রবল ঠান্ডায় বরফ জমে যাওয়া সাইবেরিয়ার এই লেক পৃথিবীর প্রাচীনতম ও গভীরতম। ৬০০ কিলোমিটার দীর্ঘ বৈকাল লেক শীতকালে দেড় থেকে দুই মিটার পর্যন্ত মোটা বরফের চাদরে ঢেকে যায়। কিন্তু সেই বরফের স্তর এতটাই স্বচ্ছ যে, এর নিচের সবকিছুই একেবারে পরিষ্কার দেখা যায়। হরদের গভীরে খেলা করা মাছ, সবুজ পাথর, হরদের নিচে জন্মানো জলজ গাছ সবই খালি চোখে স্পষ্টভাবে দেখা যায়। লেকের নিচে ৪০ মিটার পর্যন্ত দৃষ্টি অনায়াসে চলে যায়।

এত স্বচ্ছ হ’লেও লেকের ওপরে পড়া বরফের চাদর কিন্তু যথেষ্ট শক্তপোক্ত। ১৫ টনের ভারী গাড়ি অনায়াসে চলে যেতে পারে এর ওপর দিয়ে। ১৬৪২ মিটার গভীর বৈকাল হরদ পৃথিবীর বৃহত্তম টাটকা পানির উৎস্য। শীতকালে পড়া এই বরফের চাদর মে মাস পর্যন্ত থাকে। বৈজ্ঞানিক গবেষণার জন্য বৈকাল হরদ ও তার জীবজগৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ।






রামের লঙ্কা জয়ের সাথে বাংলাদেশের স্বাধীনতার তুলনা!
স্বদেশ বিদেশ
স্বদেশ-বিদেশ
ভারতকে ট্রানজিট দিতে ২২৭ কোটি টাকা ব্যয়
মুসলমানদের জন্য জীবন দিব, তবু মাথা নত করব না : মমতা বন্দ্যোপাধ্যায়
বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যের কি সমাধান হ’ল!
পাটকাঠি থেকে ছাপার কালি উদ্ভাবন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র
চলে গেলেন তিন সহস্রাধিক কবর খননকারী আলোচিত গোরখোদক মনু মিয়া
ইংল্যান্ডের বর্ষসেরা চিকিৎসক নির্বাচিত হ’লেন বাংলাদেশী বংশোদ্ভূত হিজাবী নারী ফারযানা
অত্যধিক তাপমাত্রায় মারা যাচ্ছে মানুষ, পুড়ছে বনাঞ্চল; সেতু মুড়িয়ে রাখা হয়েছে ফয়েলে
ডাঃ যাকির নায়েকের সম্পত্তি বাযেয়াফত করা যাবে না, জানিয়ে দিলেন বিচারপতি
নিম্ন আদালতে ৪০ লাখের বেশী মামলা -আইনমন্ত্রী
আরও
আরও
.