অবিবাহিত দম্পতিদের অবিলম্বে বিয়ের নির্দেশ দিয়েছেন আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা। এজন্য চলতি বছরের শেষ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি। এরই মধ্যে দেশটির যেসব নারী-পুরুষ বিয়ে না করে একসঙ্গে বসবাস করছেন কিংবা সন্তান নিয়েছেন, তাদের বিয়ে করতে হবে। সম্পর্ককে আইনগতভাবে বৈধ করতে হবে।

৯০ শতাংশ খৃষ্টানের দেশ বুরুন্ডির সমাজ ব্যবস্থায় বড় রকমের সংস্কার কাজ শুরু করেছেন প্রেসিডেন্ট পিয়েরে। এজন্য ব্যাপক মাত্রায় প্রচারণা শুরু করেছেন। এমনই এক সংস্কারমূলক প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি এ আদেশ দেন।

পিয়েরের মতে, এ সিদ্ধান্ত বুরুন্ডির সমাজ ব্যবস্থায় পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মান জোরদার করবে। পারিবারিক মূল্যবোধ জোরালো করবে। তিনি জানান, এখন থেকে বুরুন্ডিতে কেউ বিয়ে না করে সংসার করতে কিংবা সন্তান নিতে পারবেন না। কোন দম্পতি আদেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টেরেন্স তাহিরাজা বলেন, বিগত দিনগুলোতে দেশটিতে বিবাহ বহির্ভূত একত্রে বসবাসের প্রবণতা অনেক বেড়েছে। এ সমস্যা সমাধানে সরকার ও গির্জাগুলোকে এগিয়ে আসতে হবে। বিয়ের প্রতি আগ্রহ তৈরী করতে হবে। তবেই ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জোরদার হবে। যার মাধ্যমে দেশ ও সমাজের উন্নতি নিশ্চিত হবে।






দেশে গত এক বছরে কোটিপতি বেড়েছে ১২ হাযার
৯ বছর বয়সেই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী!
ভারতে প্রতিদিন গড়ে ৪শ’ লোক নিহত হয় সড়ক দুর্ঘটনায়
যুক্তরাষ্ট্রের মত বন্ধু থাকলে আর কোন শত্রুর দরকার নেই : টুস্ক
ভারতকে রেল ট্রানজিট সুবিধা দিয়ে বাংলাদেশ কি পাবে?
সীমান্ত হত্যাকান্ডের পরিসংখ্যান
বিবাহ বহির্ভূত একত্রে বসবাস নিষিদ্ধ করলেন বুরুন্ডির প্রেসিডেন্ট
কিসে সুখ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৮৫ বছরের গবেষণায় মিলেছে জবাব
নরেন্দ্র মোদির ঢাকা সফর : নেপাল-ভূটান যেতে বাংলাদেশ চায় ভারতের জমি ও রেলপথ
এবছর সবচেয়ে দীর্ঘ ও সবচেয়ে স্বল্প সময় ছিয়াম রাখা হ’ল যে দেশগুলিতে
২০১৬ সালে দেশে ভয়াবহ নারী নির্যাতন
ফিলিস্তীনী বন্দীদের পলায়ন রোধে কুমিরবেষ্টিত কারাগার বানাচ্ছে ইস্রাঈল
আরও
আরও
.