বিশ্বের সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ সড়ক হিসাবে পরিচিত ভারতের সড়কগুলো ২০১৫ সালে আরো বিপদজনক হয়েছে। যার ফলে ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়েছে। এক পরিসংখ্যানে জানা যায়, দেশটির সড়ক গত বছর প্রতিদিন গড়ে ৪০০ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বিশেষজ্ঞরা বিষয়টিকে সড়কে গণহত্যা হিসাবে আখ্যা দিয়েছেন। বিভিন্ন প্রদেশের পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশী মানুষের প্রাণহানি হয়েছে উত্তর প্রদেশে, ১৭ হাযার ৬৬৬ জন। তালিকায় শীর্ষ পাঁচ প্রদেশের মধ্যে তামিলনাড়ুতে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ হাযার ৬৪২ জন, মহারাষ্ট্রে ১৩ হাযার ২১২ জন, কর্নাটকে ১০ হাযার ৮৫৬ জন এবং সবশেষ রাজস্থানে ১০ হাযার ৫১০ জন মারা গেছেন। এদিকে ভারতের বড় বড় শহরগুলোতে দিন দিন সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে বলে জানা গেছে।






মহাশূন্যে যুদ্ধের জন্য ‘মহাকাশ বাহিনী’ গঠনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
গোপালগঞ্জ কারাগারের মাদকাসক্তরা ফিরছে সুস্থ জীবনে
বিআইজিডি জরিপ : দেশ ঠিক পথে যাচ্ছে মনে করেন ৭১% মানুষ
ছিটমহল বিনিময়ের ৫ বছর : উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে সার্বিক চিত্র
ফেসবুক তৈরী ছিল ‘ভয়ংকর ভুল’ : জাকারবার্গ
রেস্তোরাঁ ভরা, বাধা পেয়ে বাইরে দাঁড়িয়ে থাকলেন নিউজিল্যান্ডের মহিলা প্রধানমন্ত্রী জেসিন্ডা
চীনের মুসলমানদের উপর যেভাবে অত্যাচারের স্টীম রোলার চলছে
বাড়ির ছাদে পড়া উল্কাপিন্ডে রাতারাতি কোটিপতি যুবক!
মর্মস্পর্শী ঘটনার জন্ম দিল ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া এক নবজাতক শিশুপুত্র
সোনার মেডেল সহ ১০ লাখ টাকার চেক দিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায়
২০১৮ মানবাধিকার লঙ্ঘনের বছর
নিউইয়র্কের এক এলাকায় আটশ’ ভাষার প্রচলন!
আরও
আরও
.