পটুয়াখালী ২৪শে অক্টোবর বৃহস্পতিবার : অদ্য দুপুর ২-টায় শহরের নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন প্লানিং এন্ড ডিজাইনিং অফিস মিলনায়তনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার মুনীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম এবং শূরা সদস্য ও মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তরীকুয্যামান। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আল-‘আওনে’র সাবেক অর্থ সম্পাদক রাকীবুল ইসলাম। সমাবেশে অর্ধ শতাধিক সুধী উপস্থিত ছিলেন।

বরগুনা ২৫শে অক্টোবর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ শহরের বি.কে.পি রোড আহলেহাদীছ জামে মসজিদে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বরগুনা যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মেজর (অবঃ) আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও শূরা সদস্য মুহাম্মাদ তরীকুযযামান (মেহেরপুর)। এর আগে উক্ত মসজিদে প্রধান মেহমান জুম‘আর খুৎবা প্রদান করেন। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও মসজিদে উপচে পড়া মুছল্লীর আগমন ঘটে। সমাবেশে পার্শ্ববর্তী চরমোনাই ও শর্ষিণা পীরের সাবেক মুরীদান কয়েকজন আলেম ও মুফতী তাদের মাযহাব পরিবর্তনে ‘ছালাতুর রাসূল (ছাঃ)’ বইয়ের ভূয়সী প্রশংসা করেন।  






সোনামণি
কেন্দ্রীয় শিক্ষাসফর ২০২১ : বান্দরবান (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
প্রবাসী সংবাদ (আত-তাহরীক পাঠক ফোরামের উদ্যোগে পারিবারিক সমাবেশ)
সংস্কার আন্দোলনে নবীগণের পথ অনুসরণ করুন! (যেলা সম্মেলন : দিনাজপুর-পূর্ব) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মারকায সংবাদ (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী)
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী (মারকায সংবাদ)
যেলা সম্মেলন : রংপুর (যাবতীয় চরমপন্থা হ’তে বিরত থাকুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
প্রশিক্ষণ
রাসূল (ছাঃ) কেবল ধর্মীয় ক্ষেত্রে নন, সর্বক্ষেত্রেই বিশ্ব মানবতার আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২২
মারকায সংবাদ (আব্দুল্লাহিল কাফী-এর পিএইচ.ডি. ডিগ্রী লাভ)
আরও
আরও
.