সোনাবাড়িয়া, কলারোয়া, সাতক্ষীরা ১৪ই মার্চ মঙ্গলবার : অদ্য বাদ আছর  ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সাতক্ষীরা যেলার সোনাবাড়িয়া এলাকার উদ্যোগে স্থানীয় সোনাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানে এলাকা সম্মেলন অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল লতীফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, কলারোয়া উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি রবীউল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য আলহাজ্জ আব্দুর রহমান, যেলা ‘যুবসংঘে’র সভাপতি আব্দুল্লাহ আল-মামুন ও ইউসুফ জাহান (ঢাকা) প্রমুখ। সম্মেলনে ইসলামী জাগরণী পরিবেশন করেন আল-হেরা শিল্পী গোষ্ঠীর সদস্য মুহাম্মাদ রুকনুযযামান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কাকডাঙ্গা এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি আনোয়ার এলাহী।







সুধী সমাবেশ
যুবসংঘ
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
কমিটি গঠন (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ) কক্সবাজার
সোনামণি (সোনামণি প্রতিভা’ ৬৪তম সংখ্যার উপর প্রতিযোগিতা)
কর্মী ও কাউন্সিল সদস্য সম্মেলন :
বানভাসী মানুষের পাশে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (কমিটি পুনর্গঠন)
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
সম্মেলনে গৃহীত প্রস্তাব সমূহ : (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৪)
হকের পথ কুসুমাস্তীর্ণ নয় (যেলা সম্মেলন : রাজশাহী-2025) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
আরও
আরও
.