উত্তর : অসুস্থ বা মা‘যূর ব্যক্তি চেয়ারে বসে ইশারায় সিজদা করে ইমামতি করতে পারবেন। কারণ রাসূল (ছাঃ) ওযরের কারণে বসে ছালাতে ইমামতি করেছিলেন। আর আবুবকর (রাঃ) তাঁর পাশে দাঁড়িয়ে এবং অন্যান্য ছাহাবীগণ তাঁর পিছনে দাঁড়িয়ে ইকতেদা করেছিলেন (বুখারী হা/৬৮৭; মুসলিম হা/৪১৮; মিশকাত হা/১১৪৭)। এক্ষণে ইমাম দাঁড়িয়ে ছালাত শুরু করার পর যদি অসুস্থতার কারণে বসে ছালাত আদায় করেন, তবে মুছল্লীরা বাকী ছালাত দাঁড়িয়ে আদায় করবে। অতএব অসুস্থ অবস্থায় ইমাম বসে ছালাতে ইমামতি করতে পারবেন।  জুতায় অপবিত্রতা না থাকলে জুতা পরিধান করে ছালাত আদায় করা জায়েয। আনাস ইবনু মালেক (রাঃ)-কে জিজ্ঞেস করা হয়েছিল, নবী করীম (ছাঃ) কি তাঁর জুতা পরে ছালাত আদায় করতেন? তিনি বললেন, হ্যাঁ (বুখারী হা/৩৮৬)।

প্রশ্নকারী : আবুল বাশার, দিনাজপুর।







বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৮/৩২৮) : না জানার কারণে কয়েক বছরের ফিৎরা আদায় করা হয়নি। এক্ষণে তওবা করতে হ’লে করণীয় কি?
প্রশ্ন (৩৮/৪৭৮) : নিফাস ভালো হওয়ার ৪-৫ দিন পর পুনরায় রক্ত আসলে তা হায়েয না ইস্তিহাযা হিসাবে গণ্য হবে?
প্রশ্ন (১৭/৩৭৭) : মসজিদে গিয়ে ২ রাক‘আত ছালাত আদায় করে চুপচাপ বসে থাকলে ফেরেশতারা তার জন্য দো‘আ করবে মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ? - -মেহেদী হাসান, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৬/২৬৬) : থার্টিফার্স্ট নাইট, ভালোবাসা দিবস, নববর্ষ ইত্যাদি পালন সম্পর্কে শরী‘আতের বিধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৫/৪৫৫) : ছালাতের সময় পায়জামা টাখনুর উপরে গুটিয়ে নেওয়া যাবে কি?
প্রশ্ন (২৭/৩৮৭) : জনৈক দিনমজুর এমন কষ্টে দিনাতিপাত করে যে, বছরে একবারও গরুর গোশত কিনে খেতে পারে না। জমি-জমা বলতে কিছুই নেই। কেবল ২ লাখ টাকা জমা করা আছে। তার জন্য কুরবানী করা যরূরী কি?
প্রশ্ন (৩৭/৩৭) : পৃথিবীতে কি এমন কোন দ্বীপ থাকতে পারে, যেখানে এ পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছেনি? যদি থাকে, তাহ’লে সেখানকার লোকজন অমুসলিম অবস্থায় মারা গেলে। মৃত্যুর পর তাদের ব্যাপারে ফায়ছালা কি হবে?
প্রশ্ন (১০/২৯০) : মসজিদের বাথরুমে গেলে অনেক সময় বিভিন্ন ধরনের পোকামাকড় ও মাছি শরীরের এসে পড়ে। তাদের দেহে থাকা নাপাকী শরীরে লাগতে পারে। এজন্য পোষাক পরিবর্তন করে ছালাত আদায় করতে হবে কি?
প্রশ্ন (৩/১২৩) : হাদীছে এসেছে যে, ১৫ই শা‘বানের পর ছিয়াম রাখা যাবে না। আবার এসেছে রাসূল (ছা.) এ মাসের পুরোটাই প্রায় ছিয়াম রাখতেন। এর ব্যাখ্যা কি?
প্রশ্ন (৩১/১৯১) : ভিন্ন জগতের প্রাণী বা এলিয়েন সম্পর্কে কুরআন ও হাদীছের বক্তব্য কি
প্রশ্ন (৭/১২৭) : একজন মুসলিম কোন কারণে কাফের/ মুরতাদ হয়ে গেলে, পরবর্তীতে তিনি পুনরায় মুসলিম হ’তে চাইলে তার করণীয় কি? এক্ষেত্রে তিনি নিজে কালেমা পড়লেই হবে, নাকি কোন আলেমের কাছে গিয়ে কালেমা পড়তে হবে?
প্রশ্ন (৩০/২৩০) : মক্কা বিজয়ের পর আর কোন হিজরত আছে কি? থাকলে তার স্বরূপ কি?
আরও
আরও
.