উত্তর : বিষয়টি একটি প্রসিদ্ধ ঘটনার দিকে ইঙ্গিত করে। কথিত আছে যে, মক্কায় ইমাম আওযাঈর সাথে ইমাম আবু হানীফা (রহঃ)-এর সাক্ষাত হয়। তখন আওযাঈ (রহঃ) তাঁকে বলেন, আপনারা রুকুতে যাওয়ার সময় ও রুকূ থেকে ওঠার সময় রাফ‘উল ইয়াদায়েন করেন না কেন? জবাবে আবু হানীফা (রহঃ) বলেন,  এ  কারণে  যে  এটি রাসূলুল্লাহ (ছাঃ) থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়নি’। ঘটনাটি একেবারেই বানোয়াট ও ভিত্তিহীন। ইমাম মুহাম্মাদ সহ তাঁর কোন ছাত্রই এ ঘটনা কখনো উল্লেখ করেননি (বিস্তারিত দেখুন: মির‘আতুল মাফাতীহ্ ৩/৩৪-৩৫)। দ্বিতীয়তঃ ইমাম আবূ হানীফা নিজেই হাদীছ বর্ণনার ক্ষেত্রে দুর্বল ছিলেন (দ্রঃ সিলসিলা যঈফাহ হা/৪৫৮ ও ৩৯৭-এর আলোচনা)।






বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২১/৪২১) : সাধারণ ব্যাংক, মোবাইল ব্যাংক সবস্থানেই টাকা-পয়সা লেনদেন করার ক্ষেত্রে কিছু অতিরিক্ত চার্জ দিতে হয়। এটা সূদের অন্তর্ভুক্ত কি?
প্রশ্ন (২/৪৪২): ইফতারের পূর্বে সবাই মিলে হাত তুলে দো‘আ করার বিধান আছে কি? এ সময় দো‘আ করলে কি বেশী নেকী হয়?
প্রশ্ন (১৯/৪৫৯) : ইসলামী শরী‘আতে বিবাহের পূর্বে তালাক দেওয়ার কোন নিয়ম আছে কি? যেমন কোন ব্যক্তি যদি তার বাগদত্তা অর্থাৎ যাকে বিয়ের জন্য প্রস্তাব করা হয়েছে, তাকে বিবাহের পূর্বেই তালাক প্রদান করে, তবে সেটি কি তালাক হিসাবে গণ্য হবে? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।
প্রশ্ন (৩৮/৭৮) : পরিবারের অশান্তি থেকে মুক্তি লাভের জন্য কোন আমল আছে কি? - -জারীন, রাজশাহী।
প্রশ্ন (২২/২৬২) : বর্ণিত আছে যে, সাঈদ ইবনুল ‘আছ (রাঃ) তাবারিস্তানবাসীকে নিরাপত্তা প্রদানের পর বিশ্বাসঘাতকতা করে তাদের হত্যা করেন। উক্ত ঘটনার সত্যতা জানতে চাই।
প্রশ্ন (৪০/৩২০) : রামাযানে সফরের সময় তারাবীহর ছালাত আদায় করার বিধান কি? - -রাক্বীবুল ইসলাম, মুর্শিদাবাদ, ভারত।
প্রশ্ন (৮/২৪৮) : সফর থেকে বাসায় ফিরে গিয়ে যদি এশার ছালাতের ওয়াক্ত থাকবে বলে অনুমান করা যায় সেক্ষেত্রে এশার ছালাত মাগরিবের সাথে জমা‘ ও ক্বছর করা যাবে কি?
প্রশ্ন (১৬/৩৭৬) : বোরক্বা না পরে ‍ফুল হাতা কামীজ পরে মাথায় স্কার্ফ দিয়ে চলাফেরা করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (১৪/২৫৪) : কোন এক বাসায় মহিলারা একত্রিত হয়ে জুম‘আর খুৎবা প্রদান ও নিজেরা জামা‘আত করে ছালাত আদায় করতে পারে কি? - আব্দুল হামীদ, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৩/৩৪৩) সাহারী খেতে বসেছে, কিন্তু খাওয়া শুরু করেনি, এমতাবস্থায় আযান শুরু হ’লে সাহারী খেতে পারবে কি?
প্রশ্ন (৩৫/৪৭৫) : ‘পাঁচটি রাত্রির দো‘আ ফিরিয়ে দেওয়া হয় না। রজব মাসের ১ম রাত্রি, শা‘বানের মধ্যরাত্রি, জুম‘আর রাত্রি, ঈদুল ফিতর ও ঈদুল আযহার রাত্রি।’ উক্ত হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৩১/৭১) : ঘুম থেকে উঠে ওযূ না করে ফজরের ছালাতের আযান দেওয়া যাবে কি?
আরও
আরও
.