উত্তর : হাদীছটির পটভূমিতে বলা হয়েছে, জনৈক ব্যক্তি এক বালকের গালে চপেটাঘাত করলে রাসূলুল্লাহ (ছাঃ) তাকে এভাবে গালে চপেটাঘাত করতে নিষেধ করলেন এবং বললেন, خَلَقَ اللهُ آدَمَ عَلَى صُوْرَتِهِ ‘নিশ্চয়ই আল্লাহ তা‘আলা আদমকে স্বীয় আকৃতিতে সৃষ্টি করেছেন’ (মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/২৮৪৬)। এ বাক্য প্রয়োগের মাধ্যমে রাসূলুল্লাহ (ছাঃ) মূলতঃ মানুষের মুখমন্ডলের মর্যাদা নির্দেশ করেছেন এবং মানবদেহের মর্যাদাপূর্ণ এই অঙ্গে আঘাত করতে নিষেধ করেছেন। বাকী থাকে হাদীছাংশে উল্লেখিত সর্বনাম (ه)-এর প্রত্যাবর্তন স্থল কোন দিকে? এর জবাবে মুহাদ্দিছগণের মধ্যে মতবিরোধ থাকলেও হাদীছটির পটভূমির আলোকে এর প্রত্যাবর্তনস্থল হবে ‘আদম’। অর্থাৎ আল্লাহ তা‘আলা আদম (আঃ)-কে তাঁর (আদমের) নিজস্ব আকৃতিতে সৃষ্টি করেছেন। কারণ তিনি পৃথিবীর প্রথম মানুষ ছিলেন যার উচ্চতা ছিল ষাট হাত (নববী, শরহ মুসলিম হা/২৮৪১-এর ব্যাখ্যা)। ইবনু হাজার বলেন, ...এ হাদীছগুলো শক্তিশালী করে যে, উক্ত সর্বনামের প্রত্যাবর্তনস্থল আদম (আঃ) (বুখারী হা/৬২২৭-এর ব্যাখ্যা)। আলবানী বলেন, صُورَتِهِ তে সর্বনামের প্রত্যাবর্তনস্থল ‘আদম’। যে হাদীছে এর প্রত্যাবর্তন স্থল আল্লাহর দিকে করা হয়েছে তা মুনকার ও যঈফ (ছহীহাহ হা/৪৪৯, ৮৬২; যঈফাহ হা/১১৭৬)। অতএব আদম (আঃ)-কে স্বীয় আকৃতিতে সৃষ্টি করা হয়েছে। পৃথিবীতে যত মানুষ আসবে আদমের মত হাত-পা, নাক, কান, মুখ ও অন্যান্য অঙ্গ দিয়েই সৃষ্টি করা হবে। তাদের অন্য কোন আকৃতিতে সৃষ্টি করা হবে না।






প্রশ্ন (৪/৪) : পুলিশ বা সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীতে মহিলাদের চাকুরী করা বৈধ হবে কি?
প্রশ্নঃ (৯/১২৯): শাওয়ালের ছয়টি ছিয়াম পালন করার পর বিভিন্ন স্থানে মিষ্টি মুখ করে ঈদ পালন করা হয়। এটা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (১৮/৪৫৮) : মহিলাদের জন্য বাড়িতে থাকা অবস্থায় ফরয ছালাত জামা‘আতে না একাকী পড়া উত্তম?
প্রশ্ন (২৯/২২৯) : বিবাহের পূর্বে পাত্রকে পাত্রীর ছবি দেওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (২৬/২২৬) : স্বামী স্ত্রীকে মোহরানা হিসাবে ৫ বিঘা জমি দান করে। কিন্তু পরবর্তীতে স্ত্রী নিঃসন্তান অবস্থায় মারা যায়। এখন স্ত্রীর রেখে যাওয়া সেই ৫ বিঘা জমি থেকে স্বামী মীরাছ হিসাবে কিছু পাবে কি? পেলে কতটুকু পাবে? - -আব্দুল খালেক, বগুড়া।
প্রশ্ন (১০/২১০) : হায়েযের রক্ত বন্ধ হওয়ার পর সহবাস করার জন্য গোসল কি আবশ্যক হবে? না ওযু বা কেবল পরিচ্ছন্ন হওয়ার মাধ্যমেই পবিত্রতা অর্জন করা যাবে?
প্রশ্ন (২৯/২৬৯) : মানুষ মারা গেলে মাইকে কিংবা মোবাইলে সংবাদ প্রচার করা যাবে কি?
প্রশ্ন (১৭/৪১৭) : মোহরানা ছাড়া বিবাহ বৈধ কি? যে মোহরানা পরিশোধ করে না তার পরিণাম কী? জনৈক মুফাসসির বলেছেন, তারা হাশরের ময়দানে ব্যভিচারীদের লাইনে দাঁড়াবে। উক্ত বক্তব্যের দলীল জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৫/৪৫) : জনৈক ব্যক্তি বিশ্বাস করে যে, কেউ যদি হাদীছ ব্যতীত কেবল কুরআনের অনুসরণ করে, সে কখনো কাফের হবে না। তাহ’লে শরী‘আত অনুযায়ী তিনি কী হিসাবে গণ্য হবেন?
অনারবী ভাষায় জুম‘আ ও ঈদায়েনের খুৎবা : একটি বিশ্লেষণ - আব্দুল্লাহ আল-মা‘রূফ
প্রশ্ন (২৮/১৮৮) : ছালাতে কোন কোন সময় চোখ বন্ধ রাখলে মনোযোগ বিঘ্ন হওয়া থেকে বাঁচা যায়। এক্ষণে চোখ বন্ধ রেখে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩৪/৪৩৪) : অনেকে ফরয ছালাত শেষে মাথায় হাত রেখে কিছু দো‘আ পাঠ করেন। অতঃপর হাতে ফুঁ দিয়ে চোখে-মুখে ওশরীরে বুলিয়ে নেন। এ ধরনের কোন দো‘আ বা আমলের ভিত্তি আছে কি? নাকি এটি বিদ‘আতের অন্তর্ভুক্ত?
আরও
আরও
.