উত্তর : মোহর নির্ধারিত হবে বরের সামর্থানুযায়ী। বরের অর্থনৈতিক অবস্থা দুর্বল হ’লে বর এবং কনে পক্ষ বসে মীমাংসা করে নিবে বা স্ত্রীর সাথে সমঝোতা করে সাধ্যমত মোহরানা প্রদান করে মিটমাট করে নিবে। জনৈক ছাহাবী চার উক্বিয়া মোহর প্রদানের মাধ্যমে বিয়ে করলে রাসূল (ছাঃ) তা অপসন্দ করেন। কারণ এটা তার সাধ্যের অতিরিক্ত ছিল (নববী, শরহ মুসলিম ৯/২১১)। অভিভাবকদের উচিৎ মোহরানা নির্ধারণে মধ্যপন্থা অবলম্বন করা এবং ছেলের সামর্থানুযায়ী মোহর নির্ধারণ করা। রাসূল (ছাঃ) বলেন, ‘উত্তম মোহর হচ্ছে, যা দেয়া সহজ হয়’ (হাকেম হা/২৭৪২; ছহীহুল জামে‘ হা/৩২৭৯)। ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) বলেন, তোমরা স্ত্রীদের মোহর নির্ধারণে সীমালংঘন করো না। কেননা যদি উক্ত মোহর নির্ধারণ দুনিয়াতে সম্মান এবং আল্লাহর নিকট তাক্বওয়ার বিষয় হ’ত, তবে তা নির্ধারণে আল্লাহর নবী (ছাঃ)-ই তোমাদের চেয়ে অধিক অগ্রগামী হ’তেন। কিন্তু ১২ উক্বিয়ার অধিক পরিমাণ মোহর নির্ধারণ রাসূলুল্লাহ (ছাঃ) তাঁর কোন স্ত্রীকে বিয়ে করেছেন কিংবা কোন মেয়েকে বিয়ে দিয়েছেন বলে আমার জানা নেই (নাসাঈ হা/৩৩৪৯; আহমাদ হা/২৮৫, সনদ ছহীহ)।

প্রশ্নকারী : আব্দুল বাছীর, পঞ্চগড়।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৩/৩৬৩) : অনেক ইসলামী সঙ্গীত সমাজে প্রচলিত বিভিন্ন গানের সুর ও ছন্দ নকল করে গাওয়া হয়। এরূপ নকলে কোন বাধা আছে কি?
প্রশ্ন (১৮/৪১৮) : আমি পাইল্সের রোগী হওয়ায় পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হয়। এতে আমার ছিয়াম ভেঙ্গে যাবে কি? - -ইমদাদুল ইসলাম, বি-বাড়িয়া।
প্রশ্ন (১/৪১) : বাড়ি থেকে সফরের উদ্দেশ্যে ফজরের ছালাতের ওয়াক্ত হওয়ার পূর্বে বের হ’তে হ’লে আযানের আগেই ছালাত আদায় করে নেওয়া যাবে কি?
প্রশ্ন (১৬/৯৬) : নতুনভাবে ছালাত শুরু করার ক্ষেত্রে যদি কোন সূরা বা দো‘আ মুখস্থ না থাকে তাহ’লে তার জন্য করণীয় কি?
প্রশ্ন (২১/৪৬১) : ঈদের ছালাত আদায়ের পর একাধিক ব্যক্তি খুৎবা দিতে পারবেন কি? - -ফেরদৌস মিয়াঁ, কৃষ্ণপুর, কুচবিহার, ভারত।
প্রশ্ন (২/১২২) : রাক্বীব ও আতীদ কি দু’জন ফেরেশতার নাম? আধুনিক যুগের একজন আরব লেখক এর দ্বারা মস্তিষ্কের ডান ও বাম অংশ বুঝিয়েছেন। তার এ বক্তব্যের কোন শারঈ ভিত্তি রয়েছে? - -আলতাফ হোসাইন, তেরখাদিয়া, রাজশাহী।
প্রশ্ন (৫/১২৫) : ছহীহ বুখারীতে ‘যাকাতুল ফিতর’ ঈদের ছালাতের পূর্বে বণ্টন করার কথা রয়েছে। কিন্তু মাসিক আত-তাহরীকে ছালাতের পরে বন্টন করাকে সুন্নাত বলা হয়েছে। এমতাবস্থায় কোন্টি সঠিক? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৪/৩০৪) : মু‘আবিয়া (রাঃ)-এর দলকে হাদীছে ফি’আতুল বাগিয়া বলা হয়েছে কি? এর দ্বারা কি এ দলটিকে জাহান্নামীদের দল বুঝানো হয়েছে?
প্রশ্ন (৭/৪০৭) : বিদেশে অবস্থানরত ব্যক্তির অসুস্থতার কারণে অনাদায়ী ছিয়ামের কাফফারা দেশে অবস্থানরত তার ভাই নিজ সম্পদ থেকে আদায় করে দিতে পারে কি?
প্রশ্ন (৫/৪৫) : ইমাম মাহদী ক্বিয়ামতের কতদিন পূর্বে এবং কোন দিক থেকে আগমন করবেন? - -নো‘মান, কোর্ট কম্পাউন্ড, ফরিদপুর।
প্রশ্নঃ (১৫/৪৫৫) : ব্যাঙ, কুঁচে, চিংড়ি এবং কচ্ছপ ও তার ডিম খাওয়া কি জায়েয?
প্রশ্ন (৩০/৩৫০) : আমার বড় ভাই জার্মানীতে বড় একটি বাসায় উঠতে যাচ্ছে, যেখানে ইতিপূর্বে একজন আত্মহত্যা করেছে এবং অন্যরা একে অপরে খুনাখুনী করে মারা গেছে। সম্ভবতঃ বাড়ীর নীচে কবর ছিল এবং বাড়ীর পিছনে কালো জাদু করা হ’ত। এরূপ বাড়ীতে উঠা নিরাপদ কি?
আরও
আরও
.