উত্তর : ফেরেশতামন্ডলী নূরের তৈরী আল্লাহর একটি বিশেষ সৃষ্টি (মুসলিম হা/২৯৯৬)। তাঁদের প্রতি ঈমান আনা ঈমানের অন্যতম রুকন (বাক্বারা ২/২৮৫; বুখারী হা/৫০)। আল্লাহ তা‘আলা তাঁর আনুগত্যের জন্য তাদেরকে সৃষ্টি করেছেন এবং পৃথিবী পরিচালনার ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রেখেছেন (বুখারী হা/৩২৩৬; তিরমিযী হা/২৪৩১)। আল্লাহ তা‘আলার কোন আদেশ তাঁরা অমান্য করেন না (তাহরীম ৬)। তাঁদের পানাহারের প্রয়োজন পড়ে না। দিনে-রাত্রে ক্লান্তিহীনভাবে তাঁরা শুধু পবিত্রতা বর্ণনায়ই লিপ্ত থাকে (আম্বিয়া ২০, ফুছছিলাত ৩৮)। তারা আকৃতি পরিবর্তনে সক্ষম (মারইয়াম ১৭, মুসলিম হা/১৬৭)। রাসূলুল্লাহ (ছাঃ) জিবরীল (আঃ)-কে তার নিজ আকৃতিতে দেখেছেন যে তার ৬০০ টি ডানা বা পাখা আছে (বুখারী হা/৪৮৫৭)। তাদের সংখ্যা এত বেশী যে, সপ্তম আসমানে বায়তুল মামুর নামক মসজিদে প্রতি ওয়াক্তে সত্তর হাযার ফেরেশতা একত্রে ছালাত আদায় করে। যারা একবার সেখানে শামিল হয়েছে, ক্বিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর সুযোগ পাবেনা (বুখারী হা/৩৬৭৪, মুসলিম হা/৪২৯)। 






প্রশ্ন (৩৮/১১৮) : আল্লাহ কুরআনকে ‘শিফা’ বা আরোগ্য বলেছেন। এক্ষণে দ্রুত কল্যাণ লাভের জন্য কুরআনের বিভিন্ন আয়াত যেমন ‘রবিব ইন্নী বিমা আনঝালতা ইলাইয়া মিন খাইরিন ফাক্বীর’ ৪০ বার, পাগলামী থেকে আরোগ্যের জন্য ‘ইন্নাকা লামিনাল মুরসালীন’ ১৩১ বার ইত্যাদি পাঠ করা যাবে কি? - -আবু তালেব, সেতাবগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (১৮/১৮) : মা মারা যাওয়ার পর তার নেকীর জন্য তার পক্ষ থেকে ওমরাহ পালন করা যাবে কি?
প্রশ্ন (১৪/৩৭৪) : জনৈক আলেম বলেন, আইয়ূব (আঃ)-এর শরীরে পোকা হওয়ায় তার পরিবার তাকে ছেড়ে চলে যায়। গ্রামবাসী তাকে গ্রামের বাইরে আবর্জনাস্থলে ফেলে আসে। একমাত্র স্ত্রী রহীমা তাকে ছেড়ে যায়নি। তিনি মানুষের বাড়ি কাজ করে তাকে খাওয়াতেন। একদিন খাদ্য সংগ্রহ করতে না পেরে মাথার চুল বিক্রি করে খাদ্য সংগ্রহ করেন। যেহেতু আইয়ূব (আঃ) তার চুল ধরে নড়াচড়া ওঠাবসা করতেন। সেদিন আর তা করতে পারলেন না। তখন তিনি বললেন, আমি কি দুঃখ-কষ্টে পতিত হয়েছি। তখন শয়তান এসে তাকে বলল, আপনার স্ত্রী যেনা করে ধরা পড়ায় তার মাথার চুল কেটে নিয়েছে, তখন তিনি বললেন তাকে আমি দোররা মারবো। এই তাফসীরের সত্যতা জানতে চাই।
প্রশ্ন (১৯/৩৩৯) : ইউটিউব ভিডিওতে বিভিন্ন বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে যে উপার্জন করা হয় তা জায়েয কি? - -আবুল বাশার, রংপুর।
প্রশ্ন (১৮/৪১৮) : ইউনুস (আঃ) মাছের পেটে থাকা অবস্থায় কতবার দো‘আ ইউনুস পাঠ করেছিলেন?
প্রশ্ন (৯/৩২৯) : মসজিদের কাতার থেকে আবাসিক ঘরের দূরত্ব ত্রিশ হাতের মত। ছালাত আরম্ভ হ’লে আমার স্ত্রী ইমামের আওয়ায শুনতে পায়। এ অবস্থায় সেই ঘর থেকে সে মূল জামা‘আতের অনুসরণ করতে পারবে কি? - -আব্দুর রাকীব, জলঢাকা, নীলফামারী।
প্রশ্ন (২৫/১৪৫) : ঘুম বা ভুলে যাওয়ার কারণে ছুটে যাওয়া ছালাতের ক্বাযা আদায়ের ক্ষেত্রে কি বলে নিয়ত করতে হবে? এছাড়া পূর্বের ওয়াক্তের ছালাত আদায়ের আগেই পরের ওয়াক্তে ছালাতের আযান হয়ে গেলে কোন ওয়াক্ত আগে আদায় করতে হবে?
প্রশ্ন (২৬/২৬৬) : মামা বা চাচা মারা গেলে অথবা মামী বা চাচীকে তালাক দিলে ঐ মামী বা চাচীকে তার ভাগ্নে বা ভাতিজা বিবাহ করতে পারবে কি?
প্রশ্ন (৩/৪০৩) : কুরআন খতমের বিশেষ কোন দো‘আ পাঠ বা দলবদ্ধ মুনাজাতের নিয়ম আছে কি? কুরআনের মুছহাফে যে সকল দো‘আ লেখা থাকে, সেগুলোর কোন ভিত্তি আছে কি? - -বদীউয্যামান, নাচোল, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১৭/৪১৭) : ‘ছা‘লাবা নামে জনৈক আনছারী ইয়াতীম ছাহাবী জনৈক নারীকে বস্ত্রবিহীন ও গোসলরত অবস্থায় দেখে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে একপর্যায়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন’। এ ঘটনার কোন সত্যতা আছে কি? - তাওহীদুর রহমান, কাকনহাট, রাজশাহী।
প্রশ্ন (২৯/৪৬৯) : এমন কোন আমল আছে কি যা করলে আমি কবরের চাপ থেকে মুক্তি পাব?
প্রশ্ন (১৫/৩৭৫) : এক রাত বা তিন রাত ই‘তেকাফ করা যাবে কি? সর্বনিম্ন কতদিন ই‘তেকাফ করা যায়? - -রিয়াযুল ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ।
আরও
আরও
.