-আব্দুল্লাহ আল-মামূন, রাজশাহী।

উত্তর : যিকর অর্থ স্মরণ করা। আর আল্লাহকে স্মরণ করার শ্রেষ্ঠ অনুষ্ঠান হ’ল ছালাত আদায় করা। যেমন আল্লাহ বলেন, তুমি ছালাত কায়েম কর আমাকে স্মরণ করার জন্য’ (ত্বোয়াহা হা/২০/১৪)। ছালাতের বাইরে সর্বোত্তম যিকর হ’ল ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। এছাড়াও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর ইত্যাদি। কিন্তু এর অর্থ এটা নয় যে, এগুলি ছালাত আদায়ের চাইতে উত্তম। অতঃপর যিকর দ্বারা যদি প্রচলিত ‘আল্লাহ আল্লাহ’ যিকর অর্থ নেওয়া হয়, তবে সেটি বিদ‘আত মাত্র। কেননা এমন যিকর রাসূলুল্লাহ (ছাঃ) ও ছাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত নয়। তাছাড়া আল্লাহ তা‘আলা ছালাতকেই বড় যিক্র বলেছেন (আনকাবূত ৪৫)। কেননা পুরো ছালাতই মূলতঃ যিক্র, দো‘আ ও তাসবীহতে পরিপূর্ণ। রাসূল (ছাঃ) বলেন, ‘ছালাত সঠিক না হ’লে কোন ইবাদত সঠিক হবে না’ (ত্বাবারাণী, সিলসিলা ছহীহাহ হা/১৩৫৮)। কাজেই সাধারণ যিক্রকে ফরয ছালাতের যিকরের চেয়ে উত্তম মনে করা সম্পূর্ণ ভ্রান্ত আক্বীদা।






প্রশ্ন (৩৪/৪৩৪) : জনৈক আলেম বলেন, কোন নারী যদি কাউকে বালেগ হওয়ার পরেও স্বীয় দুগ্ধ পান করায়, সে উক্ত নারীর জন্য হারাম হয়ে যাবে। এর সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৩/৪৩৩) : রামাযান মাসে ক্বদরের রাত্রে পশু-পাখি, গাছপালা, কীট-পতঙ্গ ইত্যাদি সবই আল্লাহকে সিজদা করে। একথা কি সঠিক?
প্রশ্ন (৩২/৪৭২) : ‘ঘোড়ায় চড়ে ভিক্ষা করতে আসলেও তাকে ভিক্ষা দাও’ মর্মে বর্ণিত হাদীছটির বিশুদ্ধতা জানতে চাই।
প্রশ্ন (২/৪৪২) : কোন পিতা যদি নাবালিকা সন্তানের জন্য স্বর্ণ ক্রয় করে রাখে। আর সেটা যদি নিছাব পরিমাণ হয় তবে কি তার যাকাত দিতে হবে? আর যদি তা নিছাব পরিমাণ না হয়, তবে কি পিতার সম্পদের সাথে সংযুক্ত করে পিতাকে যাকাত দিতে হবে?
প্রশ্ন (৩৮/৭৮): আমরা জানি, ইউসুফ (আঃ) একজন অমুসলিম শাসকের অধীনে অর্থ বিভাগের দায়িত্ব পালন করেছিলেন। যেখানে সূদী কারবার এবং অমুসলিম কালচার থাকা স্বাভাবিক। এ দৃষ্টিকোণ থেকে সূদী ব্যাংক বা এনজিওতে চাকরী করা যাবে কি?
প্রশ্ন (৩০/২৩০) : বরই পাতা দিয়ে মাইয়েতকে গোসল করানো কি ওয়াজিব?
প্রশ্ন (১৬/৪১৬) : সূরা কাহফের শেষ দশ আয়াত পাঠের কোন ফযীলত আছে কি? - -মাহদী হাসান, কানসাট, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৬/২০৬) : একাকী ফরয ছালাতের সময় অথবা কোন মাসবূক ব্যক্তি ফরয ছালাতে চতুর্থ রাক‘আতে ভুল করে সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলালে সহো সিজদা দিতে হবে কি?
প্রশ্ন (৩৫/৩৫) :আমি একটি জুতার কারখানায় কাজ করি। জুতা তৈরির সময় যথাসাধ্য চেষ্টা করা সত্ত্বেও অনেক সময় জুতা নষ্ট হয়ে যায়। এসব ক্ষতির কথা সবসময় মালিককে জানানো হয় না। এভাবে অনিচ্ছাকৃতভাবে মালামাল নষ্ট হ’লে ক্বিয়ামতের দিন কি এর জন্য জবাবদিহি করতে হবে?-
প্রশ্ন (৮/১২৮) : জুম‘আর খুৎবা চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করলে সালাম দেওয়া ও দুই রাক‘আত সুন্নাত পড়া যাবে কি?
প্রশ্ন (২৯/১৮৯) : ছালাতে কাতারবন্দী হওয়ার সময় ডান থেকে কাতার করবে না বাম থেকে?
প্রশ্ন (৩৯/৩৯) : ক্রোধ নিবারণের জন্য অনেকে কানফুল দিয়ে থাকে। অনেকে ওযূ করতে বলে। এগুলো শরী‘আতসম্মত কি?
আরও
আরও
.