উত্তর : রাসূলুল্লাহ (ছাঃ) যখন সর্বপ্রথম কা‘বা ঘরে প্রবেশ করলেন তখন ভিতরে ঢুকে ছালাত আদায় করেছিলেন কি-না এ বিষয়ে আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) বলেন যে, রাসূলুল্লাহ (ছাঃ) উসামা, বেলাল ও ওছমান বিন তালহাকে নিয়ে কা‘বা গৃহে প্রবেশ করেন ও দরজা বন্ধ করে দেন। বেশ কিছু পরে বেরিয়ে আসার পর আমি বেলালকে জিজ্ঞেস করলাম, রাসূল ভিতরে কি করলেন? বেলাল বলল, বামে একটি খাম্বা ও ডানে দু’টি খাম্বা রেখে রাসূল সেখানে ছালাত আদায় করলেন’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৬৯১)। ছাহেবে মির‘আত বলেন, এই সময় পূর্বদিকের দরজ বরাবর পশ্চিম দেওয়ালের দিকে ফিরে তিনি (দু’রাক‘আত) নফল ছালাত আদায় করেন’ (মির‘আত ২/৩৯৬; আর-রাহীকুল মাখতূম ৪০৪ পৃঃ)। মানছূরপুরী বলেন, এটি ছিল শুকরিয়ার ছালাত’ (রাহমাতুল লিল ‘আলামীন ১/১১৯ পৃঃ)। ছাহেবে মির‘আত বলেন, এর দ্বারা কা‘বা গৃহের ভিতরে নফল ছালাত আদায় করা মুস্তাহাব প্রমাণিত হয় (ঐ)।

তবে ইবনু আববাস (রাঃ)-এর বর্ণনায় এসেছে যে, সেখানে তিনি ছালাত আদায় করেননি। বরং বাইরে এসে কা‘বামুখী হয়ে দু’রাক‘আত ছালাত আদায় করেন এবং বলেন, এটিই কেবলা’ (বুখারী, মিশকাত হা/৬৮৯)। এর জওয়াবে ইমাম নববী বলেন, বেলালের বর্ণনাকে অগ্রাধিকার দেওয়া ওয়াজিব। কেননা সেটি হাঁ সূচক এবং তিনি কা‘বা গৃহের ভিতরে রাসূলের সঙ্গে থাকায় এ বিষয়ে অধিক অবগত ছিলেন’। ছাহেবে মির‘আত বলেন, মুহাদ্দিছগণ বেলালের রেওয়ায়াত গ্রহণ করার ব্যাপারে সকলে একমত। কেননা ঐ সময় বেলাল রাসূলের সাথে ছিলেন। কিন্তু ইবনু আববাস ছিলেন না’ (মির‘আৎ ২/৩৯৪ পৃঃ, হা/৬৯৪-এর ব্যাখ্যা দ্রঃ)। হ’তে পারে রাসূল (ছাঃ) বাইরে এসে পুনরায় দু’রাক‘আত নফল পড়ে সকলকে কিবলা নির্দেশ করেন।






বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২৯/২৬৯) : ইমাম মাহদী (আঃ)-এর আগমনের পূর্বে জুলফি নক্ষত্রের উদয় সম্পর্কে যে হাদীছ বর্ণিত হয়েছে সেটা ছহীহ কি না? - -আয়েন আহমাদ, মোড়াগাছা, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (৩৮/১১৮) : ইসমাঈল (আঃ)-এর পায়ের গোড়ালীর আঘাতে যমযম কূপের সৃষ্টি হয়েছে একথা আমরা বহুদিন থেকে শুনে আসছি। কিন্তু জনৈক আলেম ইসলামী সম্মেলনে বলেন, ফেরেশতার পায়ের আঘাতে সৃষ্টি হয়েছে। উক্ত বক্তব্যের সত্যতা সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৬/৪১৬) : শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যগতভাবে পিটি করতে হয়। যেখানে ইসলাম বিরোধী বাক্যসম্বলিত জাতীয় সঙ্গীত গাইতে হয়। এক্ষণে আমাদের করণীয় কি?
প্রশ্ন (৩৪/৩৯৪) : বদলী হজ্জ মূলতঃ কাদের জন্য প্রযোজ্য? - -আবুল হাসান, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
প্রশ্ন (২৩/১০৩) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ খুব জঘন্য। একদিকে হলের বাধ্যতামূলক অসুস্থ রাজনীতি, অন্যদিকে নগ্নতার ছোবল। নাস্তিকতার আগ্রাসন তো আছেই। এমন প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করা সত্ত্বেও ঈমান হারানোর ঝুঁকি থাকে। এমতাবস্থায় সাধারণভাবে আমল করে টিকে থাকা উত্তম হবে, না ভাল পরিবেশে থাকা উত্তম হবে? এ জন্য অন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করলে তাক্বদীরের কোন পরিবর্তন হবে কি ?
প্রশ্ন (৮/৩৪৮) : আমার এক চোখ নষ্ট হ’লেও তা জন্মগত নয়। বরং ছোটবেলা খেলা করার সময় আঘাতপ্রাপ্ত হয়ে এরূপ হয়েছে। এক্ষণে প্রতিবন্ধী সনদ নিয়ে কোথাও চাকুরী করা বা কোন সুবিধা ভোগ করা আমার জন্য জায়েয হবে কি? - -সুজন, ঝিনাইদহ।
প্রশ্ন (২/৪২) : সন্তানের ঋণ পরিশোধ করা পিতার জন্য আবশ্যক কি? পরিশোধ না করলে তিনি গোনাহগার হবেন কি? সন্তান পিতার সংসারে থাকা বা না থাকায় বিধানের কোন পরিবর্তন হবে কি?
প্রশ্ন (২২/৪২২) : আমার প্রতিবেশীর মেয়ের বিবাহ ঠিক হয়েছে এমন এক ছেলের সাথে যার মন্দ চরিত্র সম্পর্কে আমি জানি। এক্ষণে তার চরিত্রের ব্যাপারে প্রতিবেশীকে জানালে তা গীবত হবে কি?
প্রশ্ন (২৬/২৬৬) : কানাডা সরকার প্রতি মাসে সন্তান প্রতি ৫০০ ডলার প্রদান করে। পিতা-মাতার বাৎসরিক আয় অনুযায়ী বরাদ্দের পরিমাণ কমবেশী হয়। এক্ষণে সূদী কারবারের উপর প্রতিষ্ঠিত এই সরকারের অনুদান গ্রহণ করা যাবে কি? - -ইদ্রীস আলী, টরেন্টো, কানাডা।
প্রশ্ন (২৬/১৪৬) : ইবরাহীম বিন আদহাম (রহঃ)-কে ছিলেন? বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (৫/৩৬৫) : আল্লাহ কুরআনের এক আয়াতে বলেছেন, তিনি সবকিছু ছয়দিনে সৃষ্টি করেছেন আবার অন্য আয়াতে সাতদিনের কথা বলেছেন। এর ব্যাখ্যা দানে বাধিত করবেন।
প্রশ্ন (২/৩৬২) : ছালাতে সূরা ফাতিহার পর তিনবার আমীন বলা যাবে কি?
আরও
আরও
.