বাঁকাল, সাতক্ষীরা ২১ ও ২২শে সেপ্টেম্বর বৃহস্পতি ও শুক্রবার : অদ্য ২১শে সেপ্টেম্বর বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সাতক্ষীরা যেলার উদ্যোগে বাঁকালস্থ দারুলহাদীছ আহমাদিয়াহ সালাফিইয়াহ কমপ্লে­ক্সে দু’দিনব্যাপী ‘কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল-মামূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ মুহাম্মাদ রফীকুল ইসলাম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম, সাবেক কেনদ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাক্বিব প্রমুখ। প্রশিক্ষণে যেলার বিভিন্ন এলাকা হ’তে দুই শতাধিক কর্মী ও দায়িত্বশীল অংশগ্রহণ করেন।







মাহে রামাযানের আগমন উপলক্ষে র‌্যালি
উপযেলা সম্মেলন
কুরআন মাজীদের হদর, মশক ও ছিফাত চর্চার বিশেষ প্রশিক্ষণ ব্যবহারিক জীবনে কুরআনের বিধান মেনে চলুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আহলেহাদীছ মহিলা সংস্থা (মাসিক ইজতেমা)
৩৪তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৪ সম্পন্ন
উপযেলা সম্মেলন, কলারোয়া, সাতক্ষীরা (সমাজ পরিবর্তনে জামা‘আতবদ্ধ হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
‘শিক্ষার মৌলিক লক্ষ্য’ শীর্ষক সেমিনার (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
কেন্দ্রীয় নেতৃবৃন্দের আরব আমীরাত ও সঊদী আরব সফর
সোনামণি
কেন্দ্রীয় দাঈর সফর
পুড়িয়ে ফেলা মসজিদ উদ্বোধন
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
আরও
আরও
.