‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ গত ১৩ই জানুয়ারী সোমবার হ’তে ২৪শে জানুয়ারী শুক্রবার পর্যন্ত ফরিদপুর, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠী ও মাদারীপুর যেলায় তাবলীগী সফর করেন। বিস্তারিত রিপোর্ট নিম্নরূপ:

কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ১৩ই জানুয়ারী সোমবার বাদ এশা ফরিদপুর যেলার ছদরপুর থানাধীন সাড়ে সাতরশি আহলেহাদীছ জামে মসজিদে, ১৫ই জানুয়ারী বুধবার দুপুর ১২-টায় বরিশাল যেলার গৌরনদী থানাধীন উত্তর বিজয়পুর জামে মসজিদে, ১৮ই জানুয়ারী শনিবার বাদ এশা ভোলা যেলার বোরহানুদ্দীন থানাধীন কাচিয়া মাদ্রাসা মসজিদে, ২০শে জানুয়ারী সোমবার দুপুর ১২-টায় পটুয়াখালী যেলার সদর থানাধীন নতুন বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বস্থ প্লান এন্ড ডিজাইন কনসালটিং ইঞ্জিনিয়ার্স ফার্মে পরামর্শ সভায়, একই দিন বাদ মাগরিব ঝালকাঠী যেলার নলছিটি থানাধীন কুলকাঠী আহলেহাদীছ মসজিদে সফর করেন। উল্লেখ্য, ১৭ই জানুয়ারী শুক্রবার তিনি লক্ষ্মীপুর যেলার সদর থানাধীন রাজিবপুর হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসা মসজিদে ও ২৪শে জানুয়ারী শুক্রবার মাদারীপুর যেলার কালকিনি থানাধীন দর্শা আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন।

ছয়গাঁও, ভেদরগঞ্জ, শরীয়তপুর ১৪ই জানুয়ারী মঙ্গলবার : অদ্য বিকাল ৩-টায় যেলার ভেদরগঞ্জ থানাধীন ছয়গাঁও আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ শরীয়তপুর যেলার উদ্যোগে এক সংক্ষিপ্ত কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল কাইয়ূম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

যুগিহাটী, উযীরপুর, বরিশাল ১৫ই জানুয়ারী বুধবার : অদ্য বাদ আছর যেলার উযীরপুর থানাধীন যুগিহাটী আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বরিশাল-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ইবরাহীম কাওছার সালাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

উলানিয়া, মেহেন্দীগঞ্জ, বরিশাল ১৬ই জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব যেলার মেহেন্দীগঞ্জ থানাধীন উলানিয়া বাযার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বরিশাল-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

বরগুনা ১৯শে জানুয়ারী রবিবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন বি.কে.পি রোডস্থ আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বরগুনা যেলার উদ্যোগে এক সংক্ষিপ্ত কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মেজর (অবঃ) আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

সোহাগদল, নেছারাবাদ, পিরোজপুর ২২শে জানুয়ারী বুধবার : অদ্য বাদ মাগরিব যেলার নেছারাবাদ থানাধীন সোহাগদল আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পিরোজপুর যেলার উদ্যোগে এক সংক্ষিপ্ত কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মাষ্টার শাহ আলম বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।







মারকায সংবাদ (বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় ক্বিরাআত প্রতিযোগিতায় মারকাযের ছাত্রের কৃতিত্ব)
৩৫তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৫ সম্পন্ন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মারকাযী জামে মসজিদের পুননির্মাণ কাজের উদ্বোধন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড
আহলেহাদীছ আন্দোলন জান্নাতের পথ দেখানোর আন্দোলন (যেলা সম্মেলন : সাতক্ষীরা ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন
মৃত্যু সংবাদ (প্রখ্যাত মুহাদ্দিছ শায়খ আলী হাসান আল-হালাবীর)
কথা ও কর্মে রাসূলুল্লাহ (ছাঃ)-এর অনুসরণ করুন! (যেলা সম্মেলন : কক্সবাজার) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
২৯তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন (রাজশাহী ২৮শে ফেব্রুয়ারী ও ১লা মার্চ বৃহস্পতি ও শুক্রবার :)
মহিলা দায়িত্বশীল প্রশিক্ষণ ও সুধী সমাবেশ
সংগঠন সংবাদ
বগুড়ায় ব্যতিক্রমধর্মী দাওয়াতী সফর (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
আরও
আরও
.