২৬শে সেপ্টেম্বর শুক্রবার ঢাকা : অদ্য ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে ৩১টি মসজিদে জুম‘আর খুৎবাসহ মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত দাওয়াতী সফরে রাজধানী শহরের গৌড়নগর কেন্দ্রীয় জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ভাইগদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, হাজী রুস্তম আলী মাস্টার জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে, একই দিন সকাল ৯-টা থেকে এশা পর্যন্ত উক্ত যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে যেলার খিলগাঁও থানাধীন ত্রিমোহনী হাজী রুস্তম আলী মাস্টার জামে মসজিদে মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমানগণ পর্যায়ক্রমে বক্তব্য পেশ করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার।







মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিলের অবশিষ্ট রিপোর্ট
বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গঠনে এগিয়ে আসুন! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৪)
প্রখ্যাত সালাফী বিদ্বান শায়খ আব্দুর রহমান আব্দুল খালেক-এর মৃত্যু
মৃত্যু সংবাদ (তোফাযযল হোসাইন)
আহলেহাদীছ যুবসংঘ (প্রশিক্ষণ)
জীবনের সফরসূচী সামনে রেখে এগিয়ে চলুন! (যেলা সম্মেলন : মেহেরপুর ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মারকায সংবাদ (কুল্লিয়া-র ক্লাস শুরু)
মৃত্যু সংবাদ
প্রশিক্ষণ; সুধী সমাবেশ ও মাসিক ইজতেমা; তা‘লীমী বৈঠক; কেন্দ্রীয় দাঈর সফর
আল-‘আওন
চাঁদমারী ইফতার মাহফিল :
‘আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
আরও
আরও
.