আযাদ কাশ্মীরের কেন্দ্রীয় মানবাধিকার মন্ত্রী ড. শীরীন এম মাযারী বলেছেন, পাকিস্তানের উচিত হবে জাতিসংঘের প্রস্তাবগুলির ভিত্তিতে কাশ্মীর বিরোধ সমাধানের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে জোরালোভাবে এগিয়ে যাওয়া। বুধবার ইসলামাবাদের রিপাবলিক ইউনিভার্সিটিতে আযাদ কাশ্মীরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তব্যকালে ড. মাযারী সুনির্দিষ্ট ও বাস্তবায়নযোগ্য পদক্ষেপের ভিত্তিতে কাশ্মীরের ঘটনাটি বিশ্বের কাছে তুলে ধরতে বেশ কিছু সুনির্দিষ্ট ও ব্যাপকভিত্তিক প্রস্তাব উত্থাপন করেন। কাশ্মীর নিয়ে এটাই এ ধরনের প্রথম কোন প্রস্তাবের মডেল। এতে প্রতিশ্রুত আত্মনিয়ন্ত্রণ ও গণভোটের ভিত্তিতে কাশ্মীরের দীর্ঘ প্রতীক্ষিত সমাধানের বিষয়টি তুলে ধরা হয়েছে। মডেলে অনেকগুলো মধ্যবর্তী পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। ড. মাযারী প্রস্তাব করেন যে, পাকিস্তানের উচিত হবে কাশ্মীরের জন্য আইরিশ শান্তি মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সমাধান প্রস্তাব করা। তিনি স্পষ্ট করে দেন যে, তিনি চুক্তির কোন সুনির্দিষ্ট ধারার কথা বলছেন না, কিন্তু যে ব্যাপক ধারণার ভিত্তিতে চুক্তিটি স্বাক্ষর ও বাস্তবায়িত হয়েছে তার কথা বলছেন।

[আমরা কাশ্মীরীদের আত্মনিয়ন্ত্রণাধিকার চাই। এজন্য যুদ্ধের বদলে যুক্তিপূর্ণ ও অর্থবহ আলোচনায় মধ্যস্থতা করার জন্য জাতিসংঘ ও ওআইসিকে অনুরোধ জানাই (স.স.)]।







ভোলায় আরও সাড়ে ৬ লাখ কোটি টাকা মূল্যের গ্যাসের সন্ধান
কালো টাকায় ভাসছে ৩৬ শতাংশ শীর্ষস্থানীয় মার্কিন থিংক ট্যাংক
স্বদেশ-বিদেশ
দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ মসজিদের উদ্বোধন
পার্বত্য চট্টগ্রামে সার্বভৌমত্ব রক্ষায় ২৫০ নতুন ক্যাম্প চায় সেনাবাহিনী
এবার পঙ্গপাল ধেয়ে আসছে বাংলাদেশের দিকে!
গত বছর পরিবার পিছু ঘুষ দেওয়ার পরিমাণ গড়ে ৬ হাযার ৬৩৬ টাকা : টিআইবি
যৌন হেনস্তার আখড়া ইউরোপীয় পার্লামেণ্ট
পশ্চিমবঙ্গের সমান বড় ভূখন্ড পাচ্ছে বাংলাদেশ, এ যেন দক্ষিণ তালপট্টির জবাব!
১৬ হাযারের অধিক হার্ট সার্জারীর অভিজ্ঞ ডাক্তারের মৃত্যু হ’ল হার্ট অ্যাটাকে
৯ বছর বয়সেই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী!
নেপালে বৃদ্ধ মা-বাবার জন্য ব্যাংকে অর্থ রাখা বাধ্যতামূলক
আরও
আরও
.