যানজটে আটকা পড়ে যাঁদের জীবন অতিষ্ঠ তাদের কথা মাথায় রেখে তৈরী হতে চলেছে উড়ুক্কু যান। নিউজিল্যান্ডের প্রতিষ্ঠান মার্টিন এয়ারক্র্যাফট জানিয়েছে, উড়ুক্কু যান আর কল্পনার কোনো বিষয় নয়। দেড় লাখ মার্কিন ডলার খরচ করলেই একটি উড়ুক্কু জেটপ্যাক কিনে ফেলা সম্ভব। পেট্রোল চালিত এই যানটি তিন হাযার ফুট পর্যন্ত ওপরে উঠতে পারে। এর গতিবেগ ঘণ্টায় ৪৬ মাইল। এটি আধঘণ্টারও বেশী এক নাগাড়ে উড়তে পারে।

এই উড়ুক্কু যানটি চালকের জন্য নিরাপদ। কারণ চালকের চারপাশে আছে সুরক্ষা বেড়া ও প্যারাসুট সিস্টেম। যানটি মূলত অনুসন্ধান ও উদ্ধার অভিযানে কাজে লাগানোয় বেশী উপযোগী হবে বলে মনে করছে নির্মাতা প্রতিষ্ঠানটি। গত তিন দশক ধরে এই জেটপ্যাক তৈরীতে গবেষণা করেছে তারা। গবেষণা সফল হওয়ায় আগামী বছর থেকে এর বাজারজাত শুরু করছে প্রতিষ্ঠানটি। স্মর্তব্য যে, উড়ুক্কু যানের ধারণা নিয়ে গবেষণা শুরু হয়েছিল মূলতঃ ১৯৮১ সালে।







সর্দি-কাশির চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের চেয়েও বেশী কার্যকরী মধু
বিজ্ঞান ও বিস্ময়
কৃত্রিম রক্ত তৈরি করছেন বিজ্ঞানীরা, ব্যবহার করা যাবে ২০৩০ সালে
এক দশকের মধ্যে স্মার্টফোন বিলুপ্ত হবে, দাবী গবেষকদের
কৃত্রিম গর্ভাশয়ের যাত্রা শুরু, রোধ করা যাবে অপরিণত শিশুর মৃত্যু
ফসলের আগাছা দূর করতে রোবট
বরফের মহাদেশে সবুজ বিপ্লব (এ্যান্টার্কটিকার কৃত্রিম ক্ষেতে হচ্ছে নানা ফসল!)
রাক্ষুসে কৃষ্ণগহবর আবিষ্কার : তিন হাযার কোটি সূর্যের চেয়ে বড়!
ভ্রাম্যমাণ মসজিদ!
মহাকাশে ক্যানসারের ওষুধ নিয়ে গবেষণা করছে নাসা!
ব্যাপক ক্ষমতাসম্পন্ন চোখ ‘বায়োনিক আই’ তৈরীর পথে হংকংয়ের গবেষকেরা
হেলিকপ্টারের চেয়ে দ্রুতগতির ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সি তৈরি করল ভারত
আরও
আরও
.