ফসলের আগাছা সনাক্ত করা ও কীটনাশক দিয়ে সেই আগাছা ধ্বংস করতে সক্ষম এমন একটি রোবট আবিষ্কার করেছেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা। সুইজারল্যান্ডের একটি সুগার বিটের ক্ষেতে এই রোবটকে কাজ করতে দেখা গেছে। সৌর শক্তি চালিত এ রোবটটি দেখতে একটি টেবিলের মতো। চার চাকাওয়ালা এ রোবটে আছে ক্যামেরা। ক্যামেরার সাহায্যে রোবটটি আগাছা খুঁজে বের করে। তারপর সেটিকে নিজের ভেতর থাকা এক ধরনের নীল তরল দিয়ে ধ্বংস করে ফেলে।

আবিষ্কারটি পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও সুইস এই রোবটটিকে আগাছা প্রতিরোধে একটি নতুন ব্যবস্থা হিসাবে দেখছে। এর ফলে ফসলে বেহিসেবী আগাছানাশক রাসায়নিক প্রয়োগের পরিমাণও কমবে। প্রকল্পটির ডেভেলপার ইকো-রোবটিক্স জানায়, তারা বিশ্বাস করে এ যন্ত্রটি কৃষকদের আগাছানাশক প্রয়োগের হার ২০ গুণ কমিয়ে দিবে। ২০১৯ সালের শুরুর দিকে তাদের এ রোবট বাজারে যাবে।

জার্মানী, ডেনমার্কসহ বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানী এ ধরনের যন্ত্র আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচেছ। কোম্পানীগুলো বিশ্বাস করে, ভবিষ্যতে ব্যবসার ক্ষেত্রে আগাছা বাছাইয়ে এ ধরনের স্প্রে পদ্ধতিই হবে মুনাফা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

তবে বিনিয়োগকারীরা বলছে, নতুন এই রোবটের কারণে এক লাখ কোটি ডলারের কীটনাশক ও বীজ শিল্পের ব্যবসায় ব্যাহত হবে। বিশ্বব্যাপী তারা যে কীটনাশক ও জিনগত রূপান্তরিত উচ্চফলনশীল জাতের খাদ্যশস্য (জিএম) আবাদের জন্য তারা সরবরাহ করত, এ রোবটের ফলে তার প্রয়োজনীয়তা কমে আসবে। অথচ বছরে এসব কোম্পানী কীটনাশক বিক্রি করে ২৬০ কোটি ডলারের, যা কৃষি বাজারের ৪৬ শতাংশ।






জন্মান্ধের দৃষ্টিশক্তি জিন থেরাপিতে ফিরল
বিজ্ঞান ও বিস্ময়
বরফের মহাদেশে সবুজ বিপ্লব (এ্যান্টার্কটিকার কৃত্রিম ক্ষেতে হচ্ছে নানা ফসল!)
খোঁজ মিলল বিশালাকৃতির প্রাচীনতম কৃষ্ণগহবরের
রাক্ষুসে কৃষ্ণগহবর আবিষ্কার : তিন হাযার কোটি সূর্যের চেয়ে বড়!
বিজ্ঞান ও বিস্ময়
কমছে পৃথিবীর গতি, ভবিষ্যতে দিন হ’তে পারে ২৫ ঘণ্টা
স্মার্ট থার্মোমিটার ২ সেকেন্ডে জানাবে দেহের তাপমাত্রা
চাঁদের বুকে বেরিয়ে এলো পানি
হৃদরোগ ঠেকানোর ঔষধ আবিষ্কার : হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ২০ শতাংশ কমে যাবে
১৯ শ’ বছরের পুরনো প্রেসক্রিপশন
ব্যাপক ক্ষমতাসম্পন্ন চোখ ‘বায়োনিক আই’ তৈরীর পথে হংকংয়ের গবেষকেরা
আরও
আরও
.