বিশাল আকারের এক সাদা ও নীল রঙের ট্রাক। ধীরে ধীরে এটি পরিণত হয় প্রার্থনার স্থানে। ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম দর্শনার্থীরা যাতে ছালাত আদায় নিয়ে সমস্যায় না পড়েন, সেজন্য এ ব্যবস্থা। টোকিওর একটি স্পোর্টস ও কালচারাল ইভেন্টস কোম্পানী এই উদ্যোগ নিয়েছে। এই গাড়িতে একসাথে ৫০ জন ছালাত পড়তে পারবেন।

২০২০ সালকে সামনে রেখে এখনই প্রস্তুতি সেরে রাখছে জাপান। আয়োজকদের ধারণা, বিপুলসংখ্যক মুসলিম দর্শক ও খেলোয়াড়দের জন্য দেশটিতে মসজিদের সংখ্যা একেবারেই কম। এ কারণেই পরীক্ষামূলকভাবে উদ্বোধন করা হয়েছে এ গাড়ি। এটি আপাতত অবস্থান করবে পশ্চিম জাপানের টয়োটা শহরের টয়োটা স্টেডিয়ামের বাইরে। চালক একাই পরিচালনা করতে পারবেন এই গাড়িটি। সুইচ টিপলেই ধীরে ধীরে খুলে যাবে ২৫ টন ভার বহনে সক্ষম এই ট্রাকের দরজা। বাইরে থেকে দেখে খুবই সাধারণ মনে হ’লেও ছালাতের সময় খুলে যাবে ট্রাকের দুই পাশ। ফলে বাড়বে ট্রাকের ধারণক্ষমতাও। ৫১৫ বর্গফুট আয়তনের বর্ধিত এই গাড়িতে তখন অনায়াসে ৫০ জন একসাথে ছালাত আদায় করতে পারবেন। জাপানে সব মিলিয়ে এক থেকে দেড় লাখ মুসলিম ধর্মাবলম্বী বাস করেন। আয়োজকরা ভাবছেন, ধীরে ধীরে সব দেশেই ছড়িয়ে পড়বে এমন উদ্যোগ। মানুষে মানুষে বাড়বে সহমর্মিতা।

[আলহামদুলিল্লাহ! মাত্র দেড়লাখ মুসলিম অধিবাসীর প্রতি সম্মান জানিয়ে জাপানের এই সহমর্মিতা নিঃসন্দেহে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। হিংসায় জর্জরিত পৃথিবীর নেতারা এ থেকে শিক্ষা গ্রহণ করবেন কি? (স.স.)] 






বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় ট্রেন চালু করল জার্মানী
মহাকাশের প্রথম পর্যটক টিটোর ভ্রমণ অভিজ্ঞতা
উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া প্রত্যক্ষ করল মানুষ
বাংলাদেশের বিজ্ঞানীদের আবিষ্কার (জীবাণু-প্রতিরোধী কাগজ উদ্ভাবন)
এক চামচ মাটিতে হাযারো প্রাণ!
‘মাছি’ নিয়ে হাদীছ মানলো বিজ্ঞান
সুপার মুনের আলোয় উদ্ভাসিত হ’ল পৃথিবী
পরিত্যক্ত প্লাস্টিক ব্যাগ থেকে জ্বালানি তেল উৎপাদন কৌশল আবিষ্কার
কৃত্রিম গর্ভাশয়ের যাত্রা শুরু, রোধ করা যাবে অপরিণত শিশুর মৃত্যু
রোগনির্ণয়ে কম্পিউটার নয়, চিকিৎসকেরাই এগিয়ে
যে দেশে অধিবাসীদের চেয়ে পর্যটকের সংখ্যা বেশী
ভাঙা হাড় জোড়া লাগবে মাত্র ৩ মিনিটে
আরও
আরও
.