সারা বিশ্বের অসংখ্য মানুষ রক্তসম্পর্কিত জটিলতায় ভুগছেন। অনেক এলাকায় প্রয়োজনীয় ও কার্যকর রক্তের অভাবে মানুষের মৃত্যু হচ্ছে। সেই সংকট কমাতে কৃত্রিম রক্ত তৈরির জন্য কাজ করছেন জাপানের নারা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এরই মধ্যে কৃত্রিম রক্তের কার্যকারিতা পরীক্ষাগারে পরখ করেছেন তাঁরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, কৃত্রিম রক্তে প্রাকৃতিক রক্তের মতো কোন গ্রুপ নেই। সব রক্তের গ্রুপের জন্য ব্যবহারযোগ্য কৃত্রিম রক্তের মেয়াদ দুই বছর পর্যন্ত হ’তে পারে। আর তাই যরূরী পরিস্থিতিতে কৃত্রিম রক্ত ব্যবহারের সুযোগ অনেক সমস্যার সমাধান করবে। যা বিশ্বজুড়ে যরূরী চিকিৎসাব্যবস্থাকে বদলে দেবে।

বিজ্ঞানীরা মেয়াদোত্তীর্ণ রক্ত থেকে লোহিত রক্তকণিকার অণু হিমোগ্লোবিন বের করে কৃত্রিম রক্ত তৈরি করছেন। এরই মধ্যে ১৬ জন সুস্থ প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবকের শরীরে ১০০ থেকে ৪০০ মিলিলিটার কৃত্রিম রক্ত প্রবেশ করিয়েছেন তাঁরা। এই পরীক্ষা সফল হ’লে ২০৩০ সালের মধ্যে কৃত্রিম রক্ত সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করা হ’তে পারে।







এভারেস্টের চেয়ে ৪ গুণ উচ্চতার পর্বত ভূগর্ভে
বাংলাদেশেই তৈরী হবে প্রিন্টিংয়ের কালি
ডায়াবেটিস ঠেকাতে সপ্তাহে দু’দিন না খেয়ে থাকতে হবে!
মেদ ঝরানোর নতুন ফর্মুলা বুলেটপ্রুফ কফি
উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া প্রত্যক্ষ করল মানুষ
স্মার্টফোন আমাদের বোকা বানাচ্ছে?
হৃদরোগ ঠেকানোর ঔষধ আবিষ্কার : হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ২০ শতাংশ কমে যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষের বুদ্ধিকে ছাড়িয়ে যাবে?
প্রযুক্তির অত্যধিক ব্যবহার : চিন্তা করার ক্ষমতা হারাচ্ছে মানুষ!
উড়ন্ত ট্যাক্সি ঘণ্টায় চলবে ২৯০ কিলোমিটার গতিতে
সাইকেল চালনায় ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমে
বিজ্ঞান ও বিস্ময়
আরও
আরও
.