বর্তমানে বিশ্বব্যাপী চলছে এক অভূতপূর্ব উদ্বাস্ত্ত সংকট। পৃথিবীব্যাপী বিশৃঙ্খলা ও সহিংসতায় প্রায় ৬০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। গরীব দেশগুলোতে উদ্বাস্ত্ত হয়ে পড়ারা যাপন করছে এক চরম মানবেতর জীবন। তাই এই সংকটের সমাধান নিয়ে এগিয়ে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধনকুবের। তার মতে, বিশ্বের চলমান উদ্বাস্ত্ত সংকটের একমাত্র সমাধান হ’ল-উদ্বাস্ত্তদের জন্য নতুন ও আলাদা একটি রাষ্ট্র সৃষ্টি করা। যে দেশে ও রাষ্ট্রের অধীনে শুধু উদ্বাস্ত্তরাই বসবাস করবে। জেসন বুজি নামের ঐ মার্কিন ধনকুবের বলেন, এই মুহূর্তে পুরো বিশ্বব্যাপী প্রচুর সংখ্যক মানুষ উদ্বাস্ত্ত অবস্থায় রয়েছে। আমরা যদি তাদেরকে নিজস্ব একটি রাষ্ট্র ও দেশ সৃষ্টি করে দিতে পারি, তাহ’লে তারা অন্তত নিরাপদে বসবাস ও কাজকর্ম করে বিশ্বের আর আট-দশটা দেশের মানুষদের মতেই জীবন-যাপন করতে পারবে।

[উদ্যোগটি ধন্যবাদার্হ। তবে সেখান থেকে পুনরায় উদ্বাস্ত্ত হ’লে তখন যাবে কোথায়? অতএব যাতে মানুষ উদ্বাস্ত্ত না হয়, সেই প্রচেষ্টা চালানোই উত্তম। সেই সাথে বর্তমান উদ্বাস্ত্তদের সাধ্যমত সাহায্য করা এবং তাদের চাহিদামত দেশে বসবাসের সুযোগ করে দেওয়াই যুক্তিযুক্ত কাজ হবে (স.স.)]







বর্বর নির্যাতনের বৈধতা দেয়ার চেষ্টা করছেন সুচি - -মাহাথির
হার্ভার্ডের ২৩% এমবিএ বেকার, দাম নেই ওয়ার্টন ও স্ট্যানফোর্ড ডিগ্রিরও
আবহাওয়া পরিবর্তনে প্লেনে ঝাঁকুনি আরো বাড়বে - -অর্থমন্ত্রী
দক্ষতাসম্পন্ন শিক্ষক সূচকে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন বাংলাদেশ
উৎপাদিত খাদ্যের অর্ধেকই ফেলে দেয় আমেরিকানরা
রামপাল বিদ্যুৎকেন্দ্র হ’লে ভবিষ্যৎ প্রজন্ম প্রতিবন্ধী হবে
৮ বছরের এক ইউপি চেয়ারম্যান এখন জীবিকা নির্বাহ করেন সবজি বিক্রি করে!
অবশেষে ছিটমহল বিলুপ্ত হল
হাঁস-মুরগি উল্টো করে বেঁধে নিয়ে যাওয়া দন্ডনীয় অপরাধ
দাখিল পাশ মাদ্রাসা ছাত্রের কৃতিত্ব (কম্পিউটার, মিনি কপ্টার ও উড়োজাহায তৈরি)
ঋণের দায়ে সন্তানের আত্মহত্যা, ১লাখ টাকা ঋণ নিয়ে ১২০০ জনের জন্য চল্লিশা আয়োজন করলেন পিতা
আমাদের আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো
আরও
আরও
.