কিডনী রোগীদের সুলভে ডায়ালিসিস সেবা দিতে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে গড়ে তোলা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ ডায়ালিসিস ইউনিট। দেশের হাযার হাযার কিডনী রোগীকে স্বল্প খরচে ডায়ালিসিসের সুযোগ করে দিতে এখানে ১শ’ টি মেশিন স্থাপন করা হয়েছে। কিডনী রোগীরা মাত্র ১১০০ টাকায় ডায়ালিসিস করাতে পারবেন এখানে। বর্তমানে প্রতিদিন ৫০০ রোগীকে এখানে ডায়ালিসিস সেবা দেওয়া হচ্ছে।

ডায়ালিসিস সেবার পাশাপাশি যাদের নিবিড় পরিচর্যা দরকার তাদের জন্য কয়েকটি পৃথক শয্যা আছে। হেপাটাইটিস বি ও সি আক্রান্ত রোগীদের জন্যও পৃথক শয্যা আছে।

ময়মনসিংহের জনৈকা নারী কিডনী রোগে আক্রান্ত স্বামীর জন্য এখন ঢাকায় থাকেন। সপ্তাহে তিনদিন ডায়ালিসিস করতে হয়। বেসরকারী হাসপাতালে প্রতিবার ৪৩০০ টাকায় ডায়ালিসিস করাতেন। এখন এর খরচ বহন করা তার জন্য অসম্ভব হয়ে পড়েছে। সেজন্য এখানে নিবন্ধন করেছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই কেন্দ্র সম্পূর্ণ দেশী অর্থে স্থাপন করা হয়েছে। ব্রাক দিয়েছে ১০ কোটি টাকা। আটজন ব্যবসায়ী দিয়েছেন মোটা অঙ্কের টাকা। এক লাখ, ৫০ হাযার টাকার সহায়তাও দিয়েছেন অনেকে। একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এক দিনের বেতন দিয়েছেন। আরও সহায়তা পেলে কেন্দ্র সম্প্রসারণ করা সম্ভব হবে।







বিধ্বংসী ঝড়ই হবে ভবিষ্যৎ পৃথিবীর নিউ নর্মাল : মার্কিন বিশেষজ্ঞদের সতর্কতা
দাখিল পাশ মাদ্রাসা ছাত্রের কৃতিত্ব (কম্পিউটার, মিনি কপ্টার ও উড়োজাহায তৈরি)
সুইডেনে শ্রেণীকক্ষে কম্পিউটার স্ক্রিন নিষিদ্ধ হচ্ছে
৭৩ বছরের বৃদ্ধার কুরআন হিফয
সহস্র ফুট উঁচু মেগা সুনামিতে ধ্বংস হ’তে পারে সমগ্র যুক্তরাষ্ট্র
সঊদী আরবের কাছে ২৪ লাখ কোটি টাকার অস্ত্র বিক্রি করবে আমেরিকা
স্বদেশ-বিদেশ
মদের জন্য ভিক্ষা চাইছে কনস্টেবল
ফারাক্কা ও গজলডোবা বাঁধ ভেঙ্গে দাও - -বাপা
ধর্মীয় অনুশাসন মেনে চললে শিশু নির্যাতন কমবে - -সেমিনারে বক্তাগণ
জন্মান্ধ শিক্ষক ইয়াহইয়া ছড়াচ্ছেন কুরআনের আলো
বিশ্বের ৩০ কোটি কর্মী চাকরী হারাতে পারেন
আরও
আরও
.